Showing posts with label হাসির গল্প. Show all posts
Showing posts with label হাসির গল্প. Show all posts

Tuesday, April 24, 2012

চ্যালেঞ্জ::::: ফেসবুক ও ইমেইল হ্যাক করার এর চেয়ে সহজ আর কোনো উপায় হতে পারেনা

সামুব্লগসহ আরও কয়েকটা ব্লগে দেখলাম অনেকেই জানতে চাচ্ছেন যে কিভাবে ফেসবুকের আইডি পাসওয়ার্ড হ্যাক করা যায়। ফেসবুক হ্যাকের অনেকগুলো পদ্ধতি আছে। এর মাঝে সবচেয়ে সহজ পদ্ধতিটি নিয়ে এখানে আলোচনা করব।
আপনাদের আজ ধাপে ধাপে শিখাবো কিভাবে আপনি ফেসবুক আইডি, ইমেইল আইডি এর পাসওয়ার্ড হ্যাক করবেন।
আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন।

ধাপ ১ ::::::
যার আইডি হ্যাক করবেন তাকে রাতে আপনার বাসায় দাওয়াত দেন। হেভী খাওয়াদাওয়ার আয়োজন রাখুন। বাসায় সিনিওর সিটিজেন রাখা যাবে না। :) :) :) :)


ধাপ ২:::::
রাতে খাওয়া শেষে ড্রিংকসের ব্যাবস্থা রাখবেন। সাধারন মানের না, কড়া কিছু রাখবেন। :-B :-B :-B :-B :-B

তাকে পেগের পর পেগ খাওয়ায় যাবেন কিন্তু আপনি নিজে খাবেন না। নিজে খাওয়া ফাকি দিতে নিচের ছবির মত পদ্ধতি অবলম্বন করতে পারেন। B:-/ B:-/ B:-/ B:-/

ধাপ ৩::::
যখন তার আর কন্ট্রল থাকবে না, তখন তাকে ভদ্রভাবে তার আইডি আর পাসওয়ার্ড জিজ্ঞেস করুন।
যদি ভদ্র কথায় কাজ না হয় তাহলে কিছু উত্তম মধ্যম দিন। ভয় নেই, পরে তার এগুলো কিছুই মনে থাকবেনা।
|-) |-) |-) |-) |-)

ধাপ ৪::::
পাসওয়ার্ড পাওয়ামাত্রই ফেসবুকে লগইন করে পাসওয়ার্ড আর সিকিউরিটি কোয়েশ্চেন চেঞ্জ করে দিবেন, পাশাপাশি ইমেইলের পাসওয়ার্ড, সিকিউরিটি চেঞ্জ করে দিবেন।

ব্যাস.... হয়ে গেলো ফেসবুক আইডি হ্যাক
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ
১. ফেসবুকের আইডি পাসওয়ার্ডের সাথে অবশ্যই ইমেইলের আইডি পাসওয়ার্ড জেনে নিবেন, নইলে কিন্তু একাউন্ট রিস্টোর করে ফেলবে।
২. অবশ্যই নিজে মাতাল হওয়া থেকে বিরত থাকবেন, নাহলে কিন্তু নিজেরটাই হারাতে পারেন।
হ্যাক হয়ে গেলে আমাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না যেনো....

আমরা যা শিখলাম:::
ফেসবুক, ইমেইল আইডি পাসওয়ার্ড হ্যাক কোনো সহজ ব্যাপার না। যেহারে মানুষজন লাফালাফি করে হ্যাক করার জন্যে, তাদের দেখে মনে হয় ঘরে বসে কোনো একটা সফটওয়ারে মেইল আইডি লিখে দিয়ে মনিটরের দিকে তাকায় থাকলে কিছুক্ষনের মাঝে আইডি পাসওয়ার্ড আপনার কাছে চলে আসবে। মোটেও তা না। এটা খুব কষ্টসাধ্য একটা কাজ। আপনার পিসিতে তার অথবা তার পিসিতে আপনার এক্সেস থাকতে হবে, ভার্চুয়াল/লাইভ এক্সেস। তাছাড়া ফেবুর সিকিউরিটিও আগের চেয়ে এখন অনেক ভালো। সো এসব চিন্তাভাবনা বাদ দেন।

Saturday, December 31, 2011

মোবাইল বৃত্তান্ত - ২ (রম্য)

মোবাইলে লইয়া মাহবুব আলী এবং তাহার বন্ধুদের নানাবিধ কাহিনীর ২য় পর্ব।



মাহবুব আলীর আরেক বন্ধু শমশের। অতিশয় মেধাবী ছাত্র শমসের মোবাইল ক্রয় করিল এবং সবাই কে তাহার নাম্বার প্রদান করিল। তাহার অবশ্য কোন প্রকার নারীভীতি ছিল না ইয়াজের ন্যায়। ছিল নারীপ্রীতি। কিন্তুক হায় তাহার মোবাইলে তো কোন লাস্যময়ী তরুনির ফোন আসিল না।ফোন তো দুরের কথা একটা এস এম এস ও না। যদিও সে দাবী করিত লেডিস হোস্টেলে তার ব্যাপক জনপ্রিওতার কথা।আমরা অবশ্য কখনো তাহার কোন প্রমান পাইলাম না।



সেই শমশেরের মোবাইলেও একদিন গভীর রাতে ফোন আসিল, বলাই বাহুল্য কোন তরুনির নহে-----



শমসের ফোন ধরিতেই সুনিতে পাইলে, চাপা স্বরে কে যেন বলিতেছে,

"ওই কাল্লু,তোরে না কইসিলাম মাল পাইয়া ফোন দিতে?? দেস নাই ক্যা ??"



শমসের রং নাম্বার বলিয়া ফোন রাখিয়া দিল। কিছুক্ষন পর আবার ফোন, "কিরে কাল্লু?? ফোন কাইটটা দেস ক্যা?? কোন ঝামেলা ঝুমেলা হইসে নি??"

ধরিবাজ শমসের এর ঘুম ততক্ষনে টুটিয়া গিয়াছে এবং ঘিলু পুরাদমে কাজ করা শুরু করিয়াছে,বলিল," বস একটু মাইঙ্কা চিপার মধ্যে আসি পড়ে ফোন দেন।" বলিয়া লাইন কাটিয়া দিল।



পরদিন শমসের যখন মাহবুব আলীকে এই কাহিনী বলিল তখন মাহবুব আলী এবং বন্ধুবর্গ শমসের এর এই কথা "ফাপর মারিস না হালা " বলিয়া উড়াইয়া দিল।"



তারপরদিন বৈকালে শমশেরের রুমে সবাই যখন তাস পিটাইতে ব্যাস্ত ঠিক তখনই শমশেরের মোবাইল বাজিয়া উঠিল, শমসের তখন লাউড স্পিকার দিয়া সবাইকে তাহার কথোপকথন স্রবন করাইল।



কাল্লু বচ সেলামালিকুম :

আজকে তো বচ চালান নিয়া আইতাছি

আপনে থাইকেন বচ জায়গামত।



শমসের বলিল, তোর নামডা জানি কি??"



বলিল, "আরে বচ আপনে আমারে চিনেন নাই?? আমি মোসলেম, আপনের লগে বইয়া কত গাঞ্জা গুঞ্জা টানলাম।"



শমসের বলিল,"ও ও ও আইচ্চা তুই?? কিমুন আসস?? তগ না কাইল্কা আওনের কথা আসিল??"



বলিল," বচ কাইল্কা তো একটু পব্লেম আছিল। আপ্নেরে ফোন দিসিলাম। ফোন যায় নাই ।



শমসের বলিল, "আইচ্চা আইচ্চা বুজচ্চি। জায়গা মত আয়া ফোন দিস, সাবধানে থাকিস।"

লাইন কেটে দিল।

সবাই বেকুব বনিয়া গেলাম এবং শমসের কে বলিলাম, "তুই হালা বিপদে পরবি , কস না কেন রং নাম্বার?"

