Showing posts with label আলাদা কিছু. Show all posts
Showing posts with label আলাদা কিছু. Show all posts

Friday, January 27, 2012

ভালোবাসো?

ভালোবাসো?

: হু তোমার তো খালি সন্দেহ

: না সন্দেহ না সিউর হই

: কেন তুমি কি সিউর না???

: হুহ.. তুমি তো সন্দেহে ফেলে দেও.. মাঝে মাঝে বল ভালবাসনা..

: সেটা তো রাগ উঠলে বলি ..

: মন থেকে বল নাতো ?

: মন কি বলে শুনবে ?

: হ্যাঁ শুনব

: কাছে আস ..

: আসলাম

: বুকে কান দিয়ে শুনো মন কি বলে..

.........ধুক ধুক ধুক.......

: ধুর খালি ধুক ধুক করে আর কিছু বলেনা তোমার মন..

: হুম্ম.. সেই ধুক ধুক এর ভাষা বুঝনা?? সেটা তোমার অস্তিত্ব প্রমান করছে.. যে দিন তুমি চলে যাবে সে দিন এই ধুক ধুক ও চলে যাবে..

: চুপ চুপ চুপ চুপ চুপ আর একটা কথাও না :(

: এখন সিউর হইস??

: বললাম না একদম চুপ..

: কাঁদছ কেন??

:চুপ!

: আচ্ছা বুকে মাথা রেখে কাঁদো ♥ ♥ ♥

আপনি কি বিয়ের জন্য পাত্রী খুজছেন? তাহলে জেনে নিন পাত্রী খোঁজের গাণিতিক সূত্র !


সম্প্রতি জেনেভা স্কুল অব বিজনেসের গবেষকরা দাবি করেছেন, তারা আদর্শ পাত্রী খুঁজে বের করার গাণিতিক সূত্র উদ্ভাবন করেছেন। :) গবেষকদের মতে, আদর্শ গৃহিণী হতে হলে কনেকে বরের চেয়ে কমপক্ষে পাঁচ বছরের ছোটো হতে হবে। গবেষকদের মতে, আদর্শ গৃহিণী খুঁজে দীর্ঘস্থায়ী পারিবারিক জীবনযাপন করতে হলে বর-কনের বয়সের পার্থক্য হতে হবে কমপক্...ষে পাঁচ বছর এবং তারা একইরকম পারিবারিক সংস্কৃতি থেকে উঠে আসতে হবে এবং মেয়েকে ছেলের তুলনায় বেশি বুদ্ধিমত্তাসম্পন্ন হতে হবে। গবেষকরা জানিয়েছেন, আদর্শ পরিবার গঠনের উদাহরণ হিসেবে ডিউক অব এডিনবরা এবং রানীর কথাটি বলা যায়। এ ক্ষেত্রে ডিউক এবং রানীর বয়সের পার্থক্য প্রায় ৫ বছরের। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ইউরোপীয় গবেষণা সাময়িকী ‘অপারেশনাল রিসার্চ’-এ।

গবেষকরা আরও জানিয়েছেন, সুখী এবং দীর্ঘস্থায়ী দাম্পত্যে সামাজিকতার বিষয়গুলো গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাত্রী নির্বাচনের ক্ষেত্রে মেয়েদের শতকরা ১৭ ভাগ বেশি বুদ্ধিমত্তাসম্পন্ন হতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে ছেলেদের চেয়ে কমপক্ষে একটি বেশি ডিগ্রিধারী হতে হবে। গবেষণায় দেখা গেছে ফর্সা মেয়েদের তুলনায় শ্যামলা, উজ্জ্বল শ্যামলা কিম্বা কালো রং এর মেয়েরা স্বামী ও তার পরিবারের সদস্যদের বেশী ভক্তি করে। গবেষণায় আরো দেখা গেছে স্বাস্থ্যবতী মেয়েরা শান্ত শিষ্ট ও ধর্য্যশীল হয় আর ক্ষীন স্বাস্থ্যের মেয়েরা খিটখিটে মেজাজের হয়।জানা গেছে, যে পাত্রীরা তুলনামূলক আলজেবরায় ভালো, তারা সাংসারিক দুঃখ সুখ শেয়ারিং এ ভালো, আর যারা পাটীগণিতে ভালো তারা কিছুটা স্বার্থান্বেষী ধরণের হয়। আর জিওমেট্রিতে ভালো যারা, তাদের লোভ বেশী থাকে। ;) আর, যাদের গলার স্বর চিকন থাকে, তারা বেশ লাজুক ধরণের হয়, সুরেলা কন্ঠের অধিকারীরা স্বাধীনচেতা, এবং অল্প কিছুদিনে একঘেয়েমীতে ভোগে, মোটা কন্ঠের অধিকারীরা কিছুটা রাগি এবং গম্ভীরভাবের হয়। অনেকাংশে তাদের মন ভালো হয়ে থাকে, অনেক সময় থাকে না। এছাড়াও, যেসব মেয়েরা খুব সামান্য কিছুতেই ভয় পায়, বা নোংরা দেখে খুব বেশী রিআ্যাক্ট করে এবং নাক সিঁটকায়, তাদের সাথে সম্পর্কের আগে বেশ ক’বার ভাববেন! কারণ তারা, বেশ আহ্লাদী এবং ডোমিনেটিং স্বভাবের হয়। যারা খুব বেশি খুতখুতে, কাপড় কেনার সময়, ইউনিকনেস এবং দামী হওয়া যা কিনা স্ট্যটাস সিম্বলের প্রতীক, তাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সাথে মানবে কিনা, ভালো করে একবার ভেবে দেখবেন এ সব নিয়ম মেনে বিয়ে করলে শতকরা ২০ ভাগ সংসার সাধারণের তুলনায় বেশিদিন টিকে থাকার সম্ভাবনা থাকে। তবে গবেষকরা জানিয়েছেন, বিয়ে বিষয়টি অনেকটাই টিম ওয়ার্ক এবং পারিবারিক ঐতিহ্যের বিষয়। তবে একজন আরেক জনের ওপর বেশি আধিপত্য দেখাতে গেলেই সর্বনাশ ঘটতে পারে।

Friday, December 30, 2011

ইট-কাঠ পাথরের মুখোশের আড়ালে...।

অরুণোদয়ের তরুণ দলের অনন্য এই গানটি খুব দরদ দিয়ে গাওয়া।
গানটি ডাউনলোড করুন এখানে

অরুণোদয়ের তরুণ দল

কয়েকজন তরুণ-তরুণী কীভাবে কঠিন সব বাঁধার মুখোমুখি হয়েও স্বাধীনতার চেতনায় নিজেদের লক্ষ্যকে অর্জন করেছে, এমনই এক কাহিনীর সমাবেশ "অরুণোদয়ের তরুণ দল" । গত ২৯ ডিসেম্বর রাত নয়টায় বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের চেতনা জাগরণের অনন্য এই টেলিফিল্ম "অরুণোদয়ের তরুণ দল"।

এয়ারটেল নিবেদিত এই টেলিফিল্মটি রচনা করেন সামির আহমেদ, আর পরিচালনায় সামির আহমেদ।

 
Design by Amader Design