Saturday, December 31, 2011

মোবাইল বৃত্তান্ত - ২ (রম্য)

মোবাইলে লইয়া মাহবুব আলী এবং তাহার বন্ধুদের নানাবিধ কাহিনীর ২য় পর্ব।



মাহবুব আলীর আরেক বন্ধু শমশের। অতিশয় মেধাবী ছাত্র শমসের মোবাইল ক্রয় করিল এবং সবাই কে তাহার নাম্বার প্রদান করিল। তাহার অবশ্য কোন প্রকার নারীভীতি ছিল না ইয়াজের ন্যায়। ছিল নারীপ্রীতি। কিন্তুক হায় তাহার মোবাইলে তো কোন লাস্যময়ী তরুনির ফোন আসিল না।ফোন তো দুরের কথা একটা এস এম এস ও না। যদিও সে দাবী করিত লেডিস হোস্টেলে তার ব্যাপক জনপ্রিওতার কথা।আমরা অবশ্য কখনো তাহার কোন প্রমান পাইলাম না।



সেই শমশেরের মোবাইলেও একদিন গভীর রাতে ফোন আসিল, বলাই বাহুল্য কোন তরুনির নহে-----



শমসের ফোন ধরিতেই সুনিতে পাইলে, চাপা স্বরে কে যেন বলিতেছে,

"ওই কাল্লু,তোরে না কইসিলাম মাল পাইয়া ফোন দিতে?? দেস নাই ক্যা ??"



শমসের রং নাম্বার বলিয়া ফোন রাখিয়া দিল। কিছুক্ষন পর আবার ফোন, "কিরে কাল্লু?? ফোন কাইটটা দেস ক্যা?? কোন ঝামেলা ঝুমেলা হইসে নি??"

ধরিবাজ শমসের এর ঘুম ততক্ষনে টুটিয়া গিয়াছে এবং ঘিলু পুরাদমে কাজ করা শুরু করিয়াছে,বলিল," বস একটু মাইঙ্কা চিপার মধ্যে আসি পড়ে ফোন দেন।" বলিয়া লাইন কাটিয়া দিল।



পরদিন শমসের যখন মাহবুব আলীকে এই কাহিনী বলিল তখন মাহবুব আলী এবং বন্ধুবর্গ শমসের এর এই কথা "ফাপর মারিস না হালা " বলিয়া উড়াইয়া দিল।"



তারপরদিন বৈকালে শমশেরের রুমে সবাই যখন তাস পিটাইতে ব্যাস্ত ঠিক তখনই শমশেরের মোবাইল বাজিয়া উঠিল, শমসের তখন লাউড স্পিকার দিয়া সবাইকে তাহার কথোপকথন স্রবন করাইল।



কাল্লু বচ সেলামালিকুম :

আজকে তো বচ চালান নিয়া আইতাছি

আপনে থাইকেন বচ জায়গামত।



শমসের বলিল, তোর নামডা জানি কি??"



বলিল, "আরে বচ আপনে আমারে চিনেন নাই?? আমি মোসলেম, আপনের লগে বইয়া কত গাঞ্জা গুঞ্জা টানলাম।"



শমসের বলিল,"ও ও ও আইচ্চা তুই?? কিমুন আসস?? তগ না কাইল্কা আওনের কথা আসিল??"



বলিল," বচ কাইল্কা তো একটু পব্লেম আছিল। আপ্নেরে ফোন দিসিলাম। ফোন যায় নাই ।



শমসের বলিল, "আইচ্চা আইচ্চা বুজচ্চি। জায়গা মত আয়া ফোন দিস, সাবধানে থাকিস।"

লাইন কেটে দিল।

সবাই বেকুব বনিয়া গেলাম এবং শমসের কে বলিলাম, "তুই হালা বিপদে পরবি , কস না কেন রং নাম্বার?"

হে হে করিয়া শমশের এক গাল হাসিল। তাহার সাহস দেখিয়া আমরা বিস্মিত হইলাম।



রাত ১০ টার দিকে ফোন আসিল, "বচ আপনে কই?? আমরা তো আয়া পরছি ।একটু সমস্যা হয়া গেছে বচ।পুলিশ ঘুর ঘুর করতাছে আশে পাশে জলদি আহেন বচ।"



শমসের বলিল," আরে বেটা, এত ভয় পাছ ক্যা?? আমি তো আছি। তোরা থাক জায়গা মতো।"



২০ মিন পর আবার ফোন, " বচ পুলিশ তো বিল্ডিং এর ছাদে উঠতাসে কি করুম ?? চালান ফালায়া দিমু??



