Showing posts with label আবেগের গল্প. Show all posts
Showing posts with label আবেগের গল্প. Show all posts

Friday, January 27, 2012

ভালোবাসো?

ভালোবাসো?

: হু তোমার তো খালি সন্দেহ

: না সন্দেহ না সিউর হই

: কেন তুমি কি সিউর না???

: হুহ.. তুমি তো সন্দেহে ফেলে দেও.. মাঝে মাঝে বল ভালবাসনা..

: সেটা তো রাগ উঠলে বলি ..

: মন থেকে বল নাতো ?

: মন কি বলে শুনবে ?

: হ্যাঁ শুনব

: কাছে আস ..

: আসলাম

: বুকে কান দিয়ে শুনো মন কি বলে..

.........ধুক ধুক ধুক.......

: ধুর খালি ধুক ধুক করে আর কিছু বলেনা তোমার মন..

: হুম্ম.. সেই ধুক ধুক এর ভাষা বুঝনা?? সেটা তোমার অস্তিত্ব প্রমান করছে.. যে দিন তুমি চলে যাবে সে দিন এই ধুক ধুক ও চলে যাবে..

: চুপ চুপ চুপ চুপ চুপ আর একটা কথাও না :(

: এখন সিউর হইস??

: বললাম না একদম চুপ..

: কাঁদছ কেন??

:চুপ!

: আচ্ছা বুকে মাথা রেখে কাঁদো ♥ ♥ ♥

Monday, December 19, 2011

অতৃপ্তি

অনেক দিন পর কম্পিউটার টা নিয়ে বসলাম । আম্মার কঠোর নিদের্শে ওটাকে মামার বাসায় শিফট্ করা হয় । প্রায় ২ মাস পর কম্পিউটার নিয়ে বসেই ডেল্টা ফোর্স (black hawk down) গেমটা খেলতে বসে গেলাম । অনেক পুরোনো গেইম ।কিন্তু এটাই আমার ভাল লাগে । মামার রুম এর দরজাটা লাগিয়ে , ফুল ভলিউমে খেলতে লাগলাম । হটাত্‍উচ্চস্বরে কান্নার শব্দ । তাও আবার একাধিক কন্ঠের । ঐ আওয়াজটা এতো বেশিই ছিল যে আমার এতো হাই ভলিউমের গেমসের গোলাগুলির শব্দকেও হার মানালো ।
ভয় পেয়ে গেলাম । লাফ দিয়ে উঠে দাড়িয়েই দৌড়দিলাম শব্দের উত্‍স লক্ষ্য করে । খেয়াল করলাম শব্দটা নানাভাইয়ের ঘর থেকে আসছে । অজানা আশংকায় কেপে উঠলো বুক । আমার চলার গতি একদম কমে গেলো ।
ইদানিং নানাভাই বেশি অসুস্থ । অসুস্থতার কারন জানতে ঢাকার ল্যাবএইড , পিজি , এপোলো সহ আরো অনেক জায়গায় বিভিন্ন টেস্ট করা হয়েছে । ছোট মামা ডাক্তার হওয়ায়, বিভিন্ন বড় বড় ডাক্তারকেও দেখানো হয়েছে । কিন্তু কোন ফলই পাওয়া জায়নি ।
নানাভাই ঢাকা থাকতে মোটেই পছন্দ করেন না । তাই তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়। প্রচন্ড অসুস্থ তিনি । কিছুই খেতে পারেন না । তাছাড়া খাট থেকে উঠতেও তার। ভীষন কষ্ট হয় ।
বড় খালামনি ঢাকা থেকে এসে গেছেন । তার কোন ছেলেমেয়ে নেই । ফলে তার কুমিল্লা থাকতে কোন সমস্যা হবে না । তাছাড়া নানাভাইয়ের সবচেয়ে প্রিয় সন্তান তিনি । নানাভাইয়ের রুম এ ঢুকে দেখি । সবাই কাদছেন ।
আমি অবাক ! হতভম্ব হয়ে গেলাম সেদিন । কেনো যে তারা কেদেছিলেন ঠিক বুঝে উঠতে পারি নি ।

ঐ দিন দুপুরে মামা তার এক ডাক্তার বন্ধুকে নিয়ে এলেন । ঐ ভদ্রলোক নানাভাইকে দেখে , বিভিন্ন চেকাপ করালেন । আমি তখন তাকিয়ে ছিলাম মামার দিকে । মামার চোখে কেমন যেনো একটা বিষন্নতা , হাহাকার ! অবাক হলাম । কেননা মামা সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করেন । তাহলে আজকে কি হল ? রাতে বাসায় এসে আম্মাকে ঐ কান্নার কারন বলার জন্য চাপাচাপি করতে লাগলাম । আম্মা জানালেন যে , নানাভাইয়ের নাকি লিভার সিরোসিস হয়েছে ।
এটা শুনে সবাই কাদছিলো , আর বেচারা নানাভাই সবাইকে কান্নার কারন জিগ্গেস করতে করতে , সবার এই সম্মেলিতো কান্না দেখে নিজেই কেদে দিয়েছিলেন ।
কয়েকদিন পর আবার নানাভাইকে দেখতে যাই । এরই মধ্যে সবার জানা হয়ে গেছে যে নানাভাই আর বেশিদিন বাচবেন না । তার পাকস্থলিতে ক্যান্সার হয়েছে । সবাই মনমরা থাকে । আমারও তেমন ভাল লাগে না ।

ঐ দিন নানাভাইয়ের রুমের সামনে দিয়ে যাচ্ছি । হটাত্‍নানাভাই ডাক দিলেন। কাছে গেলাম । আম্মা নানাভাইয়ের পাশেই বসে ছিলেন ।

নানাভাই বললেন "কে রে ?"
আমি নানাভাইকে দেখে ভয় পাই এখন । ওনার চোখ মুখ সববসে গেছে । মুখের আর শরিরের সব হার গোনা যায় ।কথাও তেমন স্পস্ট নয় । আমি ভয়ে কথা বললাম না ।

আম্মা বললেন "আব্বা । সানভি আসছে ।"

নানাভাই বললেন "সানভি নি রে ! ও । কেমন আছ নানাভাই?"

আমি বললাম "ভাল আছি ।"

আম্মা আবার বললেন "আব্বা । সানভির তো সামনে SSC পরিক্ষা । দোয়া কইরেন যাতে A+ পায় ।"

নানাভাই বললেন "তে তো A+ পাইবো । কিন্তু আমি তো দেইখা জাইতে পারমু না ।"

কষ্টের একটা শীতল স্রোত বয়ে গেলো শরীর দিয়ে । দৌড়ে বাসা থেকে বের হয়ে গেলাম ।

এর ৮-১০ দিন পর ।

বৃহঃস্পতিবার ছিল । আমার সামনে টেস্ট পরিক্ষা । পড়াশোনা নিয়ে একটু বেশিই সিরিয়াস ।

বিকালে বাসায় এসে দেখি , বাসায় আব্বা আম্মা নেই । ছোট বোন দুইটাকে জিগ্গেস করাতে বলল , তারা নাকি নানাভাইকে দেখতে হসপিটালে গেছে ।বুঝলাম না কেনো নিয়ে গেলো হসপিটাল । নানাভাই তো হসপিটাল পছন্দ করেন না । এই সব কথা চিন্তা করতে করতেই ফোন এল । রিসিভ করলাম ।

আব্বা ফোন করেছেন । বললেন
"তাড়াতাড়ি হসপিটালে আসো । তোমার নানাভাই তোমাকে দেখতে চেয়েছেন ।"

তাড়াতাড়ি আমার ছোট বোন দুটোকে নিয়ে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেলে রওনা দিলাম । এতদিন নানাভাইকে দেখতে যাই নি বলে একটা অপরাধবোধে ভুগছিলাম । পৌছেই সরাসরি নানাভাইয়ের কেবিনে ঢুকলাম । ঢুকে দেখি , আমাদের কুমিল্লার প্রায় সব আত্মীয়রা উপস্থিত । নানাভাই বেডে শুয়ে আছেন ।
বড় খালা তার মাথার কাছে কুরআন তিলাওয়াত করছেন ।

খালা আমাকে দেখে নানাভাইকে বললেন "আব্বা ।সানভি আসছে তো । আপনে না তারে
দেখতে চাইছিলেন ।"

নানাভাই যেনো একটু চোখ মেললেন । আমি তার পাশে গিয়ে বসলাম । নানাভাই পুরো নিস্তেজ অবস্থায় শুয়ে আছেন । হটাত্‍কয়েকজন ডাক্তার আর মামা ঢুকলেন কেবিনে । মামা নানাভাইয়ের বুক পাম্প করতে লাগলেন । আর অন্যান্য ডাক্তাররা তার পালস্ চেক করতে লাগলেন ।

একটু পর মামা চিত্‍কার করে কেদে দিলেন । আর বাদ বাকি ঘড়ের সবাইও কাদতে লাগলেন । আমি স্তব্ধ । চেয়ে আছি নানাভাইয়ের দিকে । যেনো তিনি ঘুমিয়ে আছেন । একটু পরই জেগে উঠে আমাকে বলবেন "নানাভাই তুমি আসছো?" আমি কাদি নাই । বিস্ময়ের ধাক্কায় কাদতে ভুলে গিয়েছিলাম ।

নানাভাইয়ের লাশ  নিয়ে রাতে গ্রামের বাড়িতে যাই। শুক্রবার জুম্মার পর তাকে দাফন করার কথা ঠিক হয় । ঐ দিন আশে পাশের গ্রামের অসংখ্যা মানুষ তার জানাজায় হাজির হয়েছিলো । তিনি মানুষকে নিস্বার্থভাবে ভালবেসেছেন । মানুষও তাকে ভুলে যায়নি ।

বিকালের দিকে নানাভাইকে দাফন করে সবাই চলে যায় ।

আমি চুপচাপ নানাভাইয়ের কবরের পাশে বসে থাকি । মনে পরে যায় কিছু স্মৃতি ।

ছোট থাকতে নানাভাই আমাকে কাধে নিয়ে ঘুড়তেন । অসংখ্যা গাছ লাগাতেন ।আমাকে দিয়েও লাগাতেন । আর বলতেন এই গাছগুলোর প্রত্যেকটা পাতা নাকি আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করবে ।

কথনো তিনি আমাকে বকাঝকা করেন নি । যখন নানুবাড়িতে যেতাম অত্যন্ত ধার্মিক মানুষটি আমাকে নিয়ে নামাযের জামাআত এ যেতেন । গিয়ে সবাইকে বলতেন "এই দেখো আমার নাতি ।" পরপোকারি , নিস্বার্থ মানুষটি একজন সত্‍স্কুল শিক্ষক ছিলেন । কখনো অন্যায়ের সামনে মাথা নত করেননি । মানুষের জন্য একদম নিস্বার্থ ভাবে অনেক কাজ করে গেছেন । আমাকে বলতেন ন্যায়ের পথেচলতে । মানুষকে সাহায্য করতে ।
তার আদর্শে মানুষ হওয়ার চেষ্টা করে যাচ্ছি ।

"নানাভাই জানো আমি A+ পেয়েছি । আমার লাগানো কাঠাল গাছ , পেয়ারা গাছে এখন অনেক ফল ধরে । জানো ? এখনো বাড়িতে গেলে মনে হয় এই বুঝি জড়িয়ে ধরে আদর করবে । এখন আর কেউ আমাকে ফজর নামাজ পড়ে এসে আমার হাতে একটা বাতাসা গুজে দেয় না । তোমার মত কেউ এখন আর আদর করে কপালে চুমু খায় না । তোমার লাগানো গাছগুলো এখনঅনেক বড় হয়ে গেছে । সেই গাছ গুলোর প্রত্যেকটা পাতা নিশ্চই তোমার জন্য দুয়া করে তাই না ?

আচ্ছা নানাভাই আমার কি কোন ভুল হয়েছিল ?যদি না হয়ে থাকে , তাহলে কেনো এভাবে কিছু না বলে চলে গেলে ? ?"

নানাভাইয়ের শেষ ইচ্ছা ছিল আমাকে একটু দেখার । হয়তো তার সে ইচ্ছা আমি পূরন করতে পারি নি । এক দুঃসহ অতৃপ্তি রয়ে গেছে বুকের গভীরে । আল্লাহতালার কাছে আজকে আকুল আবেদন । আল্লাহ যেনো এই নিঃস্বার্থ মানুষটাকে জান্নাত বাসী করেন ।

Saturday, December 17, 2011

দুজন দুজনার


কাপ্তাই লেক দেখবো বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম। পথে একটি বড় বাসকে সাইড দিতে গিয়ে আমাদের ছোট বাহনটি উলটে যায়। অতর্কিতে টাল সামলাতে না পেরে পথপাশে কোথাও পড়ে যাই। তারপর আর খেয়াল নেই। যখন চোখ মেলি, দেখি একটি মুখ আমার মুখের উপর ঝুঁকে আমাকে ডাকছে। চোখ বন্ধ করে ফেলি। আবার তাকাই। দেখি স্বপ্ন নয় বাস্তব! ছেলেটি প্রাণপণে আমাকে ঝাঁকাচ্ছে।
-এই যে, এই যে তাকান। তাকিয়ে দেখুন আপনার কিছুই হয়নি। আপনি ভাল আছেন।
আমি চোখ মেলে এক ঝটকায় উঠে পড়তে চাইলাম। কিন্তু সে চেষ্টা ব্যর্থ। একটু শক্তি সঞ্চয় করে উঠে বসলাম। অপ্রস্তুত আমি। যার কোলে মাথা রেখে এতক্ষণ ছিলাম তাকে ধন্যবাদ জানালাম। সে বললো,
- এমন কিছু করিনি। আপনি একা। সঙ্গে কাউকে দেখছি না। পথপাশে পড়ে আছেন। তাই এটা আমার দায়িত্ব আপনাকে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন কয়া। ভাগ্য ভাল আপনার তেমন কিছু হয়নি। প্রচন্ড শকে আপনি জ্ঞান হারিয়েছিলেন। আমি তবে যাই এখন? আপনার নামটা জানতে পারি কি?
- আমার নাম আন্না।
- আন্না? আর কিছু না? অদ্ভুত বটে!
-কেন আগে শোনেন নি?
- নাহ! বিশ্বাস হচ্ছে না।
- এই তো আমি আন্না। টলস্টয়ের লেখা আনা কারেনিনার নাম শোনেননি?
-ও আচ্ছা! তবে ঠিক আছে।
- আপনার নামটি তো জানা হলো না।
- আমার নাম ক্রিস। কৃষ্ণা কানাইয়া।
-দুষ্টুমী করছেন?
-না । তবে একটা নাম আছে খাতায়। খুব জমকালো। তাই এই নামেই সবাই ডাকে।
- কি নাম সেটা? অদৈত মল্ল বর্মন নয়তো?
- হেসে বললো, না, মোহাম্মদ জাকারিয়া খান।
সেদিল আর কাপ্তাই যাওয়া হলো না। একটি অটোরিক্সায় উঠে বাসায় ফিরে এলাম। এরমধ্যে বেশ কিছুকাল কেটে গেল। আমি ঢাকায় গ্রামীন ফোনে কাজ করি। হঠাত একদিন দেখি সেই চেনা মুখ। একটি দেরি হলেও সে চিনলো। মৃদু হেসে বললাম, কি করতে পারি? তার সমস্যার কথা শুনে তাকে অন্য একজনের কাছে নিয়ে গেলাম। কাজ শেষে সে ধন্যবাদ দিয়ে চলে গেল। আমার যেন কেমন সব ওলোট পালোট হয়ে গেল। বুকের ভেতর ঝড় উঠলো। কেবলই তার কথা মনে পড়ছে।
বাসায় এলাম। নানা কাজে মন দিলাম। তবুও রেহাই নেই। কি যে করি, কোথায় যাই, কাকে বলি, কোথায় তার দেখা পাই! দিন দিন যেন অসুস্থ হয়ে পড়ছি। কিছুই ভাল লাগেনা।
হঠাত একদিন ও আবার অফিসে এসে হাজির । আনন্দে আমার ‘বক্ষ মাঝে চিত্ত আত্মহারা, নাচে রক্তধারা।‘ বললাম,
-আবার কি সমস্যা।
বললো,
-এবার সমস্যা গুরুতর। ফোন নাম্বার মনে থাকছে না। তাই ভাবলাম কোথাও রেখে আসি। তার মানে এই ধরুন আপনার কাছে রেখে যাই। ভুলে গেলে আবার এসে নিয়ে যাব।
বুঝলাম দুষ্টুমী করছে। বললাম,
-আমি যদি ভুলে যাই। তখন কি হবে?
-লিখে রাখেন তবেই আমার উপকার হবে।
আমি সানন্দে ফোন নাম্বার লিখে নিলাম। সে চলে গেল। একটু পরেই ক্রিসকে ফোন করে জানতে চাইলাম,
-আপনার নাম্বার ঠিক আছে তো? তাই পরখ করে দেখছি। বিরিক্ত বোধ করেন নি তো?
- করেছি বটে তবে বেশী নয়। মাঝে মাঝে এরকম বিরক্ত করলে খুশী হব।
এরকম ছোটখাট কথোপকথন হতে থাকে প্রায়ই।
আমার কি হয়েছে? তাকে দেখার জন্য আমার আঁখি দুটি ব্যাকুল হয়ে ফেরে। ফোনে বললাম, অমুকদিন, সেইসময়, বাণিজ্য মেলার গেইটে থাকবেন। গিয়ে দেখি ঠিক অপেক্ষা করছে। ইচ্ছে করে জড়িয়ে ধরি পরম সুখে! কিন্তু তা তো হবার নয়।
-চলুন ভেতরে।
ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম। খাবার খেলাম, গেইটের কাছে ফেরতও এলাম। সে বললো,
-বাজার সে গুজারা, লেকিন কুছ খারিদা নেহি।
চমকে উঠে বললাম,
-ওরে বাপরে আপনি তো দেখি মির্জা গালিব! অনেক গুণ আপনার!
হেসে বললো,
-আরো গুণ আছে!
প্রায়ই আমাদের অভিসার চলতে থাকে বিভিন্ন মার্কেটে, মেলায়, বোট্যানিকাল গার্ডেনে। আমরা যেন একজন আরেকজনের আত্মায় মিশে গেছি। কিন্তু একবারও বলা হলনা, ‘ভালবাসি।’ এখন আমরা হাত ধরে হাঁটি।
ক্রিস আমাকে একদিন বললো,
- কাল ভ্যালেন্টাইন্স ডে, মনে আছে তো?
- বললাম, নাহ্‌ ! মনে নেই তো।
- মনে করিয়ে দিলাম। দেখ না চারিদিকে কেমন সাজ সাজ রব। যেন মহা মানবের মহা মিলনের মহেন্দ্রক্ষণ জাগ্রত দ্বারে। রঙ বেরং এর জুটিরা সব প্রজাপতির মতো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। সর্বত্র, বিশেষ করে এই রমনার উদ্যানে। আমরা আলোর পাখি। এই রমনার উদ্যানে, এই ইডেন গার্ডেনে বেড়াতে এসেছি গন্দম বৃক্ষের ফল টেস্ট করতে। আগামীকাল থেকে আমরা মানুষ হয়ে যাব। কাল তোমার জন্য লাল গোলাপ নিয়ে আসব।
আমি বললাম,
- বাগানের গোলাপ, নাকি কাগজের?
- কাগজের। দিনের পর দিন কাগজ কেটে নিজের হাতে মনের মাধুরী মিশিয়ে পাপড়ি রেণু তৈরি করে, এক সাথে গেঁথে ফুল বানাবো। তারপর গোলাপের সুবাস মাখিয়ে তোমার জন্য নয়ে আসব। সে ফুলের পাপড়ি তাজা থাকবে শুকাবে না। ঝরে যাবে না। সুগন্ধ আমার কথা বলবে তোমার কানে কানে। সেটাই তো ভাল।
- না ভাল নয়। আমি চাই তাজা গোলাপ। ভারি ভেলভেটের মত কালচে লাল পাপড়ি, সকালে ফুলদানির চারিপাশে পড়ে থাকবে। তার থেকে বড় বড় পাপড়ি তুলে আমার কৃষ্ণা কানাইয়ের নামটি যত্ন করে লিখে রেখে দেবা আমার মনের মন্দিরে, সঞ্চয়িতার পাতার ভেতরে আর ডিকশনারিতে।
- ডিকশনারিতে? কেন?
-সেখানে আমি যখন তখন তোমার নামের অর্থ খুঁজি, বানান দেখি!
-অবাক কান্ড! আচ্ছা দেখা যাবে কাল ভালবাসা দিবসে!
পরের দিন রমনা গার্ডেনে নির্দিষ্ট সময়ে আন্না আর ক্রিস হাজির। লাল গোলাপের বিরাট তোড়া দেখে আন্না বিস্ময়ে বলে উঠলো, এটাতো হাজার গোলাপের তোড়া! ভাবতে পারছি না কিছুই!
ক্রিস বললো,
-আজ পৃথিবীতে যত ফুল ফুটেছে সব তোমার জন্য, সব তোমাকে দিলাম আন্না, বলে নতজানু হয়ে ওকে অভিবাদন জানাবার সময় আন্না তাকে জড়িয়ে ধরে তুলে নিল। অনামিকায় ক্রিসকে দেবার জন্য একটি গোলাপের পাপড়ি যুক্ত সোনার আংটি এনেছিল। সেটি আর দেবার সুযোগ পেলনা। ততক্ষণে আন্না ক্রিসের আলিঙ্গন পাশে আবদ্ধ। আন্নার দুবাহু বেষ্টন করে রেখেছে ক্রিসকে স্বর্ণলতার মত। দুজনেই উচ্চারন করলো
happy valentine's day!
ক্রিস বললো,
you are my love. I love you my love. Happy Love day Anna, I love you, I love you today and forever.
আন্না যে কোন স্বপ্নের দেশের হারিয়ে গেছে তা সে জানে না। কেবল এক বিচিত্র অনুভূতি, আবেগে সে বারবার শিহরিত হচ্ছিল। এ এক অনির্বচনীয় আনন্দ। দুজনার ভালবাসার স্রোত এই ভ্যালেন্টাই
ন্স দিবসে এক হয়ে মিশে গেল। তাদের অন্তরঙ্গ আশ্লেষে গভীর প্রেম একজনের অন্তর থেকে অন্যজনের অন্তরাত্মায় সঞ্চারিত হল। নিবিড় বাহু বন্ধনে আন্নার ব্যাকুল কন্ঠ কি যেন বলতে চাইলো । ক্রিস বললো,
Please hold your tounge and let me love.