হে হে করিয়া শমশের এক গাল হাসিল। তাহার সাহস দেখিয়া আমরা বিস্মিত হইলাম।



রাত ১০ টার দিকে ফোন আসিল, "বচ আপনে কই?? আমরা তো আয়া পরছি ।একটু সমস্যা হয়া গেছে বচ।পুলিশ ঘুর ঘুর করতাছে আশে পাশে জলদি আহেন বচ।"



শমসের বলিল," আরে বেটা, এত ভয় পাছ ক্যা?? আমি তো আছি। তোরা থাক জায়গা মতো।"



২০ মিন পর আবার ফোন, " বচ পুলিশ তো বিল্ডিং এর ছাদে উঠতাসে কি করুম ?? চালান ফালায়া দিমু??



শমশের বলিল," মাতা মুতা নষ্ট অইয়া গেছে নি তগো?? এত টেকার চালান ফালায়া দিবি মানে?? টাইট হয়া বইয়া থাক। আমি বেবস্থা করতাছি।"



এই বলিয়া শমসের মোবাইল খানা বন্ধ করিয়া দিল।



পরদিন ফোন খুলিবার সাথে সাথে শমশেরের মোবাইলে ফোন আসিল,



তুই কাল্লু??



হ, আমি কাল্লু।।



শালার পুত তাইলে আমি কেডা???



তোর লিগা কাইল্কা আমার দুই ডা লোক পুলিশে ধরসে, সাথে ৫লাখ টাকার মাল

হারামজাদা তুই কই ???

ঠিকানা ক

তোর লাশ যদি আমি না ফালাইসি হারামজাদা

--------------------- ব্লা ব্লা ব্লা----------------



মোবাইল বনধ করিয়া শমসের মাহবুব আলীকে বলিল , ' চল দোস্ত সিম পালটাইয়া আসি









লিখেছেনঃ শুভ

গল্পটি সরাসরি ফেইসবুকে শেয়ার করুন এখানে

Friday, December 23, 2011

ঠেলাগাড়ি

ছাকিপ খানঃ দাক্তার ছাব, আমার মায় বাচব তো??

ডাক্তারঃ খুব দ্রুত অপারেশন করতে হবে।
... ... অপারেশনের জন্য ৪০ লাখ টাকা লাগবে।

ছাকিপ খানঃ আপ্নে কুনু চিন্তা করবেন না দাক্তার
ছাব! আমি রিকশা চালাইয়া, ইট ভাইঙ্গা,
ঠেলাগাড়ি ঠেইল্যা ২ দিনে আপ্নের সব
ট্যাকা জোগাড় করুম!!!

¡
¡
¡
¡
¡
¡

ডাক্তারঃ আগে কোবি তো! তাইলে এত টাকা খরচ
কইরা ডাক্তারী না পইড়া ঠেলাগাড়ি ঠেলতাম

ফেসবুকের বন্ধু কত প্রকার ও কি কি!!

আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। কিন্তু অধিকাংশই অপরিচিত বন্ধু থাকে। এদের একেক জনের আচরণ একেক রকম। এই বন্ধুদের প্রকারভেদ নিয়ে লিখতে বসলাম। দেখি কি কি হয়।
I.. পরিচিত বন্ধুঃ যেসব বন্ধুদের সাথে ফেসবুকের বাইরেও যোগাযোগ থাকে তারাই পরিচিত বন্ধু। বন্ধু হিসেবে এদের প্রায়োরিটি বেশী। এদের স্ট্যাটাসে লাইক কমেন্ট করার প্রবণতাও বেশী থাকে (যদি এদের প্রতিযোগীতা না থাকে)।
II.. কিঞ্চিত পরিচিত বন্ধুঃ এদের সাথে কোন জনমে হয়তো পথে ঘাটে দেখা হয়ে থাকে। হয়তো বাসে বসে ফেসবুক চালাচ্ছেন, আপনার পাশে বসা লোকটির সাথে আইডি শেয়ার করলেন। সেখান থেকে বন্ধু হলেন। এর সাথে আর দেখা হবে না। প্রথম প্রথম এদের প্রায়োরিটি বেশী থাকলেও সময়ের সাথে সাথে তা কমতে থাকে।
III.. অপরিচিতঃ ফেসবুকে শতকরা ৮০ ভাগ লোকই অপরিচিত। এদের সাথে কোন জীবনে দেখা হয় নি বা হবেও না। কোন সময় ফ্রেন্ড তালিকা বড় করতে এদের অহেতুক রিকুয়েস্ট পাঠানো হয়। এদের মধ্যে হাতে গোনা কয়েকজন মাঝে মধ্যে লাইক কমেন্ট করে।
IV.. তারকা বন্ধুঃ এরা হলো ভার্চুয়াল জগতে বিখ্যাত লোক। যেমন ধরেন কোন হিট ব্লগার। এরা যদিও আপনার বন্ধু তথাপি আপনাকে কখনও গুরুত্ব দিবে না। এদের ফ্রেন্ড লিস্টে কয়েক হাজার বন্ধু থাকে। তাই কোন স্ট্যাটাস দিলে মিনিটের মধ্যে ৮০ টি লাইক ও ৫০ টি কমেন্ট পায়। আপনাকে নিয়ে ভাবার সময় কই।
V.. হিজরা বন্ধুঃ ফেসবুকে এদের সংখ্যা কম নয়। এরা ছেলে হয়েও মেয়ে নাম দিয়ে ফেসবুক চালায়। এদের ফ্রেন্ড লিস্টে হাজারের উপড়ে বন্ধু থাকে। এরা স্ট্যাটাস দিবে কিন্তু কোন কমেন্ট বা রিপ্লাই দিবে না। ইদানিং এদের সংখ্যা ক্রমশই বাড়ছে।
VI.. কবি বন্ধুঃ এরা বেশ কবি কবি ভাব নিয়ে থাকে। এদের ইউজার নেম গুলো থাকে অদ্ভুত টাইপের। এই যেমনঃ Antim Shojja, Pousher Kokil ইত্যাদি। এরা বেশ ভালো। আপনি এদের স্ট্যাটাসে একটি লাইক দিবেন তো এরা আপনার স্ট্যাটাসে ৩টি লাইক ও বোনাস হিসেবে ৩টি কমেন্ট করবে। আর যদি একটু পাম্প দেন তবে আপনার দীর্ঘ দিনের ফ্যান হয়ে যাবে।
VII.. মফিজ বন্ধুঃ এরা হলো বোকা দ্য গ্রেট। কয়েকটা বন্ধু যখন ফেসবুকে পরস্পরকে পঁচাতে ব্যস্ত, তখন এরা মাঝখানে এসে নাক গলায় ও কিছু নিজের হীনবুদ্ধি সম্পন্ন কমেন্ট করে। এর পর সবাই মিলে তাকে পঁচাতে আরাম্ভ করে। এক পর্যায়ে আইডি ডিএকটিভ করতে বাধ্য হয়।
VIII.. চাপাবাজ বন্ধুঃ এরা নিজেকে শাকিপ কান টাইপের কিছু একটা মনে করে। আপনি কখনও এদের সাথে কথায় পারবেন না। চাপা কাকে বলে ও কত প্রকার আপনাকে দেখিয়ে দেবে। এই যেমন আপনি একটা স্ট্যাটাস দিলেনঃ ei bar eid'e amader ekta goru korbani dibe... তো এক চাপাবাজ কমেন্ট করে বসবেঃ matro ekta!! amar bape ekai 7 ta korbani dibe.. r 5 ta chacha to asei! এসব বন্ধুত্ব বেশী দিন টেকে না।
IX.. আঁতেল বন্ধুঃ এরা সব বিষয়ে এক ডিগ্রী বেশী বুঝে। কখনই আপনার কোন মতামত এরা গ্রাহ্য করবে না। আপনি যা'ই স্ট্যাটাস দিন না কেন এরা তাতে নেগেটিভ কমেন্ট করবে।
X.. ভাবুক বন্ধুঃ এরা সব সময় গম্ভীর ও উপদেশাত্মক স্ট্যাটাস দেয়। এবং ফাইজলামি করা থেকে দূরে থাকে। এরা কোন স্ট্যাটাসে উপদেশ দিয়ে মজার আড্ডা ভেঙে দিতে ওস্তাদ।
XI.. এডমিন বন্ধুঃ এসব বন্ধুরা জনপ্রিয় অনেক ফ্যান পেজ পরিচালনা করেন। এরা কপি পেস্ট করায় ওস্তাদ। কোন জায়গায় মজার কিছু দেখলে ডাইরেক্ট কপি করে পেজে শেয়ার করে শত শত লাইক অর্জন করে।
XII.. শাসক বন্ধুঃ যেসব গুরুজন ও শ্রদ্ধেয় ব্যাক্তি আছেন তারা যখন ফেসবুকে বন্ধু হন তাকে শাসক বন্ধু বলা হয়। তাদের জ্বালায় অনেক সময় ফেসবুকে বাঁদরামি করা প্রায় বন্ধ হয়ে যায়। ফেসবুকে স্বাধীন মতো কোন স্ট্যাটাসও শেয়ার করা যায় না। অনলাইনে দেখলেই পড়তে বসার উপদেশ দেয়। এদের ব্লকও করা যায় না, তাহলে আবার বেয়াদবি হবে। শেষ পর্যন্ত গোপনে নতুন আইডি খুলতে হয়।
XIII... লাইলি/মজনু বন্ধুঃ এরা বেশ রোমান্টিক। এদের রিলেশন স্ট্যাটাস সব সময় In a relationship এ থাকে। এদের স্ট্যাটাস গুলো থাকে প্রেমাবেগ পূর্ণ।
XIV.. দেবদাস বন্ধুঃ এরা ব্যর্থ প্রেমিক গোষ্ঠী। ছ্যাঁকা খেয়ে প্রেমবিরোধী স্ট্যাটাস ও কমেন্ট করে থাকে। কাউকে প্রেম করতে দেখলে তাকে ভবিষ্যতে দুঃখের জন্য প্রস্তুতি নিতে বলে। এরা কোন রং তামাশায় যোগ দেয় না।
এছাড়া আরও বেশ কিছু ক্যাটাগরির বন্ধু আছে। যেমনঃ গালিবাজ বন্ধু, রিকোয়েস্ট সেন্ডার বন্ধু, লুল বন্ধু, ভাদা{ভারতের দালাল} বন্ধু, পাদা{পাকিস্তানের দালাল} বন্ধু, নাট বল্টু{টেকি} বন্ধু, বাঁদর বন্ধু{বাঁদরের মতো খালি পোক মারে} ইত্যাদি। সময়ের অভাবে এখন বর্ণনা দিতে পারলাম না। আশা করি বর্ণনা ছাড়াই বুঝেছেন!
[বি.দ্রঃ এখানে কাউকে হেয় করে কিছু লেখা হয়নি। নিছক আনন্দের জন্যে লেখা।]