শমশের বলিল," মাতা মুতা নষ্ট অইয়া গেছে নি তগো?? এত টেকার চালান ফালায়া দিবি মানে?? টাইট হয়া বইয়া থাক। আমি বেবস্থা করতাছি।"



এই বলিয়া শমসের মোবাইল খানা বন্ধ করিয়া দিল।



পরদিন ফোন খুলিবার সাথে সাথে শমশেরের মোবাইলে ফোন আসিল,



তুই কাল্লু??



হ, আমি কাল্লু।।



শালার পুত তাইলে আমি কেডা???



তোর লিগা কাইল্কা আমার দুই ডা লোক পুলিশে ধরসে, সাথে ৫লাখ টাকার মাল

হারামজাদা তুই কই ???

ঠিকানা ক

তোর লাশ যদি আমি না ফালাইসি হারামজাদা

--------------------- ব্লা ব্লা ব্লা----------------



মোবাইল বনধ করিয়া শমসের মাহবুব আলীকে বলিল , ' চল দোস্ত সিম পালটাইয়া আসি









লিখেছেনঃ শুভ

গল্পটি সরাসরি ফেইসবুকে শেয়ার করুন এখানে

Friday, December 30, 2011

ইট-কাঠ পাথরের মুখোশের আড়ালে...।

অরুণোদয়ের তরুণ দলের অনন্য এই গানটি খুব দরদ দিয়ে গাওয়া।
গানটি ডাউনলোড করুন এখানে

অরুণোদয়ের তরুণ দল

কয়েকজন তরুণ-তরুণী কীভাবে কঠিন সব বাঁধার মুখোমুখি হয়েও স্বাধীনতার চেতনায় নিজেদের লক্ষ্যকে অর্জন করেছে, এমনই এক কাহিনীর সমাবেশ "অরুণোদয়ের তরুণ দল" । গত ২৯ ডিসেম্বর রাত নয়টায় বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের চেতনা জাগরণের অনন্য এই টেলিফিল্ম "অরুণোদয়ের তরুণ দল"।

এয়ারটেল নিবেদিত এই টেলিফিল্মটি রচনা করেন সামির আহমেদ, আর পরিচালনায় সামির আহমেদ।

Monday, December 26, 2011

চল চল চল্



চল চল চল্
চলরে বদের দল
লাইক বাটনে হানি আঘাত
বদামি করব তোর কানে রেখে হাত
থামবনা কভু হোক যত রাত
রাখব বুকে বল;
চলরে বদ-যোয়ান
দিসনে ভালোকথায় কান
ফেইসবুকের আনাচে কানাচে
বদামির আহ্বান;
সমাজ কর বিকল
চলরে বদের দল
চল চল চল !

মেয়েরা পুরুষ ছাড়া কিচ্ছু পারে না


মেয়েরা পুরুষ ছাড়া কিচ্ছু পারে না। কি ? প্রমাণ
চান??
তাইলে কন
>Man ছাড়া কি Woman লিখা যায়?
.
>Mr. দিয়েই Mrs লিখতে হয় ।

>Male দিয়ে Female ।
>He দিয়ে She
এরপরও মাইয়াগো ফুডানি যায়না.......... ............
আপুরা, কিছু মনে কইরেন না, কথা কিন্তু সত্যি..

আসলে ছেঁচড়া কে

"পুলিশঃ লাইসেন্স ছাড়া গাড়ি চালাস্???
ছাত্রঃ ভুলে বাসায় রাইখা আসছি,,,,,,
পুলিশঃ ৫০০ ট্যাকা আসে? তুই টুডেন্ (?)মানুষ তাই কমাইয়া কইলাম,,,,,
ছাত্রঃ না ২০ টাকা ছিল!
পুলিশঃ আইচ্ছা দ্যা ২০ ত্যাকাই দ্যা!
ছাত্রঃ মোবাইলে ফ্লেক্সি দিয়া দিছি!
পুলিশঃ উফ্ঃ শালাতো আসতো ছেসরা,,,,
(আরো জটিল গালি)!!!!
পুলিশঃ সিগ্র্যাট আসে পকেটে?
ছাত্রঃ খাইনা,,,,
পুলিশঃ আইচ্ছা তাইলে পিঠতা ছুলকাইয়াদিয়া যা,,,,,"

আসলে ছেঁচড়া কে???