লিখেছেনঃ   ফিরোজা হারুন

দুষ্টু রাজকন্যা ও তাকে নিয়ে পলায়ন

“তোমাকে ভালোবাসতেই হবে।গত তিন বছর ধরে তোমার পিছনে আমি পাগলের মত ঘুরছি।তুমি কেন ভালোবাসবানা?” যখন এই কথাগুলো রাজকন্যাকে বলছিলাম ও হয়তো আমার কথাগুলো শুনতেই চাচ্ছিলোনা।মনে হয়, ওর এক কর্ণকুহরে যেয়ে আরেক কর্ণকুহরে তা পরিশোধিত হয়ে বের হয়ে যাচ্ছে।আমি এসব ভেবে আরো ক্ষ্যাপা হয়ে গেলাম।মেজাজটা গরম করে ওকে বললাম, “কি তোমার কানে যায়না আমার কথা, এমন করতেছো কেন?”
অবশেষে রাজকন্যার তার অমৃতবাণী দ্বারা আমাকে মুগ্ধ বিমোহিত করলেন।এমনই মুগ্ধ বিমোহিত করলেন যে আমার কানে তব্দা খেয়ে গেলো।নাক দিয়ে কানের গরম ধোয়া বের করতে করতে বললাম, “এত বাজে গালাগালি কোথা থেকে শিখছো।খবরদার আমাকে গালি দিবেনা।আমার আরো ভালবাসা বেড়ে যায় তোমার জন্য”।
রাজকন্যা কিছুক্ষণ চুপ করে থেকে তার পাগল করা হাসিটা দিয়ে বললেন, “আমি তোমাকে গত তিন বছর ধরে বলছি আমার ব্যাপারে আশা করে লাভ নাই।আমার তোমাকে ভালো লাগেনা।কখনোই লাগেনাই”।
“তাহলে এই তিন বছর আগের এক বছর যে প্রেম প্রীতি ছিলো ওইটা কি ছিলো?”
“ওইটা কিছু ছিলোনা।তখন আমি বুঝার চেষ্টা করছি তুমি কেমন?তোমার সাথে আমার ম্যাচ করবে কিনা।তার সরল সোজা উত্তর”।
আমি মেজাজ খারাপের চরম পর্যায়ে যেয়ে বললাম, “ধুর মাইয়া তোমাকে ভালবাসিনা।রাখলাম ফোন।সন্ধ্যার দিকে ফোন দিলে ফোনটা ধরো”।
রাজকন্যা হাসতে হাসতে বলে, “কেন এমন করছো অর্ক।আর কাউকে পছন্দ করতে পারোনা?”
আমি টানা একমিনিট নিশ্চুপ থেকে ফোনটা রেখে দিলাম।পাঠক মজার কথা বলি, আমি রাজকন্যা নামে যে মেয়েটাকে পাগলের মত ভালোবাসি তাকে কখনো মোবাইলে ফোন করিনা।আমার কাছে মোবাইল জিনিসটা ফাজলামির উপকরণ মনে হয়।বাসায় এখনো সরকারী ফোন সার্ভিস আছে এবং ওইটাই ব্যবহার করি।বিশ্বাস করেন আর নাই করেন, অনেক গুড ফিল হয় তাতে।

রাজকন্যার সাথে প্রেম প্রীতি শেষে থিসিস কর্মে মনযোগ দিলাম।কামরুল স্যার ঝাড়ি দিয়ে লাস্ট উইকে বলছিলো যদি নেক্সট বুধবারের মধ্যে ADC দিয়ে টেম্পারেচার কন্ট্রোলার বানাতে না পারি তাহলে সে আমারে থিসিস ফেল করায় দিবে।যদিও ইঞ্জিনিয়ারিং লাইফে জীবনেও শুনিনাই থিসিসে কাউকে ফেল করানো হয়।আমি এইসব সাত পাচ ভাবতে ভাবতে মাইক্রোকন্ট্রোলার দিয়ে কিভাবে কনভার্টার বানানো যায় চিন্তা করতেছি।মাথায় তখন রাজকন্যার কথাগুলো ঘুরপাক খাচ্ছে।আমরা অনেক ভালো একটা প্রেম করেছিলাম তিন বছর আগে।কিন্তু আমি তাকে কখনো বুঝাতে পারিনাই তাকে আমি কতটা চাই।এইজন্যই কি সে হারিয়ে গেছে আমার জীবন থেকে?বুঝতে পারিনা, বুঝতে চাইনা।শুধু জানি তাকে দরকার, অনেক দরকার আমার জীবনে।আমি তাকে আজ প্রায় এক মাস পর ফোনে পেয়েছি।আমি সবসময় বুঝতে চেয়েছি সে আমকে কেন ঘৃণা করে।কেন আমার সাথে কথা বলতে চায়না।আমি চলে যাওয়ার পর সে আরো দুইজনের সাথে এফেয়ার করেছিলো।আমি তবুও তাকে ভালোবাসি, কেন বাসি জানিনা।বুঝিনা, কাউকে তা বলতেও চাইনা।

সন্ধ্যায় তাকে ফোন করে পাওয়া যাবেনা জেনেও আমি বারবার ফোন দিলাম।প্রতিবার তার বাসার কাজের মেয়ে ফোন ধরলো এবং শেষবার আমাকে বললো, “ভাইজান আপামণি বাসায় আছে কিন্তু ফোন ধরবোনা।উনি আমারে বলতে বলছিলেন যে উনি বাসায় নাই।কিন্তু আমি সইত্যবাদী”।
আমি বিশাল ঝাড়ি দিয়ে বললাম “মর”।

মেজাজটা খারাপ করে যখন বাহিরে বের হলাম ধোয়া টানতে তখন বাহিরে ঝমঝময়ে বৃষ্টি।মাথার মধ্যে একটা পাগলা বুদ্ধি আসলো।আমি রিকশা ডাক দিলাম।বললাম কলাবাগান লেক সার্কাস যাইতে।রিকশাওয়ালা ভাড়া জিজ্ঞেস না করে আমাকে তুলে নিয়ে জোরে টান দিলো।সে বুঝতে পারছে আমার মাথায় এখন পাগলামী ভর করছে।আমি বৃষ্টির মধ্যে ভেজা সিগারেট টানতে টানতে যখন রাজকন্যার বাসার সামনে আসলাম সে তখন বারান্দায় দাঁড়িয়ে রেলিং দিয়ে হাত বের করে বৃষ্টির পানি ধরার আপ্রাণ চেষ্টা করছে।আমি হাত নাড়লাম যাতে অবশ্যই সে বিরক্ত হলো বলে বুঝতে পারলাম।কিন্তু আমি মূক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজকন্যার পলেস্তরা খসে পড়া, বিবর্ণ বাড়ির ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তাকে এবং শুধুই তাকে।

সময় চলে যায়, আমিও বদলিয়ে যাই।রাজকন্যা হারিয়ে যায় কোন সে অবগাহনে আমি তা জানিনা, একসময় জানার চেষ্টাও আর করিনাই।আমি বুঝতে পেরেছিলাম যে ভালোবাসেনা তাকে জোর করে কাছে আনা যায়না।যাকে ভালোবাসি এতোট্‌ তাকে আর কষ্ট দেবো কেন?আমি তার থেকে নিজেই হারিয়ে যাই।মনে আছে শেষবার ফোন করে চিৎকার করে কাদতে বলেছিলাম, “তুমি আমাকে ভালোবাসলানা কেন?আমি হারায় যাবো তোমার থেকে, সারাজীবনের জন্য।তুমি আমাকে ভালোবাসলানা কেন???”

আমরা মনুষ্য জাতি ভালবাসা ছাড়া কেন বাচতে পারিনা তা আমি বুঝিনা।একসময় কি বিজ্জানীরা এমন কিছু আবিষ্কার করবেন যাতে হৃদয়ের অনুভূতিগুলো গুড়িয়ে মুচড়িয়ে ধ্বংস করে দেয়া যাবে চিরতরে, নতুন করে ইনস্টল করা যাবে নতুন কোন ভালোবাসাকে।

চার বছর কিভাবে কিভাবে যেন কেটে গেলো।আমি এখন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ডিপার্টমেন্ট হেড হয়ে বসে আছি।আমার সামনে কোন লক্ষ্য নাই, আমি অন্ধ মোষের মত দৌড়িয়ে বেড়াচ্ছি আর মানুষকে দৌড়ানি দিচ্ছি।জীবনে কেউ এসেছিলো নাকি জানতে চাচ্ছেন তো?হ্যা এসেছিলো এবং সে আছে এখনো।তার নাম আত্রলিতা, দক্ষিণ পূর্ব ইউরোপের একটি চমৎকার দেশ গ্রীস দেশের মেয়ে।মধ্যসাগরের সবচেয়ে বড় দ্বীপ ক্রীটে তার বসবাস বিশাল বড় একটা পরিবার নিয়ে যাতে ভালোবাসাবাসির কোন শেষ নেই।আমার সাথে কিভাবে কিভাবে যেন ইন্টারনেটে পরিচয় হলো বছর দুই আগে।একসময় ছবি শেয়ারিং, প্রায় দিন ভয়েস চ্যাট এবং অবশেষে একজনের আরেকজনের প্রতি দুর্বলতা প্রকাশ।আমি তাকে বেশ পছন্দ করি কিন্তু ভালোবাসিনা বলেই মনে হয়।তবে তাকে ছাড়া আমার চলেওনা।সারাদিন এস.এম.এস চলতে থাকে এবং নিয়মিত সে আমার সাথে ঝগড়া করে।মজার ব্যাপার হলো, সেও প্রায়ই আমাকে গালাগালি করে তবে গ্রীস ভাষায়।সব কিছুই ঠিকমত চলছিলো এবং চলতো যদি না আবার রাজকন্যা উদয় হতো।

শনিবার সকালবেলা ঘুম থেকে একটু দেরীতে উঠলাম কারণ অফিস থেকে দুদিনের ছুটি নিয়েছি।কিছুদিন থেকেই শরীরটা ভালো যাচ্ছেনা।ইচ্ছা ছিলো একটু কক্সবাজারে বেড়াতে যাবো, কিন্তু মাত্র দুদিনের জন্য যাওয়ার কোন মানে হয়না।সকালে যখন নাস্তা করছি অপরিচিত নাম্বার থেকে মোবাইলে ফোন এলো।ফোন ধরে হ্যালো বলার আগেই বুঝতে পারলাম রাজকন্যা।কিভাবে বুঝলাম জানিনা।আমি চুপ করে ফোন ধরে রাখলাম।ওই প্রথম আমাকে বললো, “কালকে আমার বিয়ে”।
আমি বললাম, “কনগ্র্যাটস।শুনে অনেক খুশি হলাম”।
ও কিছুক্ষণ ইতিস্তত করে বললো, “আমি আসলে তোমার কাছে ফোন করছিলাম আগের ব্যাপারগুলো নিয়ে কিছু বলতে”।
আমি একটু অবাক হয়ে বললাম, “আগের ব্যাপারগুলো নিয়ে কিছু বলার দরকার নাই।আমি ভুল করছিলাম তোমাকে বহুদিন বিরক্ত করে।যখন বুঝলাম তুমি আমাকে কখনো ভালোবাসোনাই আমি তোমার থেকে দূরে চলে গেছি।তবে আমি এখনও লজ্জা পাই যখন মনে হয় আমার করা পাগলামীর কথা।আমি দুঃখিত”।
রাজকন্যা চুপ করে শুনে কি যেন বলতে যেয়েও বললোনা।আমার সেটা বোঝার আগ্রহ হচ্ছিলোনা।ও আমাকে আবার বললো, “কাল আমার বিয়ে।আমি এখনও আগের বাসাতেই আছি”।
আমি জোরে জোরে হাসতে হাসতে বললাম, “তুমি কি আমাকে নিমন্ত্রণ করতে চাচ্ছো?”
ও ইতস্তত করে বললো, “তা না”।