Sunday, December 18, 2011

চিড়া মুড়ি

ঢাকার এক ভদ্রলোক প্রথম কোলকাতায় গেছেন। নতুন জায়গা জলবায়ু, খাবার দাবারের পরিবর্তন ও উল্টাপাল্টা খাওয়ায় তার লুজ মোশন হয়ে গেলো। ওষুধের দোকানে কেউ ওষুধ দিচ্ছে না প্রেসকিপশন ছাড়া। তার এক সঙ্গী বললো, দোস্ত, এক কাম কর, তুই ভাতটাত আর খাইচ না, চিড়া ভিজায়া, কলা-গুড়-চিনি দিয়া খা। পেটটা ঠাণ্ডা থাবো, ডিসেন্ট্রি বন্ধ অইবো।

বন্ধুর কথামতো ভদ্রলোক হোটেলের কাছাকাছি খোঁজাখুঁজি করে একটা মুদি দোকানে গিয়ে বললো, এই যে ভাই, চিড়া আছে? এক পোয়া চিড়া দেন তো।

দোকানি তার কথা বুঝতে না পেরে বললো, কি বলছেন দাদা?

ভদ্রলোক: চিড়া, চিড়া চাইছি, আছে?

দোকানি একটু অবাক হয়ে: চি-ড়া, চিড়া কি দাদা?

ভদ্রলোক বিরক্ত হয়ে, আরে চিড়া-চিড়া, চিড়া চিনলেন না, আরে ওই যে, ভাত রাইন্দা, চেপ্টা কইরা হুকায়া রাখে যে।

দোকানি একটু ইতস্তত ভঙ্গিতে বললো: ভাত রেঁধে..... চেপ্টা করে.... শুকিয়ে রাখে? এ যে চিড়ে, (চিড়ার বয়াম দেখিয়ে) এই চিড়ে চাচ্ছেন মশাই?

ভদ্রলোক: আরে হ..... এইটাইতো চিড়া।

দোকানি: তা কতটুকু দিবো।

ভদ্রলোক: এক পা দেন।

দোকানি: ও, বুঝেছি, আড়াইশো। আর কি দিবো?

ভদ্রলোক: কেলে আছে, কেলে?

দোকানি: কে-লে! কেলে আবার কি দাদা?

ভদ্রলোক দোকানের ভেতরে ঝুলে থাকা কলার কাঁদির দিকে ইশারা করলেন: ওইযে কেলে।

দোকানি বিস্ময়ের সঙ্গে বললো: ওটা কেলে না মশাই, ওটাকে কলা বলে, কলা।

এবার ঢাকাইয়া ভদ্রলোক বললেন: আরে মশাই, চিড়া যদি চিড়ে অয় তাইলে কলা কেন কেলে অইবো না?

ফকির

ঢাকার বুড়িগঙ্গা নদীর এপারে সোয়ারিঘাট, ওপারে আটি, বছিলা, খোলামোড়ার উদ্দেশে চলাচল করে ছোট ছোট লঞ্চবোট। এক বোটে ভিক্ষুক ছিলো এক লেঙড়া, এক কানা ও এক লুলা। যাহোক কানা ভিক্ষুক ভিক্ষা করতে করতে এক কোনে বসে থাকা লেঙড়া ভিক্ষুকের উপর পা দিয়ে পাড়া দিয়ে দিলো।

লেঙড়া ফকির রেগে গিয়ে বললো: ওই হালা কানারজানা, আমার উপরে পাড়া দিলি কেন? চোখে দেখচনা? এক লাত্থি দিয়া পানিতে হালায়া দিমু। (উল্লেখ্য যে এই ফকিরের একটা পা-ও নেই)।

যা হোক, এই কথা শুনে এগিয়ে এলো লুলা (যার একটা হাতও নেই): দে হালারে পানিতে হালায়াদে - কেস মামলায় কুটি টেকা লাগলে আমি দিমু। হালায় এই কানাডার লেগা ভিক্ষা পাইনা আমরা।

কবিতা

এক হলে বিশাল কবিতা প্রতিযোগিতার অনুষ্ঠান হচ্ছে। সেখানে সারাদেশ থেকে ছোট বড়, নামী দামী কবিরা অংশগ্রহণ করে কবিতা পাঠ করছে। দর্শক শ্রোতা বোদ্ধাদের তালি হইচই।

হঠাৎ দেখা গেলো ঢাকাইয়া এক নব্য কবি মাথায় ইয়া ঝাঁকড়া বাবরি দোলানো বিদ্রোহী কবি নজরুল গোছের চুল ময়লা ইস্ত্রি বিহীন ভাঁজপড়া পাঞ্জাবি, কাঁধে কবি কবি ভাবের ব্যাগ ঝোলানো মঞ্চে উঠে এলো।

দর্শক শ্রোতা সবাই উন্মুখ ভালো কোন কবিতা তার কাছ থেকে শোনার জন্য। কবি তার কবিতা খুঁজে পাচ্ছে না - ঝোলা ব্যাগ হাতাচ্ছে। পকেট হাতিয়ে অবশেষে একটা দলানো মোচড়ানো কাগজ বের করে থেমে থেমে পড়া শুরু করলো: দু'টো ছেঁড়া-ফাড়া পাঞ্জাবি, একটি পুরনো শাড়ি, একটি পায়জামা ও ছোট্ট শিশুর দু'টি শার্ট....

বলেই কবি ইতস্তত ভাবে নেমে যাচ্ছে আর বিচারক মন্ডলীর টেবিল থেকে তখন 'বাহবা বাহবা' বলে টেবিল চাপড়ানোর রব উঠলো। দর্শক শ্রোতা না বুঝেই বাহ বাহ করে তুমুল করতালিতে ফেটে পড়লো। মিডিয়ার লোকজন, টিভি রিপোর্টাররা মাইক নিয়ে তার উপর হুমড়ি খেয়ে পড়লো। ছবির পর ছবি তুলতে লাগলো।

একজন প্রশ্ন করলো, কবি হোসাইন মুহাম্মদ বিষাদ, এই যে পৃথিবী জুড়ে এখন যুদ্ধ সন্ত্রাস হানাহানি, শোষণ, মানুষে মানুষে ভেদাভেদ, সংকট সংশয় এ সময় আপনি এই তৃতীয় বিশ্বের এতো নিগূঢ় সমস্যা টানাপোড়েন কিভাবে কবিতায় তুলে আনলেন?

কবির উত্তর: আরে দূর মিয়ারা, আমিতো ভুলে কবিতা না আইনা হালায় লন্ড্রির স্লিপখানা পকেটে লয়া আয়া পড়ছি। ভাই আমারে মাফ কইরা দেন।

Saturday, December 17, 2011

গোপনাঞ্চল বিশেষজ্ঞ স্যানিটারি মিস্ত্রি


আমার পেশাগত ভাবে গোপনাঞ্চলই কাজের স্থান। ট্যাপ মেরামত, সিংক বদলানো, কোথাও কিছু লিক করলে বন্ধ করা। আজকাল অনেকেই পত্রিকায় বিজ্ঞাপন দেয়। আমিও সিদ্ধান্ত নিলাম কি হবে মন খারাপ করে? লড়াই করতে হবে বেঁচে থাকার, অর্থ উপার্জন করার।
বিজ্ঞাপন দিলাম, যার দরকার, স্যানিটারি সার্ভিস দিব। এবং আমার টেলিফোন।
সব কিছুই নির্ভুল। কিন্তু ওরা, পত্রিকা কর্মীরা সব ওলোট পালোট করে ফেলেছে। আমার প্রস্তাব ছাপিয়েছে পাশের বিজ্ঞাপনের নীচে। আর ওখানে কোন এক নোংরা লোক যা প্রস্তাব করেছে! থু ফু, স্মরণ করতেই লজ্জা হয়। লিখছে, যে কোন বয়সের নারীদের অন্তরঙ্গ সেবায় নিয়োজিত। এবং আমার টেলফোন নম্বর।
কিন্তু আমি তো কিছুই জানি না এসবের। ঘরে বসে আছি, নৈশ ভোজ সারছি। ফোন কল আসা শুরু হল। নারী কন্ঠ জিজ্ঞাসা করছে,
- আপনি কখন আসতে পারবেন আপনার সার্ভিস বিষয়ে?
আমি বলি,
- এমনকি এক্ষুণি আসতে পারি। তবে আপনি এই রাতে চাচ্ছেন কেন? আগামী কাল আমার আছে সর্বমোট সাতটি কল। তারপর আপনার ওখানে যেতে পারি।
এবার মহিলা বলছেন,
- আপনি কি বলতে পারেন সাতটি কলের পর কিসের জন্য আমার দরকার হবে আপনাকে?
আমি বলি,
- ও ভা বে , ব ল বে ন না। আপনি আমাকে এখনো চেনেন না...এমনও হয় দিনে ১৬ জন খরিদ্দার কে সার্ভ করে থাকি। আগামীকাল প্রতিবেশিনী অনুরোধ করেছে তাকে সার্ভিস দিতে। ওর স্বামী ভদ্রলোক অসুস্থ। তবে প্রমিস করেছে অর্ধ লিটারের।
মহিলা বলছেন,
-জানেন, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আমার এখানে আসতে চাচ্ছেন শুধুমাত্র সাত সাতটা কলের পরেই নয় তার উপর মাতাল হয়ে?
আমি বললাম,
-আমাদের পেশায় এটা ছাড়া চলে না। কাজ করতে হয় প্রধানত স্যাঁতস্যাঁতে জায়গায়, যা শারিরীক ভাবে খুব কঠিন হয়ে পড়ে। এমনও হয় ঘাম বেরিয়ে আসে flange পাইপে ফিট করতে।
মহিলা বলছেন,
-আপনি অশ্লীল ভাষা ছাড়া কথা বলতে পারেন না?
আমি বলি,
-আর কিভাবে বলবো? Flange আফ্রিকাতেও flange. পাইপের কথা না হয় বাদই দিলাম।
এসময়ে মহিলা ফোন রেখে দিলেন। আশ্চর্য্য! ভাবছি, কি অদ্ভুত এ মহিলা। জীবনে কখনো পাইপ হাতে ধরে দেখেন নি নাকি?
আবার টেলিফোন বেজে উঠলো, একজন মহিলা জিজ্ঞেস করছেন,
-আপনার শ্রম কিভাবে পরিশোধ করা হয়?
বোকার মতো প্রশ্ন তাই আমিও বোকার মতো উত্তর দিই।
-নগদ টাকা অথবা বিনিময়। বস্তুর বদলে বস্তু, শ্রমের বদলে শ্রম। সেবার বদলে সেবা।
মহিলা বলছেন,
- আপনি বলছেন কি, এসবের পরও আপনি ইন কাইন্ড নিয়ে থাকেন ?
আমি বলি,
- কেন নেব না? যদিও একটা শ্রম অন্য শ্রমের সমতুল্য নয়। এক জিনিস ধরুন কানেকশান দেয়া, অন্য জিনিস প্যাড (ওয়াশার) বদলানো। তৃতীয়ত ট্যাংক পরিষ্কার করা। তাছাড়া এমনও হয় যে পরিশ্রমের কাজ, তার উপর দুর্গম স্থানে।
মহিলা বলছেন,
-কি রকম এমন দুর্গম স্থানে?
-কে জানে না কোন স্থানে? আমি বলি, যখন ধরুন নিষ্কাশন নালী ঠিক হাঁটুর উপর অবস্থিত। অথবা এমনও হয়, কোন এক বৃদ্ধার সাথে অর্ধ দিবস কেটে গেল। তার সিঙ্কে মরিচা ধরেছে। নীচ থেকে দেখতে গেলে বাবা গো !!
ওখানে একশ বছর কেউ চোখ তুলে তাকায় নি। সব জায়গায় moss জন্মে গেছে। বাধ্য হতে হয় স্টপার লাগাতে।
মহিলা বলছেন,
-আপনি তাহলে বৃদ্ধাদের কাছেও যান?
আমি বলি,
- ওদের থেকেই তো বেশী কল আসে।
এসময়ে এই মহিলাও ফোন রেখে দিলেন। ভাবছি এ কিরকম পাগলাগারদ মার্কা দিন আজ!
আবার টেলিফোন বেজে উঠলো। এবারেও নারী কন্ঠ। জিজ্ঞেস করছেন,
-আপনি কোথায় আপনার পেশা অর্জন করেছেন?
আমি বলি,
-কোথায় আবার? কারাগানদায়। আপনি খামোখা সময় নষ্ট করবেন না। আপনি আমাকে বরং বলুন, ঠিক কোন স্থানে আপনার ফাটল ধরেছে? আমি যাতে বুঝতে পারি ঠিক কোন ইন্সট্রুমেন্ট সঙ্গে নিতে হবে।
মহিলা বলছেন,
-আপনার কি একটি ইন্সট্রুমেন্ট নয়? নাকি?
আমি বলি,
-আমি কি আপনার কাছে ছেলেমানুষ যে একটি ইন্সট্রুমেন্ট নিয়ে বেড়াবো? আমার প্রতিটি সার্ভিসের জন্য নির্দিষ্ট ইন্সট্রুমেন্ট। বিভিন্ন ক্যালিবারের বলতে পারেন।
মহিলা বলছেন,
-কি দারুণ সার্ভিস। !!! আর আপনার কাছে কি সব ক্যালিবারই আছে?
আমি বলি,
- আমার যদি নাও থাকে পেত্রোভিচকে নিয়ে আসব। পেত্রোভিচ এমনিতেও পেনশানে আছেন। কিছুই করার নেই।
এসময় এই মহিলাও ফোন রেখে দিলেন।
আমি কিছুই বুঝতে পারছি না, আজ কি ঘটছে!
হঠাত ঐ পত্রিকাটি চোখে পড়লো।
মাগো !!! কি যে ভাবলেন মহিলা, আমরা যখন ইন্সট্রুমেন্ট নিয়ে কথা বলছিলাম।
আমি বুঝলাম পেশা বদলানো দরকার। কারণ স্যানিটারি সার্ভিসে কল আসে অনেক অনেক কম।


 মূলঃ ইভগেনী পেত্রোসীয়ান
অনুবাদঃ সাইদুজ্জামান




মাসিক আয়।

: আমার মেয়েকে যে বিয়ে করতে চাও ওকে খাওয়াবে-পরাবে কী? তোমার মাসিক আয়টা কত শুনি।

: নিশ্চিত আয় মাসে হাজার খানেক, আর এদিক ওদিক করে….
: হাজার খানেক। জান আমার মেয়ে আমার কাছ থেকে মাসে হাত খরচই পায় এক হাজার টাকা।

: নিশ্চিত আয় বলতে আমি ওটাই মিন করছি।

Friday, December 16, 2011

সেই রাত

১।

২০১১ সালের ঘটনা| ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রবায়োলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করত মেধা| সে অত্যন্ত সুন্দর দেখতে| অনেকেই তাকে পাওয়ার জন্য ব্যাকুল| কিন্তু তাকে কেউ পেতে পারতো না কারণ পারিবারিক ভাবে তার বিয়ে ঠিক হয়ে আছে তার পরম প্রেমিক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে অধ্যায়নরত মেধাবি ছাত্র রিফাত এর সাথে| তারা একে অপরের সাথে প্রেমে নিমজ্জিত প্রায় ৪ বছর ধরে| একসাথেই তারা বিভিন্ন স্থানে ঘুরতে যায়| ভালোই কেটে যাচ্ছিল তাদের দিন| এমনি করেই আসল ২০০৭ সালের ১১ই সেপ্টেম্বর| সে দিনে তাদের যাওয়ার কথা ছিল Food Village এ| এটি তাদের কাছে যেমন একান্তে মিলনের আনন্দ তেমনি দ্রুতগামী Stylist Yamaha R15 হুন্ডায় ঢাকা-পাবনা হাইওয়ে রাস্তা পাড়ি দেবার আনন্দও বটে| ঠিক বিকেল ৩.০০ টার সময় তারা সুত্রাপুর থেকে রওয়ানা দেয়| রাস্তায় মেধার সাথে কথা বলতে বলতে হুন্ডার নিয়ন্ত্রন রক্ষা করছিল রিফাত| কিন্তু হাইওয়ের ঠিক মাঝামাঝি অতিক্রম করার পর রিফাত হঠাৎ লক্ষ করল রাস্তার অপর পাশ থেকে এগিয়ে আসছে একটি অত্যন্ত দ্রুতগামী ট্রাক| সে তখনি বুঝতে পারলো যে দুর্ঘটনা অনিবার্য| কিন্তু এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সে সংকল্প করল সে নিজে দুর্ঘটনায় মারা গেলে যাবে কিন্তু মেধাকে দুর্ঘটনার কবলে পড়তে দেবেনা| তাই সে সাথে সাথে তার হুন্ডার পেছন থেকে ধাক্কা মেরে মেধাকে নিচে ফেলে দিল| চলন্ত হুন্ডা থেকে পরে গিয়ে মেধার মাথা সহ শরীরের বিভিন্ন স্থান কেটে যায়| এর মুহুর্ত খানিক পরেই হুন্ডাটির ওপর ট্রাক সজোরে আঘাত হানে এবং ট্রাকের প্রচন্ড ধাক্কায় হুন্ডা থেকে পেছন দিকে ছিটকে পরে রিফাত| সাথে সাথে রাস্তার সাথে প্রচন্ড ঘর্ষণে তার মাথা ফেটে রক্ত সারা রাস্তায় ছড়িয়ে পরে আর তার শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে| এই রক্ত দিয়ে তার জামাকাপড় সব ভিজে যায়| তখন মেধা নিজের রক্তস্নাত দেহ নিয়েই দৌড়ে যায় রিফাতের কাছে এবং তাকে জড়িয়ে ধরে কাদতে থাকে| পরে ট্রাকের লোকজন নেমে এসে তাকে ছাড়ানোর চেষ্টা করলে তারা তাকে ছাড়াতে সক্ষম হয় কিন্তু মেধার হাতে রয়ে যায় রিফাতের রক্তাক্ত শার্টের একটা টুকরা| আর রিফাত তো স্পট ডেড|







২।

এই ঘটনার পর থেকে মেধা পাগলপ্রায়| সে প্রতিরাতে স্বপ্নে দেখে রিফাত তাকে এসে হাতছানি দিয়ে ডাকছে তার সাথে মিলিত হবার জন্য| ঘুমের সময় তার মনে হয় কে যেন তার ঘরে এসে দেয়ালে ধুপধাপ শব্দ করছে| সে শুনতে পায় তার অজানা ব্যাথার,কোন কিছু না পাওয়ার আর্তচিৎকার যা শুধু প্রতিধ্বনিত হয়ে বারবার তার কানে ফিরে আসে|সে যখন নির্জনে একাকী হাটে তখন মনে হয় কেউ যেন তার সাথে সাথে হাটছে|তার পায়ের শব্দ তার কানে আসে| এমনি করে কেটে যায় একটি মাস| আসে অক্টোবর মাসের ১১ তারিখ|রাতে সে ঘুমাতে যায় ঘরের দরজা, জানালা সব কিছু বন্ধ করে| কিন্ত রাত প্রায় ১২ টা-১টার দিকে প্রচন্ড তুফান তার ঘরের দরজা জানালা খুলে দেয়া শুণ্ণ্যের মধ্যে ভেসে ওঠে রিফাতের বৃদ্ধ বয়সের একটি অববয় | সে বলে ওঠে “যাবে না, যাবে না আমার সাথে? আসবে না তুমি আমার কাছে?” এর পর শুরু হয় সেই ধুপ ধাপ শব্দ| কিছুক্ষণ পরে আবার ফিরে আসে সেই অববয়, এই বার তার হাতে রক্তে ভেজা কাপড়ের টুকরা| সেটা দেখার সাথে সাথে সেই কাপড়ের টুকরাটি চিনতে পারে| কিন্তু কি আশ্চর্য! রক্ত তো শুকিয়ে কালচে হয়ে যায় নি এখনতো রক্ত টগবগে তাজা লাল রক্ত| অববয় টি বলে “এটা কি এভাবেই থাকবে, ধুবে না?” তখন তার কানে ভেসে আসে আজানের সুর| সাথে সাথে থেমে যায় সব তুফান, শব্দ| সে দেখে তার ঘরের সব দরজা জানালা বন্ধ| সে উঠে তার বাবা-মা কে ডেকে উঠায়| সকালে ভার্সিটিতে জাবার আগে সে জিজ্ঞাসা করে রাতে তুফানের কথা এবং সে তার অভিজ্ঞতার বর্ণনা দেয়| কিন্তু তার বাবা বলেন যে রাতে কোন তুফান হয় নি| আরও বলেন বার বার রিফাত কে মনে আনার কারনেই তার এ অবস্থা| মেধা ভার্সিটিতে গিয়ে তার বান্ধবীদের কে তুফানের কথা জিজ্ঞাসা করলে তারাও জানায় যে তারা কন তুফান দেখে নি|তখন সে তার মনে প্রচন্ড ভয় নিয়ে বাসায় আসে| বাসায় এসে দেখে যে বাসায় বাবা মা কেউ নেই| সে তখন রক্তে ভেজে কাপর তি ধুতে নিয়ে যায়| তখনও তাতে লেগে আছে টকটকে তাজা লাল রক্ত| সে সাবান দিয়ে ঘসে ঘসে সেই রক্ত ধুতে চেষ্টা করে| কিন্তু শত ঘসাতেও সেই রক্তের দাগ উঠতে চায় না| বার বার নতুন তাজা রক্ত দিয়ে ভরে যায় সেই কাপড়| প্রতিবার আতংকিত থেকে আতংকিত তর হতে থাকে মেধার মন| তখন দরজায় উদিত হয় রাতের সেই অববয়, বলে উঠে “কি? কাপড়ের রঙ উঠছে না? চিন্তা কি আছে না উন্নত চীনা প্রযুক্তিতে ঢাকার ধোলাইখালে জাপানী প্রকৌশলী দ্বারা প্রস্তুতকৃত থায়ের কম্পানী পরিবেশিত ‘থার্ফ এক্সেল’| এর গুনাবলি হচ্ছে…………………………।।

[এটি HBO চ্যানেলে প্রচারিতব্য খায়ের থার্ফ এক্সেল এর বিজ্ঞাপন| এর প্রতিটি চরিত্র কাল্পনিক|কোন মৃত ব্যক্তির সাথে এর কোন সম্পর্ক খুজতে যাবেন না কিংবা খুজে পেলেও আর অগ্রসর হবেন না| তবে কোন জীবিত মানুষের সাথে এর চরিত্রের মিল থাকলেও থাকতে পারে|---------কল্পনাকারী/লেখক]

আপনার একখান ফেইসবুক লাইক পেজ থাকা যে কারণে জরুরী ...

আপনার কি ১ খানা facebook প্রোফাইল আছে?? আপনি কি নিয়মিত স্ট্যাটাস দেন?? ফটো upload দেন?? তাহলে আপনার আজ ই দরকার ১ খানা লাইক পেজ!! কেন??? তাহলে আসুন আমাদের গো+এষনা শুরু করে দেই।

হিসাবঃ

আপানার বন্ধু সংখ্যা কত?? ১৫০০-২০০০ এর উপর হলে পড়ার দরকার নাই। কিন্তু যদি কম হয় (১৪৯৯ হলেও!!) তাহলে পড়তে থাকেন!! আপনি এ জীবনে এখন পর্যন্ত মোট কতগুলো স্ট্যাটাস দিসেন?? তাতে মোট কত গুলো কমেন্ট পরছে?? হিসাব করতে থাকেন!! ধরি, আপনার ফ্রেন্ড সংখ্যা ৪০০। পার স্ট্যাটাস এ আপনি ৩-৪ টা কমেন্ট পান, বেশি হইলে (যেমন ধরেন কোনও খুশির সংবাদ বা দুঃখের সংবাদ দিছেন, তহন একটু বেশি কমেন্ট পরে!!!) ৭-৮ টা । লাইক পান ৭-৮ টা বা ১০-১২ টা। এই পরিমান লাইক ও কমেন্ট পেতে আপনাকে ১-১.৫ দিন ওয়েট করতে হয়?? আপনার অবশ্যই ১ টা লাইক পেজ দরকার!!

আবার ধরেন, আপনি কারও ফ্রেন্ড হতে চান। ১ জনকে ৩-৪ বার ফ্রেন্ড request পাঠান, তার সাথে ১ খান আবেগঘন massage ও পাঠান (আমি অমুকের আপন নানাত ভাই, অমুকে আমার খালুর ছোট বেলার বন্ধু, তমুকে আমার ধর্মের ভাই ইত্যাদি ইত্যাদি, দয়া করিয়া আমার request খানা accept করেন!!) আর বার বার উপেক্ষিত হন। আপনার তখন মনে হয় এ জীবন মূল্যহীন!! নিজেকে কেমন যেন অসহায় মনে হয়। আপনারও ১ খানা লাইক পেজ দরকার!!!!

আবার ধরেন, আপনি কোনও তারকা/লেখক ইত্যাদি না। আপনার কমেন্ট/নোট অন্যের কাছে মুল্লহীন!!! আপনি চান আপনার লেখা সবাই পড়ুক!! আপনার ও লাইক পেজ থাকা জরুরি!!



লাইক পেজ কি??

লাইক পেজ এমন ১ টা জিনিস, যেটা এই দূরমুল্লের বাজারেও একদম ফ্রী!! এটা কেনা লাগে না। কারো কাছ থেকে ধার ও করতে হয় না, এমন কি কাউকে বলার ও দরকার নাই যে আপনার ১ টা লাইক পেজ লাগবে!!!। আলাউদ্দিন এর চেরাগ ঘষা দিলে যেমন যা খুশি তাই পাওয়া যায়, তেমনি facebook এর নিচে ডান কোনায় ঘষা দিলেই এই জিনিস এর সন্ধান পাওয়া যাইবে!!! আপনার কাজ এই জিনিসকে মনের মত বানিয়ে নেয়া! তবে সাবধান, অশালীন কোনও কিছু allowed না। পছন্দ মতন ১ খান নাম দিয়া (যেমন ধরেন "আইজকা সকালে ভাত খাই নাই, কুড়া খাইছি!!" বা "লেহা-পড়া, আই লাভ ইউ" ইত্যাদি ইত্যাদি) ফেসবুক এর কথা মত রাজি হয়ে আজ ই হয়ে যান ১ টা লাইক পেজ এর গর্বিত মালিক!



২ টা মিনিট যেতে না যেতেই দেখবেন ১০ টা লাইক, ৫ টা কমেন্ট!! (পাঙ্খারা সব অবাক হয়ে যাবে- এডমিন ও toilet যায়!) খুশিতে আবার হার্টফেল কইরেন না!

সবে তো খুললেন, এখন আপনার পেজটার পাঙ্খা (ফ্যান) লাগবে না?? তাহলে শুরু করে দিন পাঙ্খা তৈরির কাজ (এইটা ক্যামনে করে, বলা যাইব না!!!!!) ধরেন পাঙ্খা ২০০০ হয়ে গেল। ব্যাস, শুরু হয়ে যাবে কারিশমা!! আপনি খালি লেখবেন- "এই মাত্র toilet থেকে বের হলাম।" ২ টা মিনিট যেতে না যেতেই দেখবেন ১০ টা লাইক, ৫ টা কমেন্ট!! (পাঙ্খারা সব অবাক হয়ে যাবে- এডমিন ও toilet যায়!) খুশিতে আবার হার্টফেল কইরেন না। সামনে আরো খুশির খবর আছে!! ৩০ মিনিট পর তো চোখ ই উল্টে যাবে, ৪০ লাইক আর ২৫ কমেন্ট (তার উপর আবার যদি যেকোনো ২ জন পাঙ্খার মধ্যে বাজাবাজি লাগতে পারে, তাইলে আর কমেন্ট এর কোনও কূলকিনারা পাইবেন না!!) এর মধ্যে আবার কত কৌতূহল সম্পন্ন প্রশ্ন!!! (যেমন ধরেন- এডমিন tolet এ কেন গেছিলেন?? আপনি প্রতিদিন কয়বার toilet এ যান?? toilet এ বসে গান গেয়েছিলেন?? কোন গানটা?? কেন গেয়েছিলেন?? গানটা কাকে উৎসর্গ করেছেন?? ইত্যাদি ইত্যাদি)



আবার ধরেন লিখলেন, “চলে আমার সাইকেল, হাওয়ার বেগে উইররা উইররা”। এমন ভাবে লাইক/কমেন্ট পড়া শুরু করবে, আপনার মনে হবে, এই চরণ ২ টা আপনার ই লেখা!! আবার ধরেন, ১ টা বস্তাপচা কমন এর কমন ফটো আপলোড দিলেন, ব্যাস কিইইই সব সুন্দর সুন্দর কমেন্ট- nice, wonderful, lovely picture, আরও কত কি!!!!!! আপনি ৭ দিনে ১৪ টা স্ট্যাটাস দিয়ে যে পরিমান লাইক আর কমেন্ট পাবেন(+ সবাই আবার আপনারে এডমিন এডমিন বলে ডাকবে, ভাব ই আলাদা!!!) সারা জীবন বসেও fb প্রোফাইল এ অত গুল কমেন্ট পাবেন না, ইনশাআল্লাহ্‌।

(একটু বেশি বইলা ফালাইলাম আর কি!!!!!)

অতএব, সময় হয়েছে সিদ্ধান্ত গ্রহনের, আপনার কি ১ টা লাইক পেজ থাকা উচিৎ না কি না???

(বিশেষ দ্রষ্টব্যঃ এই লেখা পরে যদি কেউ লাইক পেজ খোলার ব্যাপারে আগ্রহী হয়ে লাইক পেজ খুলেই ফেলেন এবং এ জন্য আপনাকে "বাসা থেকে বাঁশ খেতে হয় + আপনার পড়া-লেখায় ক্ষতি হয় + কম্পিউটার ছেড়ে কোথাও যান না বলে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই আপনাকে ১ঘরে করে ফেলে + সবাই আপনাকে হাফ-পাগল ভাবা শুরু করে", তাহলে এর জন্য আমি বা রংমহলের কেউ গুনাক্ষরেও দায়ী নই!!!!!)

কিপটা বাপের প্রতি পোলার বাজেট পেশ।

মাননীয় আব্বা , আপনারে সালাম জানিয়ে আমার এই বাজেট অধিবেশন শুরু করছি। আইজকা আমি আগামী অর্থবছরের জন্য আমার একান্ত বাজেট পেশ করতাছি ... আমি আশা করছি আপনে খুশি হইয়াই অনুমোদন দিবেন !!!



পরথমেই শিক্ষাখাত,

আব্বা শিক্ষা হইলো জাতির মেরুদন্ড । Education Is the ……..মেরুদন্ডের ইংলিশ টা ভুইল্লা গেসি... সে যাক, বিগত দুইডা বছর ধইরা আমি সাফল্যের সহিত অত্যান্ত্য চমৎকার ফলাফল করে আসিতেছি ... এখন পর্যন্ত আমি মাত্র ১৮ টা কোর্স Retake করছি। যা কিনা আমার বন্ধু মহলের মধ্যে সরবনিম্ন !! সে অনুপাতে আগামী বছর আমার কমপক্ষে আরো ৯ টা Retake লাগবে । এই জইন্যে আপনে কমপক্ষে ২০০০০ ট্যাকা বরাদ্দ রাখবেন। এরপরে খাদ্যখাত,

আব্বাগো, দুঃখের কথা কি কইবাম? দুইডা বচ্ছর ধইরা ভার্সিটিতে প্রত্যেকদিন মাত্র ১ টা বার্গার আর ১ টা হটডগ খাইয়া কুনোমন্তে বাইচ্চা আছি ! এতো কম খাইয়া পড়ালেখায় মন কেমনে দিমু গো আব্বা ? তাই কইতাসি আগামি বছরের জন্য প্রত্যেকদিন ভার্সিটিতে আমি যাতে ২ টা বার্গার, ১ টা পিজ্জা , ১ টা চিকেন সমুচা , ১ টা হটডগ খাইবার পারি সেই ব্যাবস্থা রাইখেন। এ ছাড়াও ৬ টা ট্যাঁকা বাড়তি দিয়েন গো আব্বা। কি জইন্য এইডা আর কইলাম না ! আর বিকালে এক কাপ কফি আর হালকা (!) নাস্তা না খাইলে আমার পক্ষে পড়ালেখায় মনোনিবেশ করা কষ্টকর হইবে !!



এখন আসি স্বাস্থ্যখাতে ,

আব্বা , গত ৬ টা মাস ধইরা আমার হার্টের বাম পাশে চিকন চিকন ব্যাদনা । মলিরে যখন দেখি তখন সেই ব্যাদনা আর বাইড়া যায়। শুধু তাইনা মলির কথা চিন্তা করলেও এই ঘটনা ঘটে। আব্বা গো আমার দিলের মধ্যে কিযে সুনামি এইডা আপনে বুঝবেন না। কবির ভাষায় “ ওরে হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে !!! “ এই ভয় থাইক্কা মুক্তি না পাইলে আমার অন্তরের বিষ কমবো না। তাই মলির উপযুক্ত গিফটের মাধম্যে পটাইয়া যাতে আমি এই দুরারোগ্য ব্যাধি হইতে মুক্তি পাই... সেই ব্যাবস্থা করার দায়িত্ব আপনার হাতে !!





ক্রীড়া ও বিনোদন খাত

আব্বা আমি অত্যান্ত দুঃখের সাথে জানাইতেসি যে, উল্লেখযোগ্য অর্থ বরাদ্দের অভাবে ক্রীড়া ক্ষেত্রে আমি দিন দিন পিছিয়ে পড়তেছি। কয়েক বছর আগে যে রাজীব ‘স্নুকার’ খেলায় আমার ধারে কাছেই আইতে পারতো না সেই পুলার কাছে গত সপ্তাহে আমি ৫০০ ট্যাঁকা বাজী হারছি !!! এইভাবে চলতে থাকলে আমার ও আমার পরিবারের মান ইজ্জত ধুলায় মিইশা যাইবো। আপনে গেরামে মুখ দেখাইতে পারবেন না। রাজিবের এই সাফল্যের রহস্য হইলো সে সপ্তাহের ৭ দিনই ক্লাবে গিয়া খেলে আর আমি ট্যাকার অভাবে সপ্তাহে মাত্র ৩-৪ দিন খেলতে পারি। আপনে ক্রীড়াক্ষেত্রে বিশেষ বরাদ্দের ব্যাবস্থা রাখলে আমি প্রত্যেকদিন খেইলা ও প্রশিক্ষন লইয়া ওই বড়লোকের কুলাঙ্গার সন্তানরে হারাইয়া আপনার ও আমার গেরামের ইজ্জত রক্ষা করতে পারুম !!!

এখন আসি বিনোদনে। বিনোদনের কথা আর কি কমু ? ... বিনোদনের অভাবে আমার এই জীবন মরুভুমিতে পরিনিত হইয়া যাইতেসে গো আব্বা । সিনে কমপ্লেক্সে গিয়া সপ্তাহে ১ টার বেশী সিনেমা আমি দেখতে পারিনা। মাসে ডিভিডি কিইন্না বড়জোর ৩০-৪০ টা সিনেমা দেখতে পারি। কোন কোন মাসে আরো কম! বুঝি আর না বুঝি ইদানিং ইংলিশ ব্যাটাগো মুভি না দেখলে বন্ধুদের কাছে ইজ্জত থাকেনা। আমি এই সমস্যের আশু সমাধান কামনা করতেছি...।

মাঝে মাঝে আপনার কথা খুব মনে পড়ে। সেই যে ছোটবেলায় আপনে আমারে পুশকুনিতে নামাইয়া গোসল করাইতেন। আহ । এইগুলান মনে পড়লে আমার চউক্ষের পানিতেই পুশকুনি হইয়া যায় ! আমার তখন ইচ্ছা করে পুশকুনিতে নাইম্যা গোছল করি !! কিন্তু এই ঠাডা পড়া শহরে পুশকুনি তো দূরের কথা বাথরুমের বালতিতেও পানি থাকেনা । তাই মাঝে মাঝে সুইমিং পুলে গিয়া দুইডা ডুব সাতার না দিলে পরানে শান্তি পাইনা গো আব্বা!! এই বিষয়ে একটু খেয়াল রাইখবেন !!!





এরপরে আসি তইথ্য ও পরজুক্তি খাতে ...

আব্বা দেশ এখন অনেক আগাইছে ... এখন হইছে আপনার ইন্টারনেট যুগ !! জিপি মোডেম দিয়া ইন্টারনেট ব্রাউজ করমু কি ? একবার বইলে, বইতে বইতে কোমরের নিচ অবশ হইয়া যায়। পেজ লোড হইতে হইতে চউক্ষে ঘুম লোড হইয়া যায়। আগে আঞ্জেলিনা জোলিরে ডাউনলোড দিলে বুড়া হইয়া আইতো ... আর এখন আসে তার লাশ !!! তাই আগামি অর্থবছরের আমার লাইগা একখান ১ এম বি পি এস স্পীডের ওয়াইম্যাক্স মোডেম ও কার্ডের জইন্য মাসে নুন্যতম ১২০০ ট্যাকা বরাদ্দ রাইখেন! না হইলে ফেসবুক পেজ “আমরা বড়লোক বাপের গরীব সন্তান’ চালানো কষ্টকর হইয়া পড়বো। এ ছাড়া ডেক্সটপ কম্পিউটারের কারনে ঘরের বাইরে গেলে আমি বহিঃবিশ্বের সাথে একপ্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ি। এর ফলে আমার আন্তর্জাতিক সম্পর্ক আজ হুমকির মুখে। একখান ল্যাপটপ থাকলে আইজ আমার এই দশা হইতো না। বিষয়টা ভাইবা দেখার অনুরোধ রইলো।



পরিশেষে , বিগত দিনগুলাতে আমি যে দুর্ভোগ , দুর্দশায় ছিলাম আশা করছি আসছে বছরে এই বাজেট অনুমোদনের মাধ্যমে আমার সেই দুঃখের দিন গুলার অবসান ঘটবে ।

আপনারে ধইন্যবাদ।

জসিম উদ্দিনের হাসির গল্প। জামাই সিরিজ।

একগ্রামে এক জামাই ছিল। সে চুপ চাপ টাইপের লোক। আজাইরা হাসি ঠাট্টা পছন্দ করতো না। কিন্তু তার শশুর সাহেব এতে অনেক নারাজ। সব জামাই শশুর বাড়িতে এসে শালা শালীদের সাথে ইয়ার্কি ফাজলামী করে, এই বেচারা চুপ করে থাকে,কেউ ফাইজলামী করতে এলে চোখ পাকিয়ে তাকায়। কি করা, শশুর সাহেব জামাইএর বাবার কাছে গিয়ে সব বললো। দুই বিয়াই এর মধ্যে অনেক দোস্তি ছিল। বাবাতো শুনেই ফায়ার। ছেলেকে ধরে ঝারি লাগালো, “তোর শশুর সাহেব বললো, তুই নাকি ওদের বাড়িতে গিয়ে বেকুবের মত চুপ করে থাকিস? এইরকম করলে লোকে নিন্দা করে, আর যদি চুপচাপ থাকিস তাইলে তোর ঠ্যাং ভেঙ্গে দেব। এইবার থেকে ফাইজলামি ইয়ার্কি করবি’।

জামাই বেচাড়া চূপচাপ হলেও স্মার্ট ছেলে। সে শশুরের এহেন আচরনে খুব বিরক্ত হলো। বাপকে বললো “ঠিক আছে, তোমারে চিন্তা করা লাগবে না। আমি কালকে শশুর বাড়ি গিয়ে ফাইজলামী ইয়ার্কি করে আসবো”।

পরের দিন ছেলে শশুর বাড়িতে গিয়ে আগের বারের চেয়েও বেশি মনমরা। শশুর জিগাইলো, কি ব্যাপার বাব, তোমারে মনমরা লাগতেছে, সব ঠিক আছে তো?

জামাই বলে, “কি বলি আব্বাজান। সে বিশাল দুঃখের কথা, আমার বাবার মাথা খারাপ হয়ে গেছে। আমরা তাকে দড়ি দিয়া বেধে রাখি। উনি মাঝে মাঝে দড়ি ছিড়ে বের হন আর একটা মোটা লাঠি নিয়া সবাইরে ধাওয়া দেন”।

দুই বিয়াইন সাহেবের অনেক দোস্তি ছিল। এই ঘটনায় উনি খুব বিচলিত হয়ে বলেন।“ইস কি সর্বনাশা কান্ড, কালকেই আমি তোমার বাবাকে দেখতে যাব”।

জামাই বললো, আব্বাজান দেখতে যাবেন কিন্তু খুব সাবধান। উনি খুব ভায়োলেন্ট কিসিমের পাগল। আপনি একটা মোটা লাঠি নিয়া যান। যদি দেখেন উনি লাঠি নিয়া আপনারে ধাওয়া দিচ্ছে আপনি লাঠি দিয়া উনার মাথায় বাড়ি দিবেন। শক্ত করে কয়েকটা বাড়ি দিলে উনার মাথা ঠান্ডা হয়ে যায়, তখন উনি পুরা স্বাভাবিক”।

শশুরকে এই সব বলে জামাই ঐদিনেই বাড়ী ফিরে আসলো। ছেলের বাপ ছেলেকে জিজ্ঞাস করলো, কিরে খোকা, তুই এত তাড়াতাড়ী শশূর বাড়ি থেকে ফিরলি যে?

ছেলে বলে, কি বলি বাবা, ঐ বাসায় কি টিকার উপায় আছে, শশুর সাহেবের মাথা খারাপ হয়ে গেছে, উনি একটা মোটা বাঁশ নিয়া সবাইরে ধাওয়া দিচ্ছেন।

ছেলের বাবাও বন্ধু কাম বিয়ান সাহেবের দুঃসংবাদে খুব কষ্ট পেলেন, বললেন, হায় হায়, আমার বন্ধুর এই অবস্থা। আমি কালকেই তোর শশূরকে দেখতে যাব। ছেলে বললো, আব্বা যাচ্ছ যাও আটকাবো না, কিন্তু খুব সাবধান। সাথে একটা মোটা দেখে ডান্ডা নিয়া যাও। যদি দেখ শশুর সাহেব তোমারে ধাওয়া দিচ্ছেন তুমি লাঠি দিয়া উনার মাথায় কয়েকটা বাড়ি মারবা। গোটা কয়েক ডান্ডা পড়লেই উনার মাথা ঠান্ডা হয়ে যায়।

পড়ের দিন সকালে দুই গ্রাম থেকে দুই বিয়াইন দুইটা মোটা লাঠি নিয়া রওনা হলেন। মাঝ পথে দুজন দূর থেকে দুজনকে দেখলেন,হাতের লাঠিও পরিস্কার দেখলেন। সাথে সাথে উনারা বুঝে গেলেন বিয়াইন সাহেবের মাথা গরম। দুইজনেই ডান্ডা নিয়া একে অপরকে ধাওয়া। কিছুক্ষনের মধ্যেই দুইজনের মধ্যে দমাদম লাঠা লাঠি শুরু হয়ে যায়।

গ্রামবাসীরা এই ঘটনা দেখে অবাক। তারা কোন রকমে দুই জনকে আলাদা করে বলে, তোমাদের দুই বিয়াইনের মধ্যে এত দোস্তি ছিল আগে, হঠাত কি হইলো যে তোমরা খালেদা হাসিনা স্টাইলে মারামারি করতেছ। দুই জনেই মাথা খারাপের কথা এবং রেফারেন্স হিসাবে জামাইএর কথা বললো।

পাড়ার মুরুব্বীরা জামাই এর কানে ধরে নিয়া আসলো। জামাই রণক্ষেত্রে এসে হাত জোড় করে বলে মুরুব্বীরা, আপনেরা বলেন আমার কি দোষ। আমার আব্বা আর শশুর আব্বা দুজনেই আমার ফাইজলামী না করায় ভীষন নিরাস, তাদের কথা মতই এইবার আমি শশুর বাড়িতে গিয়ে একটা মাত্র ফাইজলামী করছি, তাতেই এত রক্তারক্তি। বেশি করলে না জানি কি হত।

(প্রথম আলো ব্লগ থেকে)

 
Design by Amader Design