গার্লফ্রেন্ডের পরপর ২ sms


গার্লফ্রেন্ডের পরপর ২ sms এ বয়ফ্রেন্ডের পরপর
২বার heart attack!

প্রথম sms: চল আমাদের রিলেশন ভেঙ্গে দেই। আমি তোমার
প্রতি মন থেকে আগের মত আর feelings পাচ্ছিনা।
২য় sms:সরি! সরি!
এই sms টা তোমার জন্য নয় !!!!!!!!!

Friday, December 23, 2011

আলাদীন এর প্রদীপ

বল্টু হঠাৎ একদিন সত্যি সত্যি আলাদীন এর প্রদীপ পাইয়া গেল !!

প্রদীপের দৈত্যকে বললঃ " আমাকে এমন এক গাড়ি দেও যা ভর্তি মেয়ে থাকবে, আর এমন একটি পকেট দেও, যা ভর্তি টাকা টাকা থাকবে!!!!! !"

দৈত্যঃ ঠিক আছে তবে তাই হোক। কাল থেকে তুই "ইডেন কলেজ" এর যাওয়া আসার বাসের কন্ট্রাক্টরি করবি!!

বিশাল ডিসকাউন্ট

এক লোকের স্ত্রী এক যায়্গায় একটা সাইনবোর্ড দেখোলো।

সিল্কের শাড়ি= ১০ টাকা।
...
জামদানি শাড়ি= ৮ টাকা।

এটা দেখে সে তার স্বামীকে বললো- কি বিশাল ডিসকাউন্ট, অবিশ্বাস্য,.. ডার্লিং, আমাকে ৩০০ টাকা দেও। আমি ২০-৩০ টা শাড়ি কিনবো।



স্বামী- আরে জান্, ওটা তো লন্ড্রির সাইনবোর্ড।

ঠেলাগাড়ি

ছাকিপ খানঃ দাক্তার ছাব, আমার মায় বাচব তো??

ডাক্তারঃ খুব দ্রুত অপারেশন করতে হবে।
... ... অপারেশনের জন্য ৪০ লাখ টাকা লাগবে।

ছাকিপ খানঃ আপ্নে কুনু চিন্তা করবেন না দাক্তার
ছাব! আমি রিকশা চালাইয়া, ইট ভাইঙ্গা,
ঠেলাগাড়ি ঠেইল্যা ২ দিনে আপ্নের সব
ট্যাকা জোগাড় করুম!!!

¡
¡
¡
¡
¡
¡

ডাক্তারঃ আগে কোবি তো! তাইলে এত টাকা খরচ
কইরা ডাক্তারী না পইড়া ঠেলাগাড়ি ঠেলতাম

জটিল প্রেমিক

ফোনে পরিচয়। এখনও দেখা হয়নি।

প্রেমিকাঃ হ্যালো, কি করো?

প্রেমিকঃ জানু শেভ করতেছি !
...
প্রেমিকাঃ আমি তোমাকে যখনই ফোন করি তুমি বলো- 'জানু শেভ করতেছি', দিনে তুমি কয় বার শেভ কর?

প্রেমিকঃ এইতো ৩০-৪০ বার।

প্রেমিকাঃ পাগল নাকি?

প্রেমিকঃ আমি পাগল না, আমি নাপিত !!

স্ত্রীর গান

স্ত্রী-স্বামীর কথোপকথন :-
স্ত্রী : আচ্ছা, আমি যখন গান গাই তখন তুমি বারান্দায় গিয়ে দাড়াও ক্যানো ?
স্বামী : যাতে করে প্রতিবেশীরা মনে না করে যে, আমি তোমাকে পেটাচ্ছি আর তুমি চেচাচ্ছো...

ফেসবুকের বন্ধু কত প্রকার ও কি কি!!

আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। কিন্তু অধিকাংশই অপরিচিত বন্ধু থাকে। এদের একেক জনের আচরণ একেক রকম। এই বন্ধুদের প্রকারভেদ নিয়ে লিখতে বসলাম। দেখি কি কি হয়।
I.. পরিচিত বন্ধুঃ যেসব বন্ধুদের সাথে ফেসবুকের বাইরেও যোগাযোগ থাকে তারাই পরিচিত বন্ধু। বন্ধু হিসেবে এদের প্রায়োরিটি বেশী। এদের স্ট্যাটাসে লাইক কমেন্ট করার প্রবণতাও বেশী থাকে (যদি এদের প্রতিযোগীতা না থাকে)।
II.. কিঞ্চিত পরিচিত বন্ধুঃ এদের সাথে কোন জনমে হয়তো পথে ঘাটে দেখা হয়ে থাকে। হয়তো বাসে বসে ফেসবুক চালাচ্ছেন, আপনার পাশে বসা লোকটির সাথে আইডি শেয়ার করলেন। সেখান থেকে বন্ধু হলেন। এর সাথে আর দেখা হবে না। প্রথম প্রথম এদের প্রায়োরিটি বেশী থাকলেও সময়ের সাথে সাথে তা কমতে থাকে।
III.. অপরিচিতঃ ফেসবুকে শতকরা ৮০ ভাগ লোকই অপরিচিত। এদের সাথে কোন জীবনে দেখা হয় নি বা হবেও না। কোন সময় ফ্রেন্ড তালিকা বড় করতে এদের অহেতুক রিকুয়েস্ট পাঠানো হয়। এদের মধ্যে হাতে গোনা কয়েকজন মাঝে মধ্যে লাইক কমেন্ট করে।
IV.. তারকা বন্ধুঃ এরা হলো ভার্চুয়াল জগতে বিখ্যাত লোক। যেমন ধরেন কোন হিট ব্লগার। এরা যদিও আপনার বন্ধু তথাপি আপনাকে কখনও গুরুত্ব দিবে না। এদের ফ্রেন্ড লিস্টে কয়েক হাজার বন্ধু থাকে। তাই কোন স্ট্যাটাস দিলে মিনিটের মধ্যে ৮০ টি লাইক ও ৫০ টি কমেন্ট পায়। আপনাকে নিয়ে ভাবার সময় কই।
V.. হিজরা বন্ধুঃ ফেসবুকে এদের সংখ্যা কম নয়। এরা ছেলে হয়েও মেয়ে নাম দিয়ে ফেসবুক চালায়। এদের ফ্রেন্ড লিস্টে হাজারের উপড়ে বন্ধু থাকে। এরা স্ট্যাটাস দিবে কিন্তু কোন কমেন্ট বা রিপ্লাই দিবে না। ইদানিং এদের সংখ্যা ক্রমশই বাড়ছে।
VI.. কবি বন্ধুঃ এরা বেশ কবি কবি ভাব নিয়ে থাকে। এদের ইউজার নেম গুলো থাকে অদ্ভুত টাইপের। এই যেমনঃ Antim Shojja, Pousher Kokil ইত্যাদি। এরা বেশ ভালো। আপনি এদের স্ট্যাটাসে একটি লাইক দিবেন তো এরা আপনার স্ট্যাটাসে ৩টি লাইক ও বোনাস হিসেবে ৩টি কমেন্ট করবে। আর যদি একটু পাম্প দেন তবে আপনার দীর্ঘ দিনের ফ্যান হয়ে যাবে।
VII.. মফিজ বন্ধুঃ এরা হলো বোকা দ্য গ্রেট। কয়েকটা বন্ধু যখন ফেসবুকে পরস্পরকে পঁচাতে ব্যস্ত, তখন এরা মাঝখানে এসে নাক গলায় ও কিছু নিজের হীনবুদ্ধি সম্পন্ন কমেন্ট করে। এর পর সবাই মিলে তাকে পঁচাতে আরাম্ভ করে। এক পর্যায়ে আইডি ডিএকটিভ করতে বাধ্য হয়।
VIII.. চাপাবাজ বন্ধুঃ এরা নিজেকে শাকিপ কান টাইপের কিছু একটা মনে করে। আপনি কখনও এদের সাথে কথায় পারবেন না। চাপা কাকে বলে ও কত প্রকার আপনাকে দেখিয়ে দেবে। এই যেমন আপনি একটা স্ট্যাটাস দিলেনঃ ei bar eid'e amader ekta goru korbani dibe... তো এক চাপাবাজ কমেন্ট করে বসবেঃ matro ekta!! amar bape ekai 7 ta korbani dibe.. r 5 ta chacha to asei! এসব বন্ধুত্ব বেশী দিন টেকে না।
IX.. আঁতেল বন্ধুঃ এরা সব বিষয়ে এক ডিগ্রী বেশী বুঝে। কখনই আপনার কোন মতামত এরা গ্রাহ্য করবে না। আপনি যা'ই স্ট্যাটাস দিন না কেন এরা তাতে নেগেটিভ কমেন্ট করবে।
X.. ভাবুক বন্ধুঃ এরা সব সময় গম্ভীর ও উপদেশাত্মক স্ট্যাটাস দেয়। এবং ফাইজলামি করা থেকে দূরে থাকে। এরা কোন স্ট্যাটাসে উপদেশ দিয়ে মজার আড্ডা ভেঙে দিতে ওস্তাদ।
XI.. এডমিন বন্ধুঃ এসব বন্ধুরা জনপ্রিয় অনেক ফ্যান পেজ পরিচালনা করেন। এরা কপি পেস্ট করায় ওস্তাদ। কোন জায়গায় মজার কিছু দেখলে ডাইরেক্ট কপি করে পেজে শেয়ার করে শত শত লাইক অর্জন করে।
XII.. শাসক বন্ধুঃ যেসব গুরুজন ও শ্রদ্ধেয় ব্যাক্তি আছেন তারা যখন ফেসবুকে বন্ধু হন তাকে শাসক বন্ধু বলা হয়। তাদের জ্বালায় অনেক সময় ফেসবুকে বাঁদরামি করা প্রায় বন্ধ হয়ে যায়। ফেসবুকে স্বাধীন মতো কোন স্ট্যাটাসও শেয়ার করা যায় না। অনলাইনে দেখলেই পড়তে বসার উপদেশ দেয়। এদের ব্লকও করা যায় না, তাহলে আবার বেয়াদবি হবে। শেষ পর্যন্ত গোপনে নতুন আইডি খুলতে হয়।
XIII... লাইলি/মজনু বন্ধুঃ এরা বেশ রোমান্টিক। এদের রিলেশন স্ট্যাটাস সব সময় In a relationship এ থাকে। এদের স্ট্যাটাস গুলো থাকে প্রেমাবেগ পূর্ণ।
XIV.. দেবদাস বন্ধুঃ এরা ব্যর্থ প্রেমিক গোষ্ঠী। ছ্যাঁকা খেয়ে প্রেমবিরোধী স্ট্যাটাস ও কমেন্ট করে থাকে। কাউকে প্রেম করতে দেখলে তাকে ভবিষ্যতে দুঃখের জন্য প্রস্তুতি নিতে বলে। এরা কোন রং তামাশায় যোগ দেয় না।
এছাড়া আরও বেশ কিছু ক্যাটাগরির বন্ধু আছে। যেমনঃ গালিবাজ বন্ধু, রিকোয়েস্ট সেন্ডার বন্ধু, লুল বন্ধু, ভাদা{ভারতের দালাল} বন্ধু, পাদা{পাকিস্তানের দালাল} বন্ধু, নাট বল্টু{টেকি} বন্ধু, বাঁদর বন্ধু{বাঁদরের মতো খালি পোক মারে} ইত্যাদি। সময়ের অভাবে এখন বর্ণনা দিতে পারলাম না। আশা করি বর্ণনা ছাড়াই বুঝেছেন!
[বি.দ্রঃ এখানে কাউকে হেয় করে কিছু লেখা হয়নি। নিছক আনন্দের জন্যে লেখা।]

আমার দিল হচ্ছে 'মোবাইল' আর তুমি হলে ওটার 'সিম'!

১.মেয়ে রোমান্টিকতার স্বরে ছেলেকে বলছেঃ আমার দিল হচ্ছে 'মোবাইল' আর তুমি হলে ওটার 'সিম'!

ছেলে বেজার হয়েঃ একটা কথা জিজ্ঞেস করব তোমাকে?

মেয়েঃ একটা কেনো জান! হাজারটা কর!
...
ছেলে মুখ বাঁকিয়ে---

>>>তোমার 'মোবাইল টা' চায়না নয়তো; যেটা '২-৪ টা সিম' একবারে একটিভ থাকে

থাপ্পর

এক বন্ধু আরেক বন্ধুকে বলছেঃ

১ম বন্ধু : জানিস দোস্ত , আমাদের পাশের বাসার মেয়েটা ইংরেজি জানে না!!!!

২য় বন্ধু : কেমনে বুঝলি????
...
১ম বন্ধু : আরে দোস্ত আমি কইলাম..."give me sweet kiss!!"
আর সে কিনা আমারে থাপ্পড় দিল(slapped me)!!!!


তিন কৃষ্ণাঙ্গ বন্ধু

৩ কৃষ্ণাঙ্গ বন্ধু একসাথে হাঁটছিল....হঠাৎ তারা এক angel দেখতে পেল!!!..angel টি সবাইকে একটি করে ইচ্ছা পূরণ করার সুযোগ দিল!!!...
১ম বন্ধু : আমি শ্বেতাঙ্গ হতে চাই!!!
সে শ্বেতাঙ্গ হয়ে গেল!!!
...
২য় বন্ধু : আমিও শ্বেতাঙ্গ হতে চাই!!!
সে ও শ্বেতাঙ্গ হয়ে গেল!!!
৩য় বন্ধু : হাসতে শুরু করল, তারপর বলল...
ওদের আবার কৃষ্ণাঙ্গ বানাইয়া দেন!!

নিশানা

এক শৌখিন জ্যোতির্বিদ গ্রামে বেড়াতে গেছেন। রাতে ধানখেতের ধারে তেপায়ার ওপর টেলিস্কোপটা বসিয়ে আকাশ পর্যবেক্ষণ করছেন। তাঁকে ঘিরে দাঁ...ড়িয়ে আছে বেশ কয়েকজন
উৎসুক গ্রামবাসী। গ্রামবাসীরাও আকাশের দিকে তাকিয়ে আছে। জ্যোতির্বিদ টেলিস্কোপে চোখ
রেখে দেখছেন, এমন সময় একটা তারা খসে পড়ল।
সঙ্গে সঙ্গে বিপুল করতালি গ্রামবাসীর, ‘নিশানাটা দেখছ, কেমনে গুল্লিটা করল?

Monday, December 19, 2011

অতৃপ্তি

অনেক দিন পর কম্পিউটার টা নিয়ে বসলাম । আম্মার কঠোর নিদের্শে ওটাকে মামার বাসায় শিফট্ করা হয় । প্রায় ২ মাস পর কম্পিউটার নিয়ে বসেই ডেল্টা ফোর্স (black hawk down) গেমটা খেলতে বসে গেলাম । অনেক পুরোনো গেইম ।কিন্তু এটাই আমার ভাল লাগে । মামার রুম এর দরজাটা লাগিয়ে , ফুল ভলিউমে খেলতে লাগলাম । হটাত্‍উচ্চস্বরে কান্নার শব্দ । তাও আবার একাধিক কন্ঠের । ঐ আওয়াজটা এতো বেশিই ছিল যে আমার এতো হাই ভলিউমের গেমসের গোলাগুলির শব্দকেও হার মানালো ।
ভয় পেয়ে গেলাম । লাফ দিয়ে উঠে দাড়িয়েই দৌড়দিলাম শব্দের উত্‍স লক্ষ্য করে । খেয়াল করলাম শব্দটা নানাভাইয়ের ঘর থেকে আসছে । অজানা আশংকায় কেপে উঠলো বুক । আমার চলার গতি একদম কমে গেলো ।
ইদানিং নানাভাই বেশি অসুস্থ । অসুস্থতার কারন জানতে ঢাকার ল্যাবএইড , পিজি , এপোলো সহ আরো অনেক জায়গায় বিভিন্ন টেস্ট করা হয়েছে । ছোট মামা ডাক্তার হওয়ায়, বিভিন্ন বড় বড় ডাক্তারকেও দেখানো হয়েছে । কিন্তু কোন ফলই পাওয়া জায়নি ।
নানাভাই ঢাকা থাকতে মোটেই পছন্দ করেন না । তাই তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়। প্রচন্ড অসুস্থ তিনি । কিছুই খেতে পারেন না । তাছাড়া খাট থেকে উঠতেও তার। ভীষন কষ্ট হয় ।
বড় খালামনি ঢাকা থেকে এসে গেছেন । তার কোন ছেলেমেয়ে নেই । ফলে তার কুমিল্লা থাকতে কোন সমস্যা হবে না । তাছাড়া নানাভাইয়ের সবচেয়ে প্রিয় সন্তান তিনি । নানাভাইয়ের রুম এ ঢুকে দেখি । সবাই কাদছেন ।
আমি অবাক ! হতভম্ব হয়ে গেলাম সেদিন । কেনো যে তারা কেদেছিলেন ঠিক বুঝে উঠতে পারি নি ।

ঐ দিন দুপুরে মামা তার এক ডাক্তার বন্ধুকে নিয়ে এলেন । ঐ ভদ্রলোক নানাভাইকে দেখে , বিভিন্ন চেকাপ করালেন । আমি তখন তাকিয়ে ছিলাম মামার দিকে । মামার চোখে কেমন যেনো একটা বিষন্নতা , হাহাকার ! অবাক হলাম । কেননা মামা সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করেন । তাহলে আজকে কি হল ? রাতে বাসায় এসে আম্মাকে ঐ কান্নার কারন বলার জন্য চাপাচাপি করতে লাগলাম । আম্