হঠাৎ করে কি যেন হলো, আমি চিৎকার করে বললাম, “তাহলে কি আবার নতুন করে খেলতে চাচ্ছো?তোমার মনে পড়েনা আমি তোমার জন্য কত কষ্ট পাইছিলাম?তোমার মনে আছে তোমার বাসার সামনে আমি দিনের পর দিন দাঁড়ায় থাকছি একবার তোমাকে দেখার জন্য।তুমি কি করছিলা মনে আছে?আমাকে একবার পাত্তা দাওনাই।তোমার জন্য আমি আমার বাবা মা বন্ধু বান্ধব সবার থেকে অনেক অনেক দূরে চলে গিয়েছিলাম।তোমাকে ছাড়া আমি কোন কিছু ভাবতাম না তুমি জানোনা, তুমি জানতানা?এখন কি বুঝাতে ফোন করছো?”
আমি অপর পাশ থেকে মৃদু কান্নার শব্দ শুনতে পাইলাম।আমার মেজাজটা তাতে আরো খারাপ হলো।আমি আরো জোরে চিৎকার করে বললাম, “খবরদার মেয়ে কান্নাকাটি করবানা।ফাইজলামি করতে ফোন করছো?আমার সাথে যখন ১ বছর ২ মাস প্রেম করছিলা তখনও তো ফাইজলামি করছিলা তাই না?আমি ছাগল এর পর তুমি ১০-১২ টা প্রেম করলেও তোমার পিছে লেগে ছিলাম।আমি তোমাকে ভুলে গেছি যেদিন তুমি আমার বাসায় ফোন করে আমার মা বাবার কাছে কমপ্লিন করছো।আমার আব্বু আম্মু কতটা কষ্ট পাইছিলো জানো?”
ও ফুপিয়ে ফুপিয়ে কাদতে কাদতে বললো, “আমি স্যরি, আমি স্যরি।আমি বুঝিনাই”।
আমার আরো মেজাজটা গরম হলো।আমি রাজকন্যাকে বললাম, “এখন ফোন করছো কেন?কি মনে করছিলা আমি মরে গেছি?নাকি আবার কোন রকম মানসিক যন্ত্রণা করতে ফোন করছো?তুমি আমাকে কোন যন্ত্রণা দিতে পারবেনা, কারণ আমি তোমাকে এখন আর কেয়ার করিনা”।
ও এমনভাবে ফুপিয়ে কাদছিলো আমার ঝাড়ি খেয়ে যে মুখ থেকে কিছু বের হচ্ছিলোনা।শুধু আবাছাভাবে বুঝলাম, ও আমাকে বারবার স্যরি বলছে।আমি মেজাজ গরম করে ফোন রেখে দিলাম।ফোন রাখার আগে বললাম, “ভুল করেও আর ফোন দিবানা”।

আমার মাথাটা প্রচন্ড ঘুরাচ্ছিলো।অনেক বেশি চাপ পড়েছে মাথায়।আমি বসে থাকতে পারছিলাম না।আবার বিছানায় যেয়ে ঘুমিয়ে পড়লাম।ঘুম থেকে যখন উঠলাম, তখন মাথায় বারবার একটা চিন্তাই ঘুরছে ও আমাকে ফোন করছে কেন?মাথাটা হালকা হলে বুঝলাম ও কি চাচ্ছে।
আমি আমার ডেস্কটপ খুলে, আত্রলিতা কে ছোট্ট একটা মেইল লিখলামঃ
“প্রিয় আত্রলিতা, তোমার ধারণা সঠিক।আমি কখনো তোমার কথা শুনতে চাইনাই।কিন্তু আজ মনে হচ্ছে তুমি সঠিক বলেছিলে।আমি আমার ভালোবাসাটা লুকিয়ে রেখেছিলাম শুধু।হারিয়ে যেতে দেইনাই।কিছুক্ষণ পর আমি রাজকন্যার বাড়িতে যাবো এবং তাকে একটা চড় দেবো।
প্রিয়, আমাকে ক্ষমা করো।হৃদয়খানি তো একটাই, একে ভাঙ্গবো কি করে?সব যে একখানেই জড়ো হয়ে থাকে।ভালো থেকো”।
আমি আমার অনেক আগের নীল পাঞ্জাবী পরে খোচা খোচা দাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে রিকশায় উঠে বললাম, “চল মামা লেক সার্কাস যাই”।
দরজা খুললো আত্রলিতার বাবা।আমি সালাম দিয়ে বললাম, “আঙ্কেল কেমন আছেন?”

ওর বাবা আমাকে চিনতো যখন আমি ওর সাথে এফেয়ারে ছিলাম।আমাকে দেখে এখন কি চেনার কথা?উনার ভাবভঙ্গি দেখে মনে হলো চিনতে পারছেন।আমাকে অমায়িকভাবে জিজ্ঞেস করলো, “বাবা কেমন আছ?”
আমি হাসি হাসি দিয়ে বললাম, “খারাপ নাই, কিন্তু খুব বেশি ভালো নাই”।
আঙ্কেল আমাকে ঘরে নিয়ে গেলেন।দেখলাম ওদের ঘরে বিয়ের প্রস্তুতি চলছে।ওর কাজিন, মামা চাচায় ঘর ভর্তি।সবাইকে সালাম দিলাম, ছাগলের মত ওর কাজিনগুলাকেও সালাম দিলাম।সবাই মনে হলো আমাকে দেখে কিছুটা বিরক্ত।এই বিয়েবাড়ির ঝামেলায় অপরিচিত মানুষ দেখলে মনে হয় সবাই একটু বিরক্ত হয়।সবশেষে রাজকন্যার দেখা পেলাম।ও ওর রুমে সাজগোজ করছিলো।আমার কন্ঠ শুনে বের হয়ে আসলো মনে হয়।
আমি ওর দিকে তাকিয়ে ভিলেন টাইপ হাসি দিলাম।ফরিদী ভাইও লজ্জা পাবে এমন হাসি শুনলে।আমি পরিষ্কার দেখতে পেলাম রাজকন্যার মুখ রক্তশূণ্য হয়ে গেলো।আমি ওর থেকে মুখ ফিরিয়ে নিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলাম সেটা এখনো খোলা।পাঠক আমি সেইসময় যা করেছিলাম তা হয়তো শুধুমাত্র মুভিতেই সম্ভব।আমি অর্ধউন্মাদ একজন রাজকন্যার দিকে তাকিয়ে বললাম, “বেটি দৌড়া”।

দৌড় দিয়ে যখন পিছনে তাকালাম দেখি আমাদের দিকে ওর বাসার সব মানুষ মুখ হা করে তাকিয়ে আছে।কেউ যেন বুঝতেই পারছেনা কি করতে হবে।রাজকন্যা সবাইকে সরো সরো বলে যখন দৌড় দিয়ে আমার হাত ধরলো আমি ওকে শক্ত করে ধরে উসাইন বোল্টের গতিতে ভৌ দৌড় দিলাম।
রাস্তায় যেয়ে প্রায় চলন্ত একটা সি.এন.জিতে উঠে ওকে প্রশ্ন জিজ্ঞেস করলাম, “এই কয়দিনে আর কয়টা প্রেম করছো?”
ও আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে বললো, “এখন না বললে হয়না?”
আমি বললাম, “না বললে গাড়ি থেকে ফেলে দিবো”।
ও কান্নাভেজা ভরাট চোখে বললো, “আমি তোমাকে ছাড়া কারো সাথেই কখনো প্রেম করিনি।যাদের কথা তুমি শুনছো ওইগুলা তোমাকে দূরে রাখার জন্য।তোমার বাসায় যখন ওই ঘটনার পর ফোন দিয়েছিলাম তখন আর পাইনাই।এরপর জানলাম তোমরা এখন আর ওই বাসায় থাকোনা।কিছুদিন আগে বহু কষ্টে তোমার সেলনম্বর পেলাম।আমি শুধু একবার তোমাকে জানাতে চেয়েছিলাম যে তোমাকে ছাড়া কখনো কাউকে ভালোবাসিনাই”।
আমি মেজাজ গরম করে বললাম, “আমাকেই যখন ভালোবাসছিলা তখন এমন করছিলা কেন?এত পেইন দেয়ার অর্থ কি?”
ও মাথা নিচু করে বললো, “জানিনা আমার কি হয়েছিলো।যখন দেখলাম তুমি আমাকে ঠিকমত ভালোবাসার কথা বলোনা, একটুও কেয়ার করোনা তখন মনে হইছিলো তুমি আমাকে কখনো ভালোবাসো নাই। আর আমিও অনেক কিছু বুঝিনাই”।
আমি ওকে আসলে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না।জাস্ট বললাম, “তুমি একটা উজবুক”।
ও আমাকে শক্ত করে ধরে বললো, “জানি।আর তোমাকে একটা মিথ্যা কথা বলছি।আসলে আমার আজকে বিয়ে হচ্ছিলোনা।বিয়ে আমার বড় বোনের হচ্ছিলো।কিন্তু তোমাকে মিথ্যা না বললে তুমি এভাবে এসে আমাকে নিয়ে যাবেনা তাই এমন মিথ্যা বলা।স্যরি”।

আমি আমার গাধার মত বড় বড় কান নিয়ে তখন এই ভয়ংকর মেয়ের পাশে বসে রাগে গজগজ করছি।মনে মনে শুধু এটুকুই ভাবছি, মানুষ এত ভালোবাসে কেন??

লিখেছেনঃ  সাদ আহাম্মেদ

একজন শুদ্ধ মানুষ

নিশুতি রাত । শীত পড়ি পড়ি করছে, কিন্তু পড়ছে না । প্রকৃতি মনে হয় সিদ্ধান্ত নিতে পারছে না ঠিক কখন থেকে শীতকাল আরম্ভ করলে ভাল হয় । বৃদ্ধ আবুল খায়ের পুকুর পাড়ে বসেছেন শহর থেকে বেড়াতে আসা তার নাতি নাত্নীদের নিয়ে । আবুল খায়ের সাহেব বুঝতে পেরেছেন তাদের মতলব খারাপ । গল্প না শুনে তার নাতি নাত্নীরা আজ তাকে আর ছাড়ছে না । অগত্যা তিনি শুরু করলেন তার জীবনের একমাত্র আর সবচেয়ে পুরানো গল্পটি ...নাহার চা দিতে এসেছিলেন । তিনি নিজেও আটকে গেছেন গল্পে । শামছুন্নাহার ; বৃদ্ধের জীবন সঙ্গিনী । বড় মেয়ে মুক্তি আর একমাত্র ছেলে রাসেল এর মা । এছাড়া দেবার মত তার আরো একটা পরিচয় আছে , তিনি একজন মহান মুক্তিযোদ্ধার স্ত্রী । দীর্ঘ্য প্রায় ৫৭ বছর ধরে বৃদ্ধ আবুল খায়েরের জীবনে ছায়া হয়ে আছেন এই স্বল্পভাষী , ছোটখাট মহিলাটি । এই দীর্ঘ্ জীবনে নাহার অসংখ্য বার শুনেছেন এই গল্প । তারপর ও কেন জানি তিনি প্রতিবার মন্ত্রমুগ্ধ হয়ে শুনেন বৃদ্ধ আবুল খায়েরের মুখের প্রতিটা বাক্য ।

" আজ থেকে অনেক অনেক বছর আগে ... ,
> দাদু কত বছর ? ( গল্পের শুরুতেই প্রশ্ন করে বসে সুহি । মুক্তি'র ছোট মেয়ে । সে এবার ক্লাস টু'র বার্ষিক পরীক্ষা দিয়ে নানু'র বাড়ি বেড়াতে এসেছে । )
সুহি'র দিকে চোখ বড় করে তাকিয়ে আছে তার বড় ভাই সাকিব । সে এবার এস,এস,সি পরীক্ষার্থী ।
সাকিব সুহিকে সাবধান করে দিল ...'' গল্পের মধ্যে আর একটা কথা বললে চটকানা খাবি । ''
সুহি ভয়ে নানুর কোলে গিয়ে বসে পড়ল । আবুল খায়ের সাহেব হাসতে হাসতে আবার শুরু করেন । এই গল্প বলতে গেলে তিনি ঘোরের মধ্যে চলে যান । ভুলে যান তিনি তার সামনের দু'জন শ্রোতা ; একজনের বয়স ১৫ আরেকজনের বয়স ৭ । মুখস্থ বলতে থাকেন ...

'' আজ থেকে অনেক অনেক বছর আগে আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল । তাঁর ছিল বেজায় সাহস । আর এই দেশের মানুষের প্রতি ছিল তাঁর অগাধ ভালবাসা । পৌষের চন্দ্রালোকিত মধ্যরাত্রির প্রকৃতির মত কোমল একখানা হৃদয় ছিল তাঁর । তিনি ছিলেন চাষী । না না , কোন ক্ষেত খামারের চাষী না । চিনি চাষ করতেন স্বাধীনতা নামের একটা শব্দের । নির্যাতীত এই দেশের ৭ কোটি মানুষের মনে তিনি চাষ করেছিলেন স্বাধীনতার । বুনেছিলেন স্বাধীন একটি রাষ্ট্রের স্বপ্ন । তাঁর নাম শেখ মুজিবুর রহমান । তিনি ছিলেন আমার মত কোটি কোটি জনতার স্বপ্নের কারিগর ।
সেদিন ৭ই মার্চ , ১৯৭১ সালের কথা । আমি আর আমার এক বন্ধু মোবারক মিলে মাছ ধরতে গিয়েছিলাম মিয়া বাড়ির পুকুরে । বড় বড় রুই-কাতলা মাছ উঠছে । ভীষণ খুশী আমরা দুজন । এমন সময় হাকিম দৌঁড়ায় এসে হাঁপাতে হাঁপাতে বলল ,
'' কিরে তুঁয়ারা ন-যাইবা ?
মোবারক : হ-ড়ে ( কোথায় ) ?
হাকিম : শেখ সা'ব আইস্যে রেডিও 'ত । বেকগুন হাল্লুয়্যার দুয়ানত । হা-রা হা-রা আয় । ( শেখ সাহেব আসছে রেডিও তে । সবাই কালুর দোকানে জড়ো হয়েছে । তারাতারি আয় । )
সাথে সাথে আমি আর মোবারক ভেজা লুংগি কাচা মেরে দৌঁড় । গিয়ে দেখি সবাই কালুর দোকানে ভীড় করেছে । চুপ চাপ , কেউ কোন কথা বলছে না । যেন একটু পরেই কবি আসবেন জনতার মঞ্চে । অতঃপর,
( এর পরের কথা গুলো আবুল খায়ের সাহেব নির্মলেন্দু গুনের মত করেই বলতে থাকেন ... )

শত বছরের শত সংগ্রাম শেষে ,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন ৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল ,
হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার                      
সকল দুয়ার খোলা ৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী ?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি :
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম ,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ৷’
সমবেত আমরা সবাই তখন চিৎকার করে শ্লোগান দিতে লাগলাম '' জয় বাংলা , জয় বঙ্গবন্ধু '' ।

এইটুকু বলে দম নেন বৃদ্ধ আবুল খায়ের । চোখের পাতা ভিজে আসে তাঁর । পানির জন্য নাহারের দিকে তাকান তিনি । নাহার পানি আনতে উঠে যায় । সুহি এই ফাঁকে আবার প্রশ্ন করে , '' নানু ভাই তুমি কাঁদছো কেন ? ''
আবুল খায়ের সাহেব কয়েক বার মনে মনে বিড় বিড় করেন , '' আমি কাঁদছি কেন , আমি কাঁদছি কেন ! ''
'' আজকের মত না হয় শেষ করে দেন , রাত জাগলে শরীর খারাপ করবে । '' -- নাহার পানি নিয়ে এসে আস্তে করে পিঠে হাত রেখে তার স্বামীকে বলেন । তখন রাসেল আর মুক্তি এসে পাশে দাঁড়ায় ।
'' দেখি বাচ্চারা ঘরে যাও , ঘুমিয়ে পড় । '' -- রাসেল কিছুটা রেগে যায় ।
সুহি : মামা আমরা গল্প শুনছি । ডিষ্টার্ব করবে না ।
মুক্তি : মামনী আজকে আর না , চল ঘুমাবে ।
সাকিব - সুহি মায়ের হাত ধরে ঘরের ভেতর চলে যায় । রাসেল তার বাবার সামনে বসে থাকে চুপ চাপ । একটু পর সে বলে উঠে ... '' বাবা, এই একই গল্প বলতে বলতে ক্লান্তি আসেনা তোমার ? সেই ছোট বেলা থেকে আমি আর দিদি শুনেছি অসংখ্য বার । তার চেয়ে বেশি বার শুনিয়েছো তোমার স্কুলের ছাত্র-ছাত্রীদের। কি হয় বাবা এই গল্প বলে! ''
-- এই গল্প যে আমার অস্থিত্বের সাথে মিশে আছেরে বাপ। 
-- অস্তিত্ব ! কেন ভুলে যাও এই স্বাধীনতা তোমাকে বাংলাদেশ নামের একটা নির্দিষ্ট আয়তনের ভূখন্ড দিয়েছে মাত্র , এরচেয়ে বেশি কিছু নয় । এই জাতি না দিয়েছে সম্মান তোমাকে , না তোমার স্বপ্নের কারিগরকে। না নিজে পেয়েছ কিছু , না দিতে পেরেছ আমাদের কিছু। এই স্বাধীনতা তোমাদের সব খেয়েছে বাবা , শুধু খেতে পারেনি তোমাদের দুঃখ।

রাসেল উঠে যায় ওখান থেকে। বৃদ্ধ আবুল খায়ের তার স্ত্রী নাহারের হাতটা ধরে বসে থাকে। চন্দ্রভূক অমাবশ্যা ও যেন বৃদ্ধের দুঃখ খেয়ে এতটুকু কমাতে পারে না। তার চোখে ভাসতে থাকে সংগ্রামের সেই অগ্নীঝরা দিনগুলো। কানের মাঝে ঠা ঠা করে বাজতে থাকে রাইফেলের আওয়াজ। মনে পড়ে শ্লোগানে শ্লোগানে মুখর মুক্তি বাহিনীর ক্যাম্প '' বীর বাঙ্গালী অস্ত্র ধর , বাংলাদেশ স্বাধীন কর ''। অনেক দামে কেনা এই স্বাধীন বাংলাদেশ আজ বড় বিলাসী সুখ তার কাছে। তার পরিবার পরিজন , ভিটা মাটি সব খেয়েছে সে। তার স্ত্রী, পুত্র-কন্যা আজ তার কাছে জানতে চাইতেই পারে কি দিয়েছে সে তাদের।
অথচ তার নিজের গ্রামের মইত্যা চোরা, স্বঘোষিত রাজাকার , স্বাধীনতার পরে কি থেকে কি হয়ে গেল। সংগ্রাম শেষে কেমনে কেমনে পাকিস্থান হয়ে বিদেশ চলে যায় সে। এরপর দেশে ফিরে এখন সে মতিন চৌধুরী। এলাকার প্রভাবশালী ব্যক্তি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দামী বিদেশী গাড়িতে বাংলাদেশের পতাকা লাগিয়ে ঘুরে বেড়ায়। ছেলে বিলেত থেকে বেরিষ্টার হয়ে এসেছে। কানাকানি হচ্ছে সে নাকি এম,পি ইলেকশন করেবে এবার। মুক্তিযোদ্ধা আবুল খায়েরের স্বাধীনতার গল্প শুনতে খারাপ লাগতেই পারে।

------------------------------------------------------------------

রাসেল তার কলেজের টিচার্স কমন রুমে বসে আছে। বছর খানিক আগে সে ফুলবাড়িয়া কলেজের বাংলার প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছে। কলেজের বাংলার আরেক প্রভাষক সাইফুদ্দিন সাহেব উল্কার বেগে রুমে ঢুকলেন।
-- রাসেল সাহেব , বিজয় দিবস উপলক্ষে আমাদের কলেজ যে অনুষ্ঠান করছে সেখানে মুল প্রবন্ধটি পাঠ করবেন আপনি। আফ্‌টার অল , আপনি আমাদের মধ্যে একমাত্র বীর মুক্তিযোদ্ধার সন্তান । '' হেহে হেহে করে দাঁত বের করে হাসতে থাকে সাইফুদ্দিন।
-- সাইফুদ্দিন সাহেব আপনার হাসিটা পছন্দ হয়েছে। বেশ মজা পেয়েছি। কিন্তু প্রবন্ধ পাঠ করার প্রস্তাবটা পছন্দ হলো না। সরি।
-- কেন ? প্রশ্নটা করেই সাইফুদ্দিন , রাসেলে দিকে হা করে উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। রাসেল তার সামনের কুতসিত খোলা মুখ উপেক্ষা করে পত্রিকায় মনোযোগ দিল। সাইফুদ্দিন যেই বেগে রুমে ঢুকেছিল তার চেয়ে বেশী বেগে বের হয়ে যায়।
রাসেলের মনটা কিঞ্চিত খারাপ আজ। বি সি এস পরীক্ষায় সব পাশ করেও শেষ পর্যন্ত পাশ করা হলো না তার। পুলিশ ভ্যরিফিকেশন নামের এক ধরনের নাটকে সে বাদ পরে যায়। এই বেসরকারী কলেজের চাকরীটা চালিয়ে যেতে হবে , কিন্তু ক'দিন চালানো যাবে ঠিক বলা যাচ্ছে না। এটা ভেবেই তার মনটা আরো খারাপ হয়ে আছে। এমন সময় কলেজের পিওন আসে রাসেল কে জানিয়ে যায় প্রিন্সিপাল স্যার তাকে ডাকছেন। রাসেল কিছুটা বিরক্ত হয়। প্রিন্সিপালের সাথে রাসেলের শুরু থেকেই বনিবনা হচ্ছে না। দালাল শ্রেণীর লোকজন দেখলে তার গায়ে ফোস্কা পড়ে । বিরক্তি'র বিশাল একটা বোর্ড টাঙ্গিয়ে রাসেল প্রিন্সিপালের অফিসে ঢুকে।
'' কি খবর রাসেল সাহেব , সব ঠিক ঠাক ? ''
> জি স্যার।
'' ক্লাস ভালোমত নিতে পারছেন তো ? ''
> জি , কোন অসুবিধে হচ্ছে না।
'' রাসেল সাহেব , এবারের বিজয় দিবসের প্রোগ্রামে আমরা চাচ্ছিলাম ; আমরা মানে ট্রাষ্টি বোর্ডের সব সদস্যরা চাচ্ছিলাম আপনার বাবা কে সম্মাননা পদক দিব। উনি আমাদের দেশের একজন বীর মুক্তিযোদ্ধা। উনাকে সম্মান জানানোটা তো আমাদের নৈতিক দায়িত্ব। আর আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধটা পাঠ করবেন প্লিজ।
> স্যার প্রোগ্রামে অতিথি হিসেবে কে কে থাকছেন জানতে পারি ?
'' হ্যাঁ , আমাদের আসন থেকে নির্বাচিত এম,পি সাহেব থাকবেন প্রধান অতিথি , সভাপতিত্ব করবেন কলেজের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মতিন চৌধুরী।
রাসেল কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। যেন তার কিছুই বলার নেই। কিংবা এতকিছু বলার আছে যে কোথা থেকে শুরু করবে ঠিক বুঝে উঠতে পারছে না।
> স্যার , আপনি কিভাবে ধরে নিলেন এই মানুষগুলোর হাত থেকে পদক নিতে আমার বাবা আসবেন ? এই এম,পি - এই মতিন চৌধুরী কারা ? কি তাদের পরিচয় ? ৭১ এ সংগ্রামের সময় তারা রাতের পর রাত মানুষের ঘর বাড়ি লুট করেছিল। এই দেশের শত শত নারীদের ঘর থেকে তুলে নিয়ে গিয়েছিল তাদের পাকিস্থানী বাপদের জন্য। চোরের মত লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে পাকিস্তানী সেনাবাহিনীকে চিনিয়ে দিয়েছিল এই দেশের বুদ্ধিজীবীদের ঘর । আর আপনি বলছেন ৭১ এর সেই মইত্যা চোরার হাতে একজন মুক্তিযোদ্ধাকে পদক নিতে। বাহ! আপনারা পারেন ও স্যার।
'' শুনুন রাসেল সাহেব ...
> স্যার আপনি শুনুন ।। সেই ছোটবেলা থেকে বাবার মুখে একটি গল্প শুনে শুনেই বড় হয়েছি। আর কোন গল্প জানেন ও না আমার বৃদ্ধ পিতা । সেই থেকে ৬৯,৭১ , সংগ্রাম , মুক্তিযুদ্ধ আমার অস্থিত্ব ও মননে , বিশ্বাস ও বহিঃপ্রকাশে। কিন্তু আমি বড় হওয়ার পর বাবাকে সেই গল্প আর কাউকে শোনাতে দেইনি। কি প্রচন্ড অভিমান থেকে এই কাজটা করি আপনি কোনদিন ও বুঝবেন না স্যার। আমার বাবাকেও বলি , আজ আপনি ও শুনুন। আমার বাবা, আরো অনেকের বাবারা তাদের সোনা ঝরা দিনগুলো রক্তাক্ত করে যে স্বাধীন দেশের জন্ম দিয়েছিলেন আতুর ঘরেই তার কবর দিয়েছে এই দেশেরই কতিপয় দালালরা। স্বাধীনতার পর আরো কয়েক বার পরাধীন হয়েছে এই দেশ। আমার নিজেকে আজ একজন মুক্তিযোদ্ধার ছেলে হিসেবে নয় স্কুল মাষ্টার আবুল খায়েরের ছেলে হিসেবে পরিচয় দিতেই ভাল লাগে।

কিছু মনে করবেন না স্যার , আপনার ছেলে কৌশিককে দেখলাম সেদিন কলেজের পুকুর পাড়ে তার বন্ধুদের নিয়ে খুব বড় গলায় পাকিস্তান ক্রিকেট টিমের গল্প শুনাতে। এটা তার দোষ নয়। আমাদের দেহে প্রবাহিত রক্তের দোষ। ছোট্ট একটা দেশ , এত কিছুর বিনিময়ে পাওয়া , তাকে ভালবাসায় ভরিয়ে দিতে পারলাম না আমরা । দেশের প্রতি আমাদের ভালবাসার এত বেশি আকাল পরেছে আজ মইত্যা চোরার ভালবাসা দরাকার পরেছে । গুড ।

তাচ্ছিল্যের একগাল হাসি হেসে প্রিন্সিপালের অফিস থেকে বের হয়ে আসে রাসেল ।

-----------------------------------------------------------------------

থিয়েটারের নতুন নাটকের রিহার্সেল হচ্ছে । সবার মাঝে বিষন্ন মনে বসে আছে রাসেল । এই একটা জায়গা যেখানে এসে রাসেল কিছুটা সুখ পায় । ভুলে যায় যত অপ্রাপ্তির কষ্ট । কিন্তু কোন এক অদ্ভুত কারনে তার মনে আজ নিদারুন অসুখ । বকুল এসে রাসেলের পাশে বসলো । রাসেলের হাতটা নিজের কোলের উপর নিয়ে আহ্লাদী গলায় বললো ...
'' কি কবি, মন খারাপ নাকি ? এমন উদাস মনে বসে আছো । ''
: না , কিছু না । কেমন আছো তুমি ?
'' আমি ভালো আছি । কিন্তু তোমার এই বিষন্ন মনের বিষন্নতার শানে-নযুল বলবে তো, নাকি । ''
অনেক্ষন কিছুই বলেনা রাসেল । একবার বকুলের দিকে তাকালও না ।
: তোমার অনেক সুখ না বকুল ? অনেক সুখ !
'' হঠাত্‌ এই কথা !!
: না এমনি । মাঝে মাঝে ভাবি এমন কেন হয় ? এই যেমন ধর , তোমার বাবা আর আমার বাবা বাল্যকালের বন্ধু ছিলেন । কি বন্ধুত্বই না ছিল তাদের । বাবার মুখে শোনা, তিনি ছিলেন সে সময়ের তুখোড় ছাত্র নেতা । ছাত্র জীবনে তারা দেশের ব্যপারে কোন কিছুর সাথে আপোষ করেন নি । কেবল পরবর্তী জীবনে এসে ছোট্ট একটা আপোষ করলেন তোমার বাবা । আরে ! এখনতো উনি আর ছাত্র নেই , বড় হয়ে গেছেন । বড় হলে অনেক কিছুর সাথে আপোষ করতে হয় । আমার সেকেলে বাবাটাই শুধু বড় হলেন না , আপোষ করতে পারলেন না কোন ভাবেই । তাই আজ ...
তুমি থাক মহা সুখে অট্টালিকা পরে
আমি কত কষ্ট পাই রোদ বৃষ্টি-ঝড়ে !
'' আচ্ছা কবিতাটা কি এমন ছিল ? '' আপন মনে বকতে থাকে রাসেল । বিকারগ্রস্থ শুনায় তার গলাটা । বকুল কোন কথা বলে না । আসলে তার বলার কিছু নেই । সব কিছু বুঝেও আসলে তার কি-ই বা করার আছে ? এমন সময় রাসেলের মোবাইল বেজে উঠে । তার বড় বোন মুক্তির ফোনকল ।
- '' এই রাসেল তুই কোথায় রে ? '' মুক্তির কন্ঠ কেমন যেন ভেজা ভেজা শুনায় ।
-- আমি থিয়েটারে । কেন বলতো ?
- জলদি বাসায় আয় । বাবার কি জানি হয়েছে । ঘামে সারা শরীর ভেজা । কোন সাড়া শব্দ নেই । একদম নড়া চড়াও করছে না । তুই জলদি আয়রে ভাই ।
-- আমি আসছি , এক্ষুনি আসছি ।
গত তিন দিন ধরে আবুল খায়ের সাহেব হাসপাতালে । তার জ্ঞান ফিরেছে , কিন্তু জ্ঞান ফেরার পর একটি কথাও তিনি বলেন নি । রাসেল চুপচাপ তার বাবার পাশে বসে আছে । গত তিন দিন এভাবেই বসে ছিল এক কাপড়ে । না ঘুমিয়ে চোখ লাল হয়ে আছে । এমন সময় একঝাঁক তরুণ তরুণীর প্রবেশ । তারা তাদের স্যারকে দেখতে এসেছে । কারো হাতে ফুল , কারো হাতে ফল । রাসেল তার বাবার কপালে হাত রাখলেন । আবুল খায়ের সাহেব আস্তে আস্তে চোখ মেলে তাকান । তরুণদের মধ্য থেকে একজন বললো ...
'' স্যার আমরা সবাই এসেছি আপনাকে দাওয়াত দিতে । আমাদের একটা সংগঠন আছে , '' ভালবাসি বাংলাদেশ '' নামে । বিজয় দিবস উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করছি । আপনি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি । দুই দিন পর বিজয় দিবস । আমরা সবাই আপনার গল্প শুনতে চাই । আপনি আসবেন না আমাদের মাঝে ? আপনি কি আমাদেরকে শুনাবেন না আপনার গল্প ? ''


আজ বিজয় দিবস । '' ভালবাসি বাংলাদেশ ''এর অনুষ্ঠান আজ । রাসেল, আবুল খায়ের সাহেব কে হাত ধরে নিয়ে যাচ্ছে মঞ্চের দিকে । রাসেলের মনে পড়ে ঠিক এভাবেই তার হাত ধরে আবুল খায়ের সাহেব তাকে স্কুলে নিয়ে যেতেন । আজ কতদিন পর তার বুকে সুখের বাতাস বয়ে গেল , সে নিজেও সে খবর রাখেনি । একঝাঁক তরুণ তরুণী অধীর আগ্রহে বসে আছে মুক্তিযুদ্ধের গল্প শুনার জন্য । মঞ্চে আবুল খায়ের , সমবেত সবাই চুপ । চারদিকে পিন পতন নিস্তব্দতা । যেন বহুকাল প্রতিক্ষার পর কবি এসেছেন জনতার মঞ্চে । আবুল খায়ের সাহেব তার গল্প শুরু করলেন । তার জীবনের একমাত্র আর সবচেয়ে পুরানো গল্প ...
'' আজ থেকে অনেক অনেক বছর আগে আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল । তাঁর ছিল বেজায় সাহস । আর এই দেশের মানুষের প্রতি ছিল তার অগাধ ভালবাসা । পৌষের চন্দ্রালোকিত মধ্যরাত্রির প্রকৃতির মত কোমল একখানা হৃদয় ছিল তাঁর । তিনি ছিলেন চাষী । না না , কোন ক্ষেত খামারের চাষী না । চিনি চাষ করতেন স্বাধীনতা নামের একটা শব্দের । নির্যাতীত এই দেশের ৭ কোটি মানুষের মনে তিনি চাষ করেছিলেন স্বাধীনতার । বুনেছিলেন স্বাধীন একটি রাষ্ট্রের স্বপ্ন । তোমরা কি তার নাম জানো ? .....''


লিখেছেন:ইয়াসির আরাফাত

তোমাকে অভিবাদন বাংলাদেশ

'মিডিয়া এক্সপ্লোরেশন' নামে আমাদের একটা বিষয় পড়ানো হয়। পড়তে খুবই বিরক্তিকর। এবং ঘুমবান্ধব। বড় একটা গ্যালারীতে তিন সেকশনের একসাথে ক্লাস হয়। শীতের দিন সকাল বেলা, এই ক্লাসে গিয়ে ঘুমানোর আনন্দ সীমাহীন। গত ব্লক ঘুম দিয়ে বেশ ভালভাবেই পার করেছি। ধরা খেয়েছি এই ব্লকে এসে।

'ডরিক গ্রিট' নামের এক ভদ্রলোক এই বিষয় পড়ান। চমৎকার একজন মানুষ। একদিন কী মনে করে, এই লোক আমাকে ক্লাসে দাঁড় করিয়ে বলেন,'তোমার দেশের খবরের ধরনের সাথে এই দেশের(হল্যান্ড) খবরের ধরনের পার্থক্য বল'।

ঘুমের ভিতরে ছিলাম। হঠাৎ করে, মাথা শুন্য মনে হলো। কিন্তু শুন্য মাথায় মনে হয় মাঝে মাঝে দামি উত্তর বের হয়ে আসে। আমি উত্তর দিলাম,


"আমার দেশের অধিকাংশ খবরই চাঞ্চল্যকর। আর এই দেশের অধিকাংশ খবরই খুবই বিরক্তিকর...' 


ক্লাস জুড়ে হো হো, হা হা রব উঠলো। পরে সবাই ঠাণ্ডা হলে ব্যাপারটা আমাকে ব্যাখ্যা করতে হয়েছে। ডাচদের আবার ইগো একটু বেশি। আমার দেশের তুলনায় তাদের দেশের খবর কেন বিরক্তিকর, সেই ব্যাপারটা তাদের বুঝানোর জন্য ওই দিনে( ১৭ অক্টোবর ২০১১) বাংলাদেশের প্রধান তিনটা খবর তাদের পড়ে শোনালাম।

খবর ১

"শেয়ার বাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা আমরণ অনশন শুরু করেছেন। এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এতে তাদের সংগতি প্রকাশ করেছে। "

খবর ২

"বেসরকারি খাতে পরিচালিত দেশের সবচেয়ে বড় টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানটি বলেছে, তারা সরকারী টেলিযোগাযোগ কমিশনের দাবি করা অর্থ পরিশোধ করবে না। "

খবর ৩

"দেশের ক্ষমতাসীন দলের এক সাংসদ তার এলাকার একটি স্কুলে তালা দিয়ে রেখেছেন। বাচ্চারা ৩৮দিন ধরে স্কুলে যেতে পারছে না।(ছবি সহ প্রতিবেদন)"


নানাবিধ আলোচনার পরে তারা সবাই মাথা নাড়িয়ে একমত হয় যে প্রথম খবরটা বেশি চাঞ্চল্যকর। অনেকগুলো মানুষ ,সিদ্ধান্ত নিয়েছে তারা মরে যাবে। চোখ বড় বড় করে অনেকেই বিভিন্ন ইমো দিতে লাগলো। আহারে!!

এর পরে সপ্তাহ খানেক গিয়েছে। লাইব্রেরী করিডোরে ডরিকের সাথে দেখা। কফি হাতে কোথায় যেন যাচ্ছে। দৌড়ের উপর আছে, বোঝা যায়। আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছি। ডরিক পিছন থেকে ডাক দিল।

- হাই...!! রেজা কেমন আছো?
- ভাল আছি। তুমি কেমন আছো?
-এইতো ভাল আছি। আচ্ছা তোমার দেশের ওই মানুষগুলোর কি খবর? যারা সিদ্ধান্ত নিয়েছিল, তারা মরে যাবে। আমি কয়দিন ধরে খুব ব্যস্ত। খবরটা ঠিক মত ফলো করতে পারি নি।

আমি একটু অবাক হলাম। তৃতীয় বিশ্বের গরীব একটা দেশের কিছু মানুষ মরে যাওয়ার খবর,এমন গুরুত্বপূর্ণ কিছু না। ডাচরা বরাবরই 'বিজনেস পিপল' ধরনের। নিজের দরকার না থাকলে,  সচরাচর যেচে পড়ে কারো খবর এরা নেয় না। ডরিক আমাকে কফি অফার করলো। কফি খেতে খেতে সেদিন ডরিকের সাথে আমার কিছু চাঞ্চল্যকর বিষয়ে আলোচনা হলো।


ডরিকের নয় বছর বয়সী ছেলে স্তিভান একজন বাংলাদেশী হতে চায়। আমি ডরিকের কথা শুনে চোখ কপালে তুললাম। এবং অনেকক্ষণ সে চোখ কপালেই থাকলো। ডরিক পুরো ব্যাপার ব্যাখ্যা করলো। স্তিভানের পছন্দের টিভি প্রোগ্রাম হলো "Bangla Bangers "।

যেখানে লিপু নামের এক বাংলাদেশী, বার্নি নামের এক ব্রিটিশ মেকানিককে নিয়ে বিস্ময়কর সব সুপার কার বানায়। মজার ব্যাপার হলো, লিপু কোন ইনিঞ্জিনিয়ার নয়। লিপুর কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। এবং সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, লিপু গাড়ির পুরো ডিজাইনটা রাখে তার মাথায়। তার কোন ড্রয়িং লাগে না। মোটামুটি আবর্জনা ধরনের গাড়িকে সুপার কার বানাতে লিপুর লাগে চার সপ্তাহ। লিপুর কথা আমিও জানতাম। বাংলাদেশের কোন জানি টিভি চ্যানেল লিপুকে নিয়ে একবার কী জানি একটা প্রতিবেদন করেছিল। এর পর লিপুকে দেখেছি ডিসকভারি চ্যানেলে। লিপুর সম্পর্কে আমার জ্ঞান ওই পর্যন্তই।

ডরিক আমাকে জানালো, অধিকাংশ ইউরোপিয়ান টিনেজার লিপুর নাম জানে। লিপুর নাম শুনলে ক্লাসে আড্ডা জমে যায়। এরা চোখ বড় বড় করে লিপু নামের এক বাংলাদেশী কিভাবে একের পর এক সুপার কার বানিয়ে ফেলে,সেই সব গল্প করে। লিপু গাড়ি বানানো শেষ হলে, দুই হাত তুলে ঢেউ তোলার মত একটা ভঙ্গি করেন। লিপু হয়তো জানেন না, বঙ্গোপসাগর থেকে তার তোলা ঢেউ বাংলাদেশকে ছাড়িয়ে আছড়ে পড়েছে ইউরোপে। এখানকার বাচ্চারা লিপুক ডাকে, “ক্রেইজি ডুউড” বলে।

দূরে থাকার একটা অসুবিধা আছে। সাত হাজার মাইল দূরে ফেলে আসা গরিব এই দেশটার কথা শুনলেই অনেক সময় চোখে পানি চলে আসে। এর জন্য খুব একটা দেশপ্রেমিক হতে হয় না। এটা একান্তই মানবীয় একটা অনুভূতি। হঠাৎ করে আবেগতাড়িত হলাম বোধ হয়। খেয়াল করলাম, চোখ ভিজে আসছে। ডরিক বোধহয় ব্যাপারটা খেয়াল করলো। ডরিক আরও কিছু তথ্য আমাকে দিল।

অধিকাংশ ডাচ লোকজনদের ধারণা, বাংলাদেশের লোক জন বাড়াবাড়ি রকমের সাহসী। বন্যা-খরা তাদের কাছে কোন ব্যাপার না। এবং আমাদের এই সাহসী মানসিকতা দেখে তারা প্রতি মুহূর্তে অবাক হয়। একটা ব্যাপার বলে রাখা ভাল,নেদারল্যান্ডস এবং বাংলাদেশ ভৌগলিকভাবে একই ঘরনার দেশ। ১৯৫৩ সালের এক বন্যায় এই দেশের সব বাঁধ ভেঙে যায়। উত্তর সাগরের আকস্মিক ঢেউ ১৮০০ জন মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। এই দুঃসহ স্মৃতি ডাচরা এখনো ভুলতে পারে নি। তারা সমুদ্রের বুকে পৃথিবীর সেরা সব বাঁধ বানিয়েছে, তারপরও তাদের ধারণা তাদের সাহস কম। সাহস বেশি বাংলাদেশীদের। ১৯৭০ সালের পর থেকে বাংলাদেশে বন্যায় যত মানুষ মারা গিয়েছে, সারা পৃথিবীতে বন্যায় এতো মানুষ কোথাও মারা যায়নি। তারপরও এই দেশের মানুষরা বন্যা নিয়ে খুব একটা দুঃখিত না। প্রতিবছর নিয়ম করে বন্যা আসে, সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। বাংলাদেশ কিন্তু থেমে থাকে না।

ডরিক আমাকে জানালো, বর্ষায় বাংলাদেশের একটা ছবি দেখেছিল সে। আকাশের অনেক উপর থেকে তোলা একটা ছবি। উপর থেকে দেখে মনে হচ্ছে, পুরো দেশটা সমুদ্র হয়ে গেছে। শুধু বিন্দুর মত ছোট ছোট কিছু সবুজ জেগে আছে।

আমি বললাম, ওই সবুজটুকু থাকলেই হবে। ঘুরে দাঁড়ানোর জন্য ওইটুকু সবুজই যথেষ্ট।



লিখেছেন-রেজা শাওন

সব অপেক্ষা শেষ হয় না

সন্ধ্যার ঠিক পরপর খুব অদ্ভুত একটা সময়।একই সাথে রহস্যময় এবং সুন্দর।সিগারেট ধরানোর জন্য এটা জহিরের প্রিয় সময়।নিলা আসবে একটু পর। পৃথিবীর অধিকাংশ মেয়ের মত নিলাও সিগারেট খাওয়া অপছন্দ করে।জহির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল।মেয়েমানুষ আজব এক সৃষ্টি।পৃথিবীর সত্যিকার ভালো জিনিসগুলার কদর বুঝল না।কম বুদ্ধির জীব একদমই।পুরুষমানুষের জীবনটা একদম ত্যানা ত্যানা করে দিল।গৌতম বুদ্ধের গৃহত্যাগ করে সন্ন্যাসী হওয়ার রহস্য জহিরের কাছে এখন দিনের আলোর মত পরিষ্কার।নিলা নামের এই যন্ত্রণাদায়িনী মেয়েটি জীবনে আসার পর থেকে জহিরের শনির দশা চলছে।রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়ে জীবনটাতো তার ভালই চলছিল।চায়ের দোকানে বসে অকারণেই তুমুল হট্টগোল করা,রাস্তা দিয়ে কোন মেয়েকে হেঁটে যেতে দেখলেই বিকট শব্দে আকাশ কাঁপিয়ে গান গাওয়া...

মেয়েগুলার চোখ মুখ তখন দেখার মত হয়!তারা মাটির দিকে তাকিয়ে দ্রুত বেগে হেঁটে যায়,আর চায়ের দোকানে বসা যুবকের দল নির্মল আনন্দে সমস্বরে হেসে ওঠে।একদিন একটা মেয়ে গান শুনে সরাসরি দোকানের দিকে এগিয়ে এল।জহিরকে বলল, "গান গাচ্ছেন ভাল কথা।গলা খারাপ হলেই যে গান গাওয়া যাবেনা এমন কোন নিয়ম নেই।কিন্তু দয়া করে ভুসভুস করে সিগারেট টানবেন না।রাস্তা পর্যন্ত ধোঁয়া চলে আসে।সিগারেট গাঁজা যা খুশি খান,কিন্তু নিজের বাসায় গিয়ে।"

এই কথা বলেই সেই মেয়ে জহিরকে হতভম্ব অবস্থায় রেখে নির্বিকার ভঙ্গিতে চলে গেল।
                                              তার চারদিন পরের কথা।চায়ের দোকানের যুবকেরা চাপা উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে।আজকে সেই বেয়াদব মেয়েকে শিক্ষা দেয়া হবে।তার মুখের উপর সিগারেটের ধোঁয়া ছেড়ে দেয়া হবে।তারপর বলা হবে,"লে হালুয়া।"।এই শব্দের মানে জহির জানেনা।পরিকল্পনাকারী বল্টুর অতি প্রিয় শব্দ এটা।যেহেতু মেয়েটি জহিরের সাথে কথা বলেছে,তাই তাকে শিক্ষা দেয়ার দায়িত্বটাও জহিরের উপর পড়েছে।কিছুক্ষণের মধ্যেই মেয়েটা বেণী দুলিয়ে হেঁটে আসতে লাগলো।জহির কিছু বোঝার আগেই সবাই মিলে তাকে ঠেলে ঠুলে রাস্তার মাঝখানে পাঠিয়ে দিল।জহির মেয়েটার সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে গভীর মনোযোগে পায়ের নখের দিকে তাকিয়ে রইল।মেয়েটা গলায় একরাশ বিরক্তি ফুটিয়ে বলল,"রাস্তার মাঝখানে পিলারের মত দাঁড়িয়ে আছেন কি কারণে?"
চায়ের দোকানে বসা যুবকের দল গভীর বিস্ময়ে লক্ষ্য করল জহির বলছে,"গত চার দিন রাতে আমি ঘুমাতে পারিনি।"
"আপনি ঘুমাতে পারেননি তো আমি কি করব!আমাকে দেখে কি আপনার মনে হয় আমার ঘুমের ওষুধের দোকান আছে?"
জহির কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে বলল,"আপনি আমাকে বিয়ে করবেন?"
                                            এরপরের কাহিনী না জানলেও চলবে।এখনকার নির্মম সত্য হল সেই মেয়ে আনন্দের সাথে জহিরের জীবন প্রতিনিয়ত ভাজাভাজা করে যাচ্ছে।জহিরের সব কিছুই সে মশা মারার মত ভঙ্গিতে ফালতু বলে উড়িয়ে দেয় এবং সবশেষে বলে,"ছাগলের সাথে তোমার একমাত্র পার্থক্য হল ছাগলের চারটা পা,আর তোমার দুইটা।আল্লাহ্‌ মনে
হয় তোমাকে খুব তাড়াহুড়া করে বানিয়েছে,তাই বাকি দুইটা পা দিতে ভুলে গেছে।"
                                               জহির জানে,তার আজকের কথা শুনেও নিলা একই কথা বলবে।।নিলা এসে বলল, "অনেকক্ষণ ধরে অপেক্ষা করছ?বাবা বাসায় ছিল,বের হতে পারছিলাম না।"
জহির মাটির দিকে তাকিয়ে বলল," তোমার জন্য অপেক্ষা করতে আমার খারাপ লাগেনা।"
সে এখনও নিলার চোখের দিকে তাকিয়ে ঠিক মত কথা বলতে পারেনা।বুক ধড়ফড় করে।
"খুব জরুরী একটা কথা ছিল। আমি কিছু দিনের জন্য গ্রামের বাইরে যাচ্ছি।কবে ফিরব বলতে পারছি না।"
"কোথায় যাচ্ছ?"
জহির উত্তর না দিয়ে আঙুলের নখ কামরাতে লাগলো।এই ভঙ্গির অর্থ নিলা জানে।এর মানে হল সে এই প্রশ্নের উত্তর দেবেনা।
নিলা জহিরের দিকে তাকিয়ে ক্লান্ত স্বরে বলল,"আমার উচিৎ একটা থাপ্পড় মেরে তোমার মাথা থেকে এসব আজাইরা চিন্তা দূর করা। কিন্তু কাজটা করতে বিবেক সায় দিচ্ছে না।আমি বুঝতে পারছি তুমি কোথায় যাচ্ছ।"
জহির এবার নিলার দিকে তাকাল।গভীর বিষাদে ওর গোলগাল মুখটা কেমন যেন অন্ধকার হয়ে গেছে।
"গ্যাস্ট্রিকের ওষুধ সাথে নিও মনে করে।আর ঠাণ্ডা লাগিও না।"
"তুমিও সাবধানে থেকো।"
নিলা এবার অপ্রকৃতস্থের মত হেসে বলল,"যার বাবা রাজাকার,তার সাবধানে থাকার প্রয়োজন হয়না।"
জহির চুপ করে রইল।নিলা অন্যদিকে তাকিয়ে আছে। একটু পরপর ওর শরীর কেঁপে উঠছে।টপটপ করে পানি পড়ছে চোখ দিয়ে। এই দৃশ্য সে জহিরকে দেখতে দিতে চায়না।ভালবাসার অশ্রু মানুষকে দুর্বল করে দেয়।জহিরের এখন সাহসের দরকার,দুর্বলতার নয়। দুজনেই নিজের চোখের জল নিয়ে বিব্রত,আরেকজন কে সান্ত্বনা দেবে কিভাবে?
বহুক্ষণ পর জহির বলল,"এই কথাটা যতবার তোমাকে বলি, তোমার ন্যাকামি মনে হয়।কিন্তু আজকে তবুও আরেকবার বলি।পূর্বজন্ম বলতে যদি সত্যিই কিছু থাকে,আমি নিশ্চয়ই সেখানে বড় ধরণের কোন পুণ্য করেছিলাম।তার প্রতিদানে এই জন্মে তোমার মত একটি মেয়েকে পাশে পেয়েছি।"
নিলা শুন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল,"তুমি যে ছাগলের ছাগল,ভয় পেয়ে আবার মাঝপথে যুদ্ধ ছেড়ে পালিয়ে এসো না। যতদিনই লাগুক, যুদ্ধ শেষ না করে ফিরবে না।এতদিন তো তুমি অনেক অপেক্ষা করেছো আমার জন্য।আজ থেকে আমি অপেক্ষা করব। তুমি না ফেরা পর্যন্ত।"
                
                                        * * * * * * *       * * * * * * *           * * * * * *

রশিদ পাটোয়ারী চেয়ারের উপর পা তুলে বসে আছেন।রহমত তার গা টিপে দিচ্ছে।আরামে তার চোখ বুজে আসছে।নতুন আলু দিয়ে মুরগীর মাংস কষানো হচ্ছে।সাথে চিকন চালের ভাত।গন্ধেই লোভ লাগছে তার।এই বাড়ীর মালিক প্রাইমারী স্কুলের শিক্ষক হাসান সাহেব।দেশদ্রোহিতার অভিযোগে কিছুক্ষণ আগে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে।অপরাধ অমার্জনীয়-একমাত্র ছেলে মুক্তিযুদ্ধে গেছে।দুই দিনের চেংড়া পোলাপান গুলা ভাবে কি?এইসব মুক্তি ফুক্তি করে পবিত্র পাকিস্তানের ক্ষতি করতে পারবে নাকি!নিজের বাড়ীই তো বাঁচাতে পারল না,দেশ বাঁচাবে কি করে?গণিমতের মাল হিসেবে এই বাড়ী এখন রশিদ পাটোয়ারীর।তিনি তৃপ্তি নিয়ে একটা পান মুখে দিলেন।
                     অদূরেই এক অসহায় রমণী আকুল হয়ে কাঁদছেন।মাত্র সতেরো বছর বয়সে জরির পাড় দেয়া একটা লাল শাড়ি পড়ে আলতা পায়ে এই বাড়ীতে পা রেখেছিলেন তিনি।এক নিমেষে তার ঘরটা কি করে গনিমতের মাল হয়ে গেল এই হিসাবটা তার সহজ সরল সংসারী মাথায় ঢুকছে না।তার চেয়েও বড় কথা,তার ছেলে যখন ফিরে আসবে,তাদের না পেয়ে খুঁজবে কই?
                   কিছু পোটলা নিয়ে তার পাশে ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তার স্বামী -জহিরের বাবা হাসান সাহেব। স্ত্রীকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন না।এই মুহূর্তে একটা বিষয় নিয়ে তিনি অতি বিরক্ত।উঠানের কোণে কয়েকদিন আগে জাপানি টমেটোর চারা লাগিয়েছেন।
রান্নার আগুনটা ঠিক ওখানেই জ্বালানো হয়েছে।সবুজ চারাগুলো পুড়ে পুড়ে ফ্যাকাসে কালো হয়ে যাচ্ছে।হঠাৎ করে তীব্র বিতৃষ্ণায় তার মন ভরে গেল।

                                * * * * * * *        * * * * * *             * * * * * *

                                   নুরুল হুদা জহিরদের গ্রুপের কমান্ডর।প্রথমে কিছুদিন ছোট ছোট বাঁশের কঞ্চি ধরে প্র্যাকটিস করানো হয়েছে ওদের,তারপর থ্রি নট থ্রি পিস্তল।এলএমজি নামক অদ্ভুত অস্ত্রটার প্রতি জহিরের প্রবল আকর্ষণ জন্মেছে।অপারেশনে গিয়ে যখন সে এলএমজি দিয়ে ব্রাশ ফায়ার করে,অদ্ভুত শান্তি অনুভব করে।আর মনে মনে বলে,"ছাগল এখন মানুষ হয়েছে নিলা।"
অনেকদিন হল সাবান দিয়ে গোসল করা হয়না।কাঁদা মাটিতে ট্রেনিং করে জুতো জোড়ার বেহাল অবস্থা।আগে একবেলা খেয়ে থাকতে কষ্ট হত খুব,এখন অভ্যাস হয়ে গেছে।সব কিছু মানিয়ে নিতে পারলেও একটা জিনিস মানিয়ে নিতে পারেনা জহির। মাঝে মাঝে তীব্র ইচ্ছা করে যুদ্ধ ছেড়ে ছুড়ে দিয়ে নিলার কাছে চলে যায়।কিন্তু গ্রুপের অন্য মানুষগুলোকে দেখলে লজ্জায় সংকুচিত হয়ে যায় আবার।এই যে ওসমান ভাই,বউ আর দুটা বাচ্চা কে ফেলে যুদ্ধে এসেছেন।অই যে ফরহাদ,মাত্র দেড় মাস আগে বিয়ে করেছে।
মারুফ,ঘরে বৃদ্ধা মাকে একা ফেলে এসেছে।সবচে যেটা দেখলে তার নিজেকে একদম ভীরু কাপুরুষ মনে হয় সেটা হল অই ষোল বছরের জনি।প্রথমে নুরুল হুদা ভাই কিছুতেই রাজি হননি এইটুকুন ছেলেকে যুদ্ধে নিতে।কিন্তু জনি ফেভিকলের চেয়েও উত্তম আঠা।এই দল যেখানে যায়,পরীক্ষার প্রশ্নের লেজুড়ের মত জনিও সেখানে যায়।এদের দেখলে জহিরের মনে হয় এই মানুষগুলো সব কিছু ত্যাগ করে এখানে পড়ে আছে দেশের জন্য,আর সে কিনা যুদ্ধ ছেড়ে চলে যেতে চায়?!
                                            পাকিস্তানি আর্মির মেজর লতিফ বেগের জন্য আস্ত খাসির রোস্ট করা হয়েছে।রশিদ পাটোয়ারী ক্রমাগত দৌড়াদৌড়ি করছে।এত সম্মানিত অতিথিকে ঠিক কিভাবে আপ্যায়ন করলে যথেষ্ট হবে এটা বুঝতে না পারায় সে নিজের উপর অসামান্য বিরক্ত।অকারনেই স্ত্রী এবং কন্যাকে ধমক দিয়ে সে বিরক্তি প্রশমিত করার চেষ্টা করছে।একটু পর লতিফ বেগ তাকে ডাকলেন।
পাইপের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন,"তুমনে হামারে লিয়ে জো খুবসুরাত বাঙ্গাল আওরাত কো ভেজা,হামে বহুত পসন্দ আয়া।"
রশিদ বিনয়ে গলে গিয়ে বলল,"স্যার,হাম আপকে খিদমাত কে লিয়ে অর ভি লাড়কি ভেজেঙ্গে।কোই প্রবলেম নেহি।"
লতিফ বেগ মাথা নাড়লেন।রশিদ অত্যন্ত করিৎকর্মা লোক।প্রায় প্রতিদিনই কোন না কোন মেয়ে ধরে ক্যাম্পে নিয়ে আসে।তার উপর সন্তুষ্ট হয়েই তাই আজকে লতিফ বেগ তার বাসায় এসেছেন।যাওয়ার সময় বারান্দায় দাঁড়ানো একটি মেয়ের দিকে চোখ আটকে গেল লতিফের।বাঙালি মেয়েদের সৌন্দর্যে লতিফ বেগ বিমোহিত,কিন্তু এই মেয়ে তার চেয়েও কিছু বেশি।তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিলেন অতি রূপবতী এই মেয়েকে ক্যাম্পে নিয়ে যাওয়ার।রশিদ কাতর অনুনয় করেও তার মেয়েকে রক্ষা করতে পারলেন না।তার মাথায় পিস্তল ঠেকিয়ে তার
মেয়ে নিলাকে পাক বাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হল।পরের দিন সারাদিন রশিদ ক্যাম্পে বসে রইলেন।পাক অফিসারদের কাছে কাঁদলেন, পা জড়িয়ে ধরলেন......কিন্তু মেয়েকে উদ্ধার করতে পারলেন না। ফিরে আসার সময় জান্তব কান্নার শব্দে একটা রুমের খোলা জানালায় চোখ আটকে গেল তার।স্পষ্ট গোঙানির শব্দ কানে আসছে।একটু এগিয়ে গেলেন তিনি।দূর থেকেই দেখলেন,রুমের ভেতর তার মেয়ে নিলা!
কিন্তু যে দৃশ্য দেখলেন,রাজাকার হলেও পৃথিবীর কোন বাবাকে তা সহ্য করার ক্ষমতা পরম করুণাময় দেননি। পরের দিন স্কুলের পুকুরে রশিদ পাটোয়ারীর লাশ পাওয়া গেল।

                                           * * * *         * * * * * *         * * * * *
মানুষ যখন বুঝতে পারে যে তার সামনে কোন পথ নেই,না বেঁচে থাকার না মরে যাওয়ার...তখন সে অনুভুতিশুন্য হয়ে যায়।নিলার অবস্থাও তেমন। ক্যাম্পের প্রতিটি মেয়ে কাঁদে,অবিরত কাঁদে।এখান থেকে ফিরে যাবার জন্য নয়,আল্লাহ যেন তাদের মৃত্যুর দিনটা একটু তাড়াতাড়ি আনেন সেই প্রার্থনায়। প্রতিদিন কিছু হায়েনা,কিছু মানুষের চেহারার জানোয়ার ওদের উপর ঝাঁপিয়ে পড়ে।সেই সময়টা দাঁতে দাঁত চেপে ওরা ভাবে,"এবার নিশ্চয় বিধাতার করুণা হবে।এই যাত্রায় নিশ্চয় তিনি উপরে ডেকে নেবেন।"

কিন্তু বিধাতা এই মহাজগতের অন্যান্য কাজে ভীষণ ব্যাস্ত।এই আকুতি তার কানে পৌঁছায় না।প্রতিদিন ওদের আত্মার মৃত্যু হয়।কিন্তু শরীরের মৃত্যু হয়না,আর তাই ওদের মুক্তিও হয়না। হিংস্র শকুনগুলো তৃপ্ত হয়ে যখন চলে যায়,নিলা নিথর দেহে এক সন্ধ্যার কথা মনে করে।একজন মানুষকে সে কথা দিয়েছিল,সে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করবে।নিলা অপেক্ষা করে......
                ১৯ নভেম্বর।জহিরদের ক্যাপ্টেন নুরুল হুদা এক কলাম মুক্তিবাহিনী নিয়ে কালীগঞ্জ পৌঁছেছেন।২০ নভেম্বর ভোর পাঁচটায় হানাদার বাহিনীর উপর আক্রমণ শুরু করেন।হিঙ্গলগঞ্জ থেকে তাদের আর্টিলারি সাপোর্ট দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর তৃতীয় রাজপুত।দুই ঘণ্টার এই যুদ্ধ শেষে ৪০ জন পাক সেনা বন্দি হল।

কালীগঞ্জ স্বাধীন হল।ক্যাম্প থেকে একে একে বেরিয়ে আসছে মেয়েরা।অনেকেই হাঁটতে পারছে না।গায়ের ছেঁড়া কাপড় টেনে শরীর আড়াল করার নিরুপায় চেষ্টা করছে। মুক্তিযোদ্ধারা দৌড়ে গেলেন।নিজেদের গায়ের চাদর,কেউবা গেঞ্জি খুলে ঢেকে দিতে চেষ্টা করলেন অসহায় বোনগুলোকে।জহির ক্যাম্পের ভেতরে ঢুকল।ভেতরে কিছু মেয়ের নিথর শরীর পড়ে আছে।হঠাৎ ওর পুরো শরীর আতঙ্কে জমে গেল।
সে কি ভুল দেখছে!জহির এগিয়ে গেল।না, কোন ভুল নয়।এই সেই হাত,নানা মিথ্যে অজুহাতে জহির যেটা ছুঁয়ে দিতে চাইত।এই সেই মায়াবী মুখ।এই সেই নিলা, যাকে এক মুহূর্ত কাছে টেনে নেয়ার জন্য সে পুরো পৃথিবীকে দূরে ঠেলে দিতে পারত।
জহিরের মনে হল,যত কলঙ্ক এই শরীরের উপর দিয়ে যাক,এই মেয়েটির পবিত্রতায় তাতে কোন কালি লাগেনি।সে পরম মমতায় নিলার মাথাটা কোলের উপর টেনে নিল।ওর গালের উপর গালটা চেপে ধরল আস্তে করে।নিলার নিথর দেহে কোন স্পন্দন নেই।
জহির খুব নিচু গলায় বলল,"আমি কথা রেখেছি নিলা।যুদ্ধ শেষ করে তবেই ফিরেছি।কিন্তু তুমি কথা রাখনি।"
আকুল হয়ে কাঁদছে জহির...অদূরেই সহযোদ্ধাদের সম্মিলিত কণ্ঠ ভেসে উঠলো-
"আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি........." 

লিখেছেনঃ  -আয়শা কাশফী

আঁধারে আলো

বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে । কাছে কোথাও মাঝে মাঝে বিকট শব্দে বাজ পড়ছে । কানা তালা লেগে যাওয়ার মতো অবস্থা হয় রুদ্রের । এর মধ্যেও সে বসে আছে । বৃষ্টির ছাট্‌ তার পাঞ্জাবীটাকে অনেকখানি ভিজিয়ে দিয়েছে । ভালো লাগছে রুদ্রের । বৃষ্টিতে ভিজতে কখনোই খারাপ লাগে না তার । অথৈ এর বারণ স্বত্ত্বেও বর্ষার দিনগুলোতে অথৈ এর সাথে ছাদে প্রায়ই বৃষ্টিতে ভেজে সে । তার বৃষ্টিপ্রীতির কথা অথৈ ও জানে ।

আর ঘন্টা দেড়েক পরে রুদ্রের জন্মদিন । গত দুটো বছর ধরে এই দিনে অথৈ একই নিয়মে তাকে বারান্দায় বসিয়ে ডাইনিং রুমটা সাজায় । ঠিক ১২টায় দুজন মিলে এক সাথে কেক কেটে জন্মদিবসটির উৎযাপন শুরু হয় । তারপর একের পর এক রুদ্রের পছন্দের গানগুলো গেয়ে শোনায় অথৈ ।

আধ ঘন্টার মত হলো,রুদ্রকে বারান্দায় বসিয়ে রেখে বলে দিয়ে গেছে,সে যাতে বারান্দা থেকে ঘরের ভেতর না আসে ।

রুদ্র হেসে বলে,"আমি তো জানিই তুমি কি করবে । শুধু শুধু বারান্দায় বসিয়ে রাখার দরকার কি ? আমার জন্য ঘরের ভিতরে থাকা,বারান্দায় থাকা তো একই কথা । "
অথৈ রাগ করে । বলে,"এতো বেশি বোঝ কেন সবকিছু ? কি হয় একটু চুপ করে বসলে ? সবসময় তো বৃষ্টি বৃষ্টি করো...তোমার বর্ষাপ্রীতি একদিনেই হাপিশ ? "


অযথাই মেয়েটা এতো ঝামেলা করে । রুদ্রের কাছে এতো জাঁকজমক,এতো আয়োজনের কোন অর্থই নেই । কিন্তু,অথৈ নাছোড়বান্দা । সে এসব করবেই ।
কেনো সে বোঝে না এতো মায়া, এতো যত্ন রুদ্রকে বারবার মনে করিয়ে দেয়,অথৈ এর প্রতি তার অবহেলার কথা । সে তো পারেনি অথৈ কে এতো খুশি রাখতে । একটা মেয়ে কেনো এতটা নিঃস্বার্থ হয়ে ভালোবাসে ? কই,সে তো পারে না ।

রুদ্রকে খুশি করার কোন চেষ্টা ই সে বাদ রাখে না । কেউ বাধ সাধলে বরং সে আরো বেশি মন খারাপ করে । এই খুশিটুকু থেকে রুদ্র অথৈকে এখন আর বঞ্চিত করতে চায় না ।

অথৈ এর সাথে রুদ্রের পরিচয় হয় এস এস সি পরীক্ষার মাস খানিক আগে একটা কোচিং সেন্টারে । বাবা মার জোরাজুরিতে অনেকটা নিমরাজী হয়েই সেখানে ভর্তি হয়েছিলো রুদ্র । এমইতেই ভালো ছাত্র সে । কোথাও স্পেশাল  কোচিং এর কোন প্রয়োজন ছিলো না । তারপরও সেখানে ভর্তি হয়ে যায় ।

অনেকদিন ঘরে বন্দী থাকলে,বাইরের পৃথিবী দেখার ইচ্ছা একসময় এমনিতেই কমে যায় । রুদ্রর ক্ষেত্রেও ব্যাপারটা তা ই ছিলো । আর দশটা মানুষের থেকে সে আলদা,তার মধ্যে একটা অস্বাভাবিকতা আছে,এই ব্যাপারটা জানাতে তার আপত্তি ছিলো । স্কুলের বাইরে তাই অন্য কোথাও যেতে তার খুব খারাপ লাগতো ।
কিন্তু, আর সব বাবা-মার মতো এই অস্বাভাবিকতা রুদ্রের বাবা-মা মেনে নিতে পারেনি । রুদ্রের মা বিশেষ করে ব্যাপারটা একদমই মেনে নেননি । তার ধারনা ছিলো,ছেলে ঘরে বন্দী থাকতে থাকতে আরো অসুস্থ হয়ে পড়বে । তাই এক রকম জোর করেই রুদ্রের মা তাকে কোচিং এ ভর্তি করিয়ে দেন । মার মন রাখার জন্য সে ও আর তাই "না" করেনি । তাকে লক্ষ্য রাখার জন্য সবসময় কেউ না কেউ সাথে থাকার প্রয়োজন হত । সেই কাজটা তার মা ই করত বেশিরভাগ সময় । ছেলেকে হাসি খুশি রাখার সম্ভাব্য সব কোন চেষ্টাতেই তিনি ত্রুটি রাখেন নি ।

ক্লাসে অনেক স্টুডেন্ট । তার ভীড়ে রুদ্রকে সবার খুব চোখে পড়ত । ক্লাসের ব্যালকনিতে দাঁড়ালে জানালার বাইরে থেকে ভেতর টা দেখা যেত । রুদ্রের মা সবসময় সেখানে দাঁড়িয়ে ছেলের দিকে তাকিয়ে থাকতেন । ব্যাপারটা একদিন দুদিন যেতে না যেতেই সবাই খেয়াল করলো ।
অথৈ এর ব্যাপারটা ছিলো উলটো । খেয়াল করার মত তেমন কোন বিশেষত্ব ছিলো না তার । শ্যামলা মত,ছিপছিপে গড়নের একটা মেয়ে । ক্লাসে কোন পার্টিসিপেশন ছিলো না,কিছু না। কোণার দিকের একটা চেয়ারে বসে থাকত সবসময় । রুদ্র তাকে খেয়াল করে একটা বিশেষ কারণে ।

প্রণয় কান্তি স্যারের ক্লাসে অথৈ কি একটা প্রশ্নের জবাব দিয়েছিলো কোন একদিন । সেদিন গলার স্বর শুনে তার দিকে প্রথম তাকায় রুদ্র । কিছুটা বিস্মিত হয়ে সেদিন সে লক্ষ্য করেছিলো মেয়েটার গলার স্বর অস্বাভাবিক রকমের মিষ্টি । স্যার ও রুদ্রের মতোই অবাক হয়েছিলেন । সেটা তার কথা শুনেই বুঝা গিয়েছিলো । স্যার বলেছিলেন,"তুমি কি গান শেখ,মা? "
অথৈ রিনিরিনে কন্ঠে বলল, "জ্বী,স্যার।"
স্যার আর কোন প্রশ্ন করেননি । শুধু বললেন,"ভালো,ভালো । খুব ভালো ।"

হঠাৎ অথৈ এর গলার আওয়াজে চেনা বারান্দাটায় ফিরে আসে রুদ্র । বারান্দায় এসে কাঁধে হাত রেখে বলে,"ইশ্‌,অনেকখানি ভিজে গেছো । চেয়ারটা একটু দূরে সরিয়ে বসলে কি হতো ? ভিজতে হবে না আর...চলো ।"
অথৈ এর পিছে পিছে ডাইনিং রুমে ঢুকলো রুদ্র । চেয়ারে বসার প্রায় সাথে সাথেই দেয়াল ঘড়িটা টিক্‌ করে ১২টা বাজার জানান দেয় । অথৈ কানে কানে ফিসফিস করে বলে,"হ্যাপি বার্থডে...আজকে পুরো দিনে যা চাইবে,তা ই পাবে । তাড়াতাড়ি চেয়ে ফেলো । এই সুযোগ পরে না ও পেতে পারো । " বলেই হাসে অথৈ ।
 রুদ্র অথৈ কে সামনে এনে দুহাত ধরে অসহায়ের মত বলে উঠে,"আজ তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে ।"

বলতে বলতেই কেমন ছটফট করে উঠে রুদ্র । কেনো অথৈ এতো ভালোবাসে রুদ্রকে,সে বুঝে উঠতে পারে না ।
খুব অল্প সময়ের ব্যাবধানে দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠে । অথৈ এর কাছে সম্পর্ক টা একসময় বন্ধুত্ব থেকেও বেশি কিছুতে পরিণত হয় । কিন্তু,রুদ্রের স্বপ্নে যে মেয়েটি রয়ে সয়ে উঁকি দিতো,সে কখনোই অথৈ ছিলো না । ভার্সিটির দিনগুলোতে অনি নামের একটা মেয়েকে খুব ভালো লাগতো তার । মেয়েটিকে তার ভালো লাগার কথা জানাতেই ,অনি হেসে ফেলে । সে হাসিতে বিদ্রুপ ছিলো । যা জানিয়ে দিয়েছিলো, রুদ্রের কাউকে ভালোবাসতে বারণ আছে ।
ছোট বেলাতেই বেশ মোটা চশমা লেগে গিয়েছিলো রুদ্রের চোখে । পড়ালেখার নেশা,সে অবস্থার আরো অবনতি ঘটাতে থাকে । দেশের-বিদেশের সম্ভাব্য সব চিকিৎসা তার বাবা-মা তাকে করিয়েছেন । ডাক্তারদের একটাই কথা ছিলো,যে হারে রুদ্রের দৃষ্টি শক্তির অবনতি ঘটছে,এমন দিন আসতে খুব একটা দেরী নেই যেদিন রুদ্র কিছুই দেখতে পাবে না । এতো কিছুর পরেও রুদ্র থেমে থাকেনি । যতদিন চোখে আলো ছিলো,পড়ালেখা চালিয়ে গেছে সে ।
রুদ্র অন্ধ হয়ে যাবে,এই সত্যি মেনে নেয়ার ক্ষমতা রুদ্র বা অথৈ এর মা-বাবার কারও ছিলো না । অথচ,অথৈ এতো সহজ ভাবে মেনে নিয়ে ঘর সংসার করে যাচ্ছে,ভাবলে অবাক লাগে । তার বাবা-মার ইচ্ছার বিরুদ্ধে রুদ্রকে বিয়ে করে অথৈ । কেউ তো চায় না,অন্ধ একটা ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে । কিন্তু,অথৈ এর জেদের কাছে শেষ-মেষ তার বাবা-মাও মেয়ের ইচ্ছায় আপত্তি জানাতে পেরে ওঠেন নি ।
রুদ্রের অন্ধত্ব নিয়ে অথৈ এর মনে কখনো কোন আক্ষেপের স্থান হয়নি । দিনের পর দিন,নিজেকে পুড়িয়ে রুদ্রকে হহাসিখুশি রাখার চেষ্টা করে যাছে একমনে ।

আয় রোজগারের কথা ভাবা লাগে না রুদ্রের । বাবার অঢেল সম্পত্তি তাকে বাঁচিয়ে দিয়েছিলো । অথৈ তারপরেও বসে নেই । শখের বসে বিনা বেতনের একটা স্কুলে পড়ায় সে ।

চোখের আলোয় কখনো অথৈ কে দেখতে চায়নি সে । যে সুন্দরের পিছনে মরীচিকার মত ছুটে গেছে,তার চেয়ে সহস্র গুণ সুন্দর তার জীবনকে আলোকিত করে রেখেছে । আজ সে আলো সে শুধু অনুভবই করতে পারে ।

রাত বাড়তে থাকে । জানালার পাশে বিছিয়ে রাখা মাদুরের উপর অথৈ এর কোলে মাথা রেখে শুয়ে আছে রুদ্র ।

অথৈ গুনগুন করে গাইছে,

"মোরা আর-জনমে হংসমিথুন ছিলাম,ছিলাম নদীর চরে।
যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে ...
তমালতরু চাঁপালতার মতো জড়িয়ে কত জনম হলো গত,
সেই বাঁধনের চিহ্ন আজো জাগে হিয়ায় থরে থরে ...

লিখেছেনঃ  - অধিবৃত্ত

লিটল এন্জেল এবং একজন বাবার গল্প.......

"বাবা!তুমি বাচ্চাদের মতো বাইরে বসে আছো কেন?তোমার তো ঠান্ডা লেগে যাবে?তুমি কি ভুলে গেছো তোমার একটুতেই ঠান্ডা লেগে যায়?কতবার যে তোমাকে এই কথাটা মনে করিয়ে দিতে হবে!তাড়াতাড়ি ভেতরে এসো..."

রাতেই বাংলাদেশে এসেছেন রাইয়ান সাহেব তাঁর মেয়েকে নিয়ে।এখন লঞ্চে করে যাচ্ছেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে।কতদিন পর বাংলাদেশে আসলেন তিনি?মনে করার চেষ্টা করেন।প্রায় ২৩ বছর পর।অন্তি অজানার দেশে চলে যাওয়ার পরই তিনি আশালতাকে নিয়ে পাড়ি দেন অস্ট্রেলিয়ায়।আশালতার বয়স তখন মাত্র ১ বছর।ঠিকমতো কথাও বলতে পারেনা।তারপরো হামাগুড়ি দিয়ে এ ঘর থেকে ও ঘরে শুধু অন্তিকে খুজে বেড়াতো।এই দৃশ্য রাইয়ান সাহেবের পক্ষে সহ্য করা সম্ভব ছিলোনা।অবুঝ মেয়েটার দিকে তাকিয়ে চোখের জল ফেলা ছাড়া কি বা করার ছিলো তাঁর?দেশেও তেমন কেউ ছিলনা তাঁর।নিজের বাবা মা কে অনেক আগেই হারিয়েছেন।আত্মীয় স্বজনও খুব বেশী ছিলনা।আপন বলতে ছিলো দুটি মানুষ,অন্তি আর আশালতা।এই দুজনকে ঘিরেই ছিলো তাঁর পৃথিবী।সেই পৃথিবীর সব নিয়ম-শৃংখলা ভেঙ্গে দিয়ে অন্তি যখন আকাশের তাঁরা হয়ে যায়,তখন খুব নিঃস্বঙ্গ হয়ে পড়েন রাইয়ান সাহেব।

কিন্তু ছোট্ট আশালতার মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করেন তিনি।যেহেতু এখানে তাঁর তেমন কোন আত্মীয় স্বজন ছিলনা তাই তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।আশালতাকে নিয়ে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।যেখানে কেউ আশালতাকে তাঁর মায়ের কথা মনে করিয়ে দেবেনা।কেউ তাঁকে দেখে কপট দুঃখের সুরে বলবেনা,"আহারে!মা মরা মেয়েটা।"

সেই ছোট্ট আশালতা আজ অনেক বড় হয়ে গেছে।পুরনো কথা ভাবতে গেলেই কেন যেন চোখটা ঝাপসা হয়ে আসে রাইয়ান সাহেবের।
-"বাবা!তুমি ভেতরে আসছোনা কেন?এই নিয়ে তোমাকে আমি ৫বার ডাকলাম!আমি কিন্তু ভীষন রাগ করছি..."
আশালতার ডাকে চিন্তায় ছেদ পড়ে রাইয়ান সাহেবের।এখন ভেতরে না গেলে মেয়েটা সত্যিই গাল ফুলিয়ে বসে থাকবে।তিনি কেবিনের দিকে এগোতে এগোতেই বলেন,
-"আমার 'লিটল এন্জেল'টা যদি আমার উপর রাগ করে,তাহলে আমি কোথায় যাবো?"
-"এতই যখন "লিটল এন্জেল"টাকে ভালবাসো তবে তার কথা শোননা কেন?"
-"কে বলেছে শুনিনা!এই তো শুনলাম!"
-"বাবা,আমাদের পৌছাতে আর কত সময় লাগবে?"
-"সন্ধ্যার আগে আগে পৌছে যাবো আশা করি।"
-"আমাদের নিতে কি কেউ আসবে?"
-"আমার এক চাচাতো ভাইকে বলেছিলাম,তাঁর আসার কথা।না আসলেও সমস্যা নেই।ঠিকই তোকে নিয়ে পৌছে যাবো।এখনো পথঘাটা ভুলিনি!"
-"তোমার যা ভুলো মন!সব কিছুই তো আমার মনে করিয়ে দেওয়া লাগে।আর সেই তুমি ২৩ বছর আগের পথঘাট চিনে পৌছাতে পারবে!"

রাইয়ান সাহেব আগে থেকেই তাঁর চাচাতো ভাই মজিদকে জানিয়ে রেখেছিলেন আশালতাকে নিয়ে দেশে আসার কথা।আর দেশে এসেই যে তিনি প্রথমে গ্রামের বাড়িতে যাবেন তাও মজিদকে বলে রেখেছেন।সুতরাং চিন্তিত হওয়ার মতো কিছু নেই।বরং তিনি একটু ভয়ে আছেন এইটা ভেবে যে তাঁদের নিতে কতজন মানুষ আসবে!মজিদ নিশ্চয় একা আসবেনা,সাথে করে অনেক লোকজন নিয়ে আসবে।দেখা যাবে অনেককেই তিনি চেনেন না।একটা অস্বস্তিকর পরিবেশের সম্মুখীন হতে হবে তখন।তবে তিনি বেশী চিন্তা করছেন আশালতাকে নিয়ে।এই মেয়েটা নতুন এই পরিবেশের সাথে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নেবে,তা নিয়েই তিনি বেশী চিন্তা করছেন।

-"বাবা,কি চিন্তা করছো?"
-"না,তেমন কিছুনা।আসলে,বড়সড় একটা জার্নি করলাম তো তাই অনেক ক্লান্ত লাগছে।বয়স তো আর কম হলোনা।"
-"বাবা,তুমি কিছুক্ষন ঘুমিয়ে নাও।আমাদের পৌছাতে তো মনে হয় এখনো অনেক দেরী হবে।"
-"আমি ঘুমিয়ে পড়লে তুই একা একা কি করবি?"
-"কি করবো?তোমাকে পাহারা দেবো!কেউ যেন আমার বাবার ঘুমের ব্যঘাত ঘটাতে না পারে!"

মুঠি পাকিয়ে কথাগুলো বলে আশালতা।রাইয়ান সাহেব আশালতার দিকে তাকিয়ে হেসে ফেলেন।মাঝে মাঝে মেয়েটাকে তাঁর থেকেও বড় মনে হয়।মনে হয়,তিনি আশালতার অভিভাবক নন বরং আশালতাই তাঁর অভিভাবক!তাঁর সব কিছুই যে এই "লিটল এন্জেল"টা গুছিয়ে দেয়।এসব কথা ভাবতে ভাবতেই গভীর ঘুমে তলিয়ে যান রাইয়ান সাহেব।

##############

আশালতা রেলিং ধরে দাড়িয়ে পানির দিকে তাকিয়ে আছে।বাবা ঘুমিয়ে পড়েছে।অনেক ক্লান্ত এই মানুষটা।জীবনের অনেক আঁকাবাঁকা পথ তাঁকে পরম মমতায় আগলে রেখে পাড়ি দিয়েছে এই মানুষটা।কখনোই কোন কারনে রাগ করেনি আশালতার উপর।বরং আশালতা কোন ভুল করলে ভুলটা ধরিয়ে দিয়ে হাসিমুখে বুঝিয়েছে,ভুলটা কোথায় ছিলো।

আশালতা যখন খুব ছোট্ট ছিল তখন কিছুই খেতে চাইতো না,আর বাবা তাঁকে একটু খাওয়ানোর জন্য খাবার নিয়ে পেছন পেছন দৌড়ে বেড়াতো।কিন্তু ওকে ধরতে পারলে তো!কতবার যে মুখে তুলে খাইয়ে দেওয়ার সময় বাবার আঙ্গুল কামড়ে ধরেছে ও তা ঠিক মনে করতে পারেনা।আনমনেই হেসে ওঠে আশালতা।কোন কারনে মন খারাপ থাকলে চুপ করে বসে থাকতো আশালতা।চেষ্টা করতো বাবা যেন কিছুতেই মন খারাপের ব্যাপারটি টের না পায়।কিন্তু বাবার চোখ ফাকি দেওয়া কি এত সহজ!বাবা ঠিকই টের পেয়ে যেতো।কখন যে পাশে বসে মাথায় হাত রাখতো বুঝতে পারতোনা ও।মাথায় হাত রেখেই মমতা মাখা কন্ঠে শুধু জিঞ্জেস করতো,"আমার লিটল এন্জেলটার কি মন খারাপ"?ব্যস,এটুকুই যথেষ্ট ছিলো আশালতার মন ভাল করার জন্য।

সেই ছোট বেলা থেকেই ছায়ার মতো পাশে থেকে যে কোন কাজেই অভয় দিয়ে গেছে এই মানুষটা।আশালতা নীরবতা পছন্দ করে বিধায় এই পুরো লঞ্চটা শুধু তাঁর জন্যই ভাড়া করেছেন তিনি।এতো বেশী কেন চিন্তা করে বাবা তাঁকে নিয়ে?এতো বেশী কেন ভালবাসে?সব
বাবাই কি তাঁর সন্তানকে এভাবে ভালবাসে?আচ্ছা,এই ভাল মানুষটাকে ছেড়ে কিভাবে স্বার্থপরের মতো মা আকাশের তাঁরা হয়ে গেল?বুঝতে পারেনা আশালতা।বাবার কাছে সে শুনেছে,তাঁর "আশালতা" নামটা মায়ের দেওয়া।

আচ্ছা,মা আমার নাম "আশালতা" রাখলো কেন?মা কোন একদিন ফিরে আসবে এই আশাটা বুকে নিয়ে বাবাকে লতার মতো আকড়ে ধরে বেঁচে থাকবো সে জন্য?ঠিক বুঝে উঠতে পারেনা আশালতা।
আশালতা একটু পেছনের দিকে তাঁকিয়ে বাবার মুখটা দেখার চেষ্টা করে।এই মানুষটাকে সে অনেক বেশী ভালবাসে,অনেক বেশী.....।কতটা বেশী তা সে নিজেও জানেনা।

পড়ন্ত বিকেলের সূর্যটাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে।আশালতা ভাবে তাঁরও একটা সূর্য আছে,আর সেই সূর্যটা হলো তাঁর বাবা।সূর্যরুপ বাবাই যে তাঁর পৃথিবীটাকে আলোকিত করে রেখেছে।আশালতার খুব ইচ্ছা করছে তাঁর বাবাকে ঘুম থেকে তুলে বাইরে এনে ডুবে যেতে থাকা সূর্যটার তাঁকিয়ে বলতে,"বাবা,আমি তোমাকে অনেক ভালবাসি,অনেক......."।

আশালতা রক্তিম আকাশটার দিকে তাকায়।মায়ের প্রতি তাঁর অনেক অভিযোগ।সে মনে মনে ঠিক করে নেয় মায়ের কবরের পাশে দাড়িয়ে তাঁকে কি কি বলবে।একটা কথা সে তাঁর মাকে বলবেই,আর তা হলো,"মা তুমি চলে গিয়ে কিন্তু অনেক কিছু মিস করছো,আমার আর বাবার ভালবাসা মাখা ছোট্ট পৃথিবীটা তুমি দেখতে পারছোনা,আমার আর বাবার খুনসুটি তুমি দেখতে পারছোনা।তুমি অনেক পঁচা,আমার বাবাটাই অনেক ভাল......."।আশালতার চোখ বেয়ে জল ঝরে।সেই জলে সবই মিশে থাকে।ভালবাসা,অভিমান সব.......


[আমরা কাঁদি,আমাদের প্রিয় মানুষগুলোর জন্য।কখনো সেই কান্নায় মিশে থাকে অনেক অভিমান,আবার কখনো মিশে থাকে অনেক ভালবাসা।আমাদের এই প্রিয় মানুষগুলো যেন সবসময় আমাদের পাশে ছাঁয়ার মতো থাকে এটুকুই সৃষ্টিকর্তার কাছে চাওয়া.......]


লিখেছেনঃ  -মোস্তাফিজুর রহমান (শুভ)

যায় রৌদ্র-ছায়া-মেঘ , আসে বসন্ত...

উফ্ একটা মানুষের আসতে এতক্ষণ লাগে ? অপেক্ষা জিনিসটা নিশিতার একদম পছন্দ না , কিন্তু রায়ানের জন্য এমন কোন দিন নেই যে ওর ঘন্টা দুয়েক বা তার চেয়ে বেশি অপেক্ষা করা লাগে নাই ।
রাগ করতে যেয়েও নিশিতার রাগ করতে পারে না , ঐ যে হাঁপাতে হাঁপাতে রায়ান আসছে , হয়তো পৃথিবীর সবচেয়ে ভাল বন্ধু কিংবা সবচেয়ে ভাল প্রেমিক কিংবা নিশিতার জীবনের সবচেয়ে দামি যা , সেই রায়ান ।
এতো সময় লাগলো যে ?
স্যরি একটা কাজে আটকে গিয়েছিলাম , পাঞ্জাবীর পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছতে মুছতে রায়ানের উত্তর ।
আজকের দিনেও কাজ ?
কি আশ্চর্য ! কাজ করা লাগবে না ?
আজ আমাদের বিয়ে , রায়ান !
তো কি হয়েছে ? বিয়ে হলেই যে কাজ বন্ধ করে দিতে হবে তা তো না !
নিশিতা আর কিছু না বলে অন্য দিকে মুখ ফেরালো , ওর চোখে পানি চলে এসেছ , ও কোন ভাবেই রায়ান কে চোখের পানি দেখাতে চায় না ।
কিছুক্ষণ দুইজনেই চুপচাপ বসে থাকে ।
একটা সময় নিশিতাই বলে ,
চলো ওঠা যাক !
হুঁ , সংক্ষেপে রায়ানের উত্তর ।
আমি স্যরি ।
নাহ্ , ইটস ওকে । আমার দেরি করা ঠিক হয় নাই ।
স্যরি , রায়ান ।
হেই মামা যাবা ? বলে রিকশা ডাকে রায়ান , নিশিতার স্যরি যেন ওর কানেই যায়নি !
শোন , ফার্স্টে তাপসের বাসায় যাবো , সেখানে লাঞ্চ সেরে তারপর কাজি অফিস,ওকে ? সারাদিন পেটে কিছু পড়ে নি ।
আবার তাপস ভাইয়ের বাসায় কেন ? প্রশ্নটা জিগ্যেস করতে যেয়েও করে না নিশিতা । ওর এখন খুবই কান্না পাচ্ছে , আজকের দিনটা ঝগড়া না করলে কি কোনভাবেই হতো না রায়ানের ? প্রচন্ড চোখ জ্বালা করছে ওর , ঠোঁটে কামড়ে কান্না আটকানোর প্রবল চেষ্টা চালাতে লাগলো ও ।
রায়ানের করা প্রতিটা কাজ নিশিতার ভাল লাগে , ও হাসলে ভাল লাগে , ও কথা বললে ভাল লাগে , ও নিশিতা বলে ডাকলে ভাল লাগে ...
রায়ান কি জানে ও কয়বার ওকে নিশিতা বলে ডেকেছে তাও নিশিতার মুখস্ত ! মোবাইলে পরিচয়ের পর ছমাস প্রেম , মাত্র আটবার দেখা .. এতোদিনে রায়ান ওকে নিশিতা বলে মাত্র ৯বার ... বিয়ের পর রায়ানকে বলতে হবে যাতে প্রতিদিন ওকে গুনে গুনে একশবার , উঁহু পাঁচশবার নিশিতা বলে ডাকে ।
এইযে তিন আঙ্গুলের মাথা দিয়ে পাখির বাচ্চার মত রায়ান খাচ্ছে , চোখে মুখে পরম তৃপ্তি এরকম একটা দৃশ্য দেখার জন্যেই তো নিশিতা যুগ যুগ বাঁচতে পারে ...রায়ান কি এটা জানে ? রায়ানের কিছু জানার দরকার নাই , নিশিতার পাশে থাকলেই হলো ।
রায়ান , বিকেল হয়ে যাচ্ছে তো ,যাবানা ?
যাবো , তার আগে একটু শোনো ।
দাঁড়াও চা নিয়ে আসি , আচ্ছা আমরা যে আসলাম , তাপসভাই রাগ করবে না ?
আরে ধুর , ওর এই ফ্ল্যাট টা তো আছেই এজন্য !
এই নাও চা ।
রায়ানের চোখে মুখে কেমন একটা অন্য আভা , এই রায়ানের সাথে নিশিতার পরিচয় নেই , শক্ত করে নিশিতার হাত ধরে রায়ান ...
রায়ান .. রায়ান ..না .. প্লিজ ....
তারপর যা হলো তা নিশিতা চায়নি , অন্তত এখন তো নাই ই ।

আকাশ কালো করে মেঘ জমেছে , বিয়ের দিনে বৃষ্টি নাকি শুভ , কিন্তু ঝড় এলে ?
গাল বেয়ে একটু একটু করে গরম পানির স্রোতটা নামছে নিশিতার ।
আচ্ছা রায়ান এরকম করলো কেন সেদিন ? জরুরী ফোন বলে বের হয়ে গেলো , নিশিতাকে কাজিঅফিসের সামনে থাকতেও বললো , কিন্তু আর এলো না কেন ?

রাত বারোটা পর্যন্ত একা একটা মেয়ে , রাস্তায় ...কতবার ফোন করেছে রায়ানের নাম্বারে ...ফোন সেদিন আর তুলেনি রায়ান ...কত কষ্ট করে কতদিন পর যখন রায়ানের দেখা পেলো ...হাসি হাসি মুখে একটা মেয়ের পাশে বসা ছবি ...গায়ে বিয়ের শেরোয়ানী ... স্টুডিও থেকে ঠিকানা জোগাড় ... রায়ানকে ধরে কান্না এবং পরিশেষে সব প্রশ্নের উত্তর.... এধরনের মেয়ে বিয়ে করা যায় না ......

ঠিক ই তো , এধরনের মেয়েকে বিয়ে করা যায় না .. আর কিছু বলেনি সেদিন নিশিতা , মাথানিচু করে চলে এসেছিলো ...
তারপর কত গুলো বছর কেটেছে , কতোবার ভেবেছে এই পঁচনধরা জীবনটাকে শেষ করে দিবে , কিন্তু বিধাতা সবাইকে অতোটা সাহস দিয়ে দুনিয়ায় পাঠান না , নিশিতা ও পথ মাড়াতে পারে নি , গত বছর গুলোতে কত গুলো বিয়ে ভেঙ্গেছে ওর ... নিজে স্বেচ্ছায় ছেলে পক্ষকে জানিয়ে দিতো ওর গল্প , তারপর আর কেইবা আগাবে ?

গিয়েছে একজন ...
তাঁর নাম কল্যাণ । নিশিতার সাথে যখন বিয়ের সম্বন্ধ টা প্রায় পাকা , প্রায় প্রতিবারের মত নিজ দায়িত্বে কুঠার নিয়ে বিয়ে ভাঙতে কল্যাণের সাথে দেখা করলো , সব বললো এবং অবাক হয়ে লক্ষ্য করলো কল্যাণের মুখে হাসি ।

নিশিতা কে অবাক করে দিয়ে হাসতে হাসতেই বলল ,
দেখুন , এখন তো আমি আপনাকে ছাড়া আর কাউকে ভাবতেও পারবো না , আমি সারাজীবন একটা সত্‍মানুষকে পাশে চেয়েছি , আপনাকে আর হারাতে চাই না ।
সেই কল্যাণের সাথে নিশিতার আজ বিয়েই হয়ে গেলো .. নাহ্ ঝড়টা আসি আসি করেও আর আসেনি ...তবে বৃষ্টি হয়েছে খুব ...
মানুষের জীবনে সবসময় ঝড় আসবে এমন তো না ... মাঝে মাঝে করূণাময়ীর করূণাধারায় নিশিতারা ভিজে যায় ...আজকের বৃষ্টিও হয়তো তেমনি কিছু ...

যে বিশুদ্ধ আবেগ নিয়ে কল্যাণ নিশিতার জীবনে কল্যাণ বয়ে নিয়ে এসেছে তা দিয়েই নিশিতার হাজার রাতের রাতজাগা দুঃখটা ভেসে যাবে ... অন্তত কল্যাণ তো তাই কথা দিয়েছে ...

লিখেছেনঃ নুহা চৌধুরী

স্বাধীন

সারা গায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে জ্ঞান ফেরে নিপুর। ব্যথার কারণেই জ্ঞান হারিয়েছিল, আবার সেই ব্যথাই জাগিয়ে দেয় তাকে। ভাঙ্গাচোরা চা দোকানের পরিচিত কাঠামোটা মনে পরে যায় তার। অজান্তেই ঠোঁটের মাঝে হাসির রেখা ফুটে ওঠে। কয়েক ঘণ্টা আগেও এই দোকানে বসে চা খেয়েছে কয়েকজন মানুষ। হ্যাঁ, তারা দেখতে মানুষের মতই ছিল। কিন্তু এখন আর তাদের মানুষ বলে চেনার কোন উপায় নাই। দোকানটার ধ্বংসস্তূপই বলে দিচ্ছে তার ভেতরে পরে থাকা মানুষরূপী জানোয়ার গুলোর শেষ পরিণতি।



বাংলাদেশ - একটা স্বপ্ন, একটা পতাকা, আমার অস্তিত্ব। হায়রে বাংলাদেশের মানুষ। কি করে পারে এরা? কি করে নিজের দেশকে, নিজের বিবেকটাকে নিশ্চিন্তে বিক্রি করে দেয় মানুষ? সৌভাগ্য এই যে, সব মানুষ এমন না। হাতে গোনা কিছু লোক হয়তো টাকার লোভে, নতুবা বিপদে পড়ার দোহাই দিয়ে এই পথে পা বাড়ায়। তারা নিজেরাও বোধহয় জানেনা যে দেশের কাছে, এই মাটির কাছে তারা কোন দিন আর ক্ষমা পাবেনা। হয়তো একদিন স্বাধীন হবে দেশটা, হয়তো হবেনা। কিন্তু যতো দিন মানুষের মনে বাংলাদেশ থাকবে, ততো দিন সবাই ঘৃণা ভরে তাদের কথা স্মরণ করবে।



হঠাৎ করেই যেন বাস্তবে ফিরে আসে নিপু। কতক্ষণ সময় পেরিয়েছে? ভোর হতে দেরি নেই মনে হয় আর। আলো ফোটার সাথে সাথেই এই এলাকায় ঝাঁপিয়ে পড়বে পাকিস্তানী সেনারা। নির্বিচারে গুলি চালাবে। শরীরের সমস্ত শক্তি এক করে উঠে দাঁড়ায় নিপু। ছিঁড়ে যাওয়া জামা কাপড় থেকে কাদামাটি ঝেড়ে ফেলে দুহাতে, তারপর হাটতে থাকে বাসার দিকে।



বাসায় ঢুকে দ্রুত গোসল সেরে নেয় সে। শরীরের ক্ষত গুলোতে কামড়ে ধরে ঠাণ্ডা পানি, না, সে দিকে নজর দেয়ার সময় নেই এখন। ভোর হবার আগেই জানাতে হবে সবাইকে, যেন দ্রুত সরে যেতে পারে মানুষ গুলো। এলাকায় কোন যুবক ছেলে নেই, মিলিটারির অত্যাচারে থাকতে পারেনি কেউই। শুধু কিছু পরিবার তাদের সহায় সম্বল আঁকড়ে ধরে পড়ে আছে। একে একে তাদের জানিয়ে দিতে থাকে নিপু, সরে যেতে বলে এই এলাকা থেকে।



ফজরের আজান দেয় দূরের কোন মসজিদে। শেষ বাড়ীটাতে কড়া নাড়ে নিপু। নিজ মনেই ভাবে "এতো দূর কি আসবে মিলিটারি?" তবুও জানিয়ে রাখা ভালো। সাবধানে থাকলে তো ক্ষতি হবার সম্ভাবনাটা কমবে। " নিপু মা - এতো রাতে তুই?" - ঘুম জড়ানো অবাক হওয়া কণ্ঠ মহিলার। "চাচী, আপনারা যত তাড়াতাড়ি পারেন সরে যান এই এলাকা থেকে"।

সংক্ষেপে কাল রাতের ঘটনা খুলে বলে নিপু। বলে বেড়িয়ে আসে। আপাতত কাজ শেষ।



নিপুকে দেখে চমকে ওঠে সবাই। শুধু নির্বিকার তাকিয়ে দেখে আসিফ। "আপু, আমরা তো ভেবেছিলাম যে তুমি শেষ" কান্না জড়ানো কণ্ঠে বলে ওঠে শান্ত, চোখ দেখে বোঝা যায় অনেক কেঁদেছে এই ছেলে। এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে নিপু। "এখনো অনেক কাজ বাকিরে শান্ত, আমি এতো সহজে মরছিনা। বাবার শেষ আদরের স্পর্শ এখনও আমার কপালে লেগে আছে"।

চোখ ভিজে ওঠে নিপুর।



ভাঙ্গা মন্দিরটা থেকে সবাই বেড়িয়ে গেছে নিপু আর আসিফকে একা করে দিয়ে। আসিফের বুকে মাথা রেখে বসে আছে নিপু। শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই তার। প্রয়োজনও নেই। তাকে দুহাতে জড়িয়ে আছে আসিফ। কি অসাধারণ চিন্তা শক্তি এই ছেলেটার। কি নিখুঁত পরিকল্পনা। সমস্যা ছিল, নূরুর চা'র দোকানে রাজাকারদের মিটিঙের সময় বোমা নিয়ে যাবে কে। কোন ছেলেকে দেখলেই ওরা গুলি করে বসতে পারে। নিজে থেকেই যেতে চেয়েছিল নিপু। আসিফ একটি বার নিষেধ করেনি তাকে। ভালোবাসার মানুষটাকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে একবারও কাঁপেনি তার চোখের পাতা। সময়টা যে এখন দেশকে ভালোবাসার। আর যে কোন সময় ছোট্ট একটা বুলেট আঘাত করতে পারে আসিফের কপালে কিংবা বুকে।



কখন ঘুমিয়ে পড়েছে নিপু নিজেও জানেনা। সন্ধে মিলিয়ে গেছে, অন্ধকার ঘরের এক কোণে মিটমিট করে জ্বলছে একটা হারিকেন। হারিকেনের পাশে টিনের থালায় নিশ্চয় কোন খাবার। আসিফের কোন কাজে ভুল নেই, আনমনে হাসে নিপু।



খেতে বসে প্রথম গুলির তীক্ষ্ণ শব্দটা শোনে নিপু। এখন আর ওই শব্দ কোন প্রতিক্রিয়া সৃষ্টি করেনা তার মধ্যে। একে একে গুলির শব্দ বাড়তে থাকে। ভারী মর্টারের আওয়াজ শোনা যায় মাঝে মাঝে। খেয়ে নিয়ে মেঝেতে পাটি পেড়ে নামাজে বসে নিপু। দুহাত তুলে দোয়া করে দেশের জন্য, দেশের মানুষ গুলোর জন্য।



প্রথমেই মন্দিরের ভেতর ঢোকে শান্ত, তার পেছনে বাকি সবাই। শান্তর চোখের দিকে তাকিয়ে বুকটা ধক করে ওঠে নিপুর। আসিফ আসেনি। তবে কি? "আমরা জিতেছি আপি, এই এলাকা এখন আমাদের দখলে" - মৌনতা ভাঙ্গে জামান। "আসিফ ভাই আমাদের সঙ্গে ছিলেননা, আমাদের অ্যামবুশে সেট করে দিয়ে উনি চলে গেছিলেন অনেক সামনে, পূর্ব পাড়া স্কুলের পেছনে। সেখানেই আজকে ক্যাম্প করেছিলো মিলিটারি। খাল পাড়ের ব্রিজটা উড়িয়ে দেয়ার আগে মনে হয় তিনটা জীপে করে কয়েকজন সেনা পালাতে পেরেছে। আর পেছনে কমপক্ষে ৭০টা লাশ রেখে গেছে তারা। আমরা হারিয়েছি অমলদা আর নাসিম কে। রাজীব, নবীন, পল্লব আহত। ওরা আছে জসীম স্যারের বাসায়। কপাল ভালো, আজকে সকালেই বেশ কিছু ওষুধপত্র পাওয়া গিয়েছিল। আগামীকাল সকালে ডাক্তার পাওয়া যাবে। স্যার'ই ব্যবস্থা করবেন বলেছেন। কিন্তু আসিফ ভাইকে কেউ দেখেনি। আমরা আধা ঘণ্টা অপেক্ষা করে ফিরে এলাম। জানিনা উনি কোথায়।" একটানা কথা বলে থামল জামান। কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে নিপুর। অজানা একটা আশংকা, একটা ভয় ঘিরে ধরছে তাকে। আস্তে করে মেঝেতে বসে পড়লো নিপু।



রাতের নিস্তব্ধতা ভেঙ্গে ছোট্ট একটা বাচ্চার কান্না সচকিত করে তোলে সবাইকে। হারিকেনের আলোটা বাড়িয়ে দেয় নিপু, নিজের গায়ের ধুসর শালে জড়িয়ে একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে ঘরে ঢোকে আসিফ। হাঁটু গেড়ে বসে পড়ে নিপুর সামনে। শাল সরিয়ে এক হাতে ব্যান্ডেজ জড়ানো বাচ্চাটাকে তুলে দেয় নিপুর কোলে। "নিপু, আমি জানিনা এটা কার সন্তান। হয়তো কোন মুক্তিযোদ্ধার, হয়তো কোন রাজাকারের, হয়তো কোন সাধারণ দরিদ্র মানুষের। ওকে আমি কুড়িয়ে পেয়েছি পথের পাশে। হেরে গিয়ে পালানোর সময় ওর মা'কে তুলে নিয়ে গেছে মিলিটারিরা। বাচ্চাটাকে ছুড়ে ফেলে দিয়েছে অমানুষ গুলো। আমি ওকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তাই ফিরতে দেরি হল। যদি তুমি চাও, তাহলে ওকে রাখতে পারো আমাদের সাথেই, আমাদের সন্তানের মত। না চাইলে ..." আসিফের মুখে হাত চাপা দেয় নিপু। "ও আমাদের সন্তান, ওর নাম স্বাধীন। ওর বাবা মুক্তিযোদ্ধা আসিফ ইশতিয়াক, মা আয়েশা পারভিন নিপু"।



 
Design by Amader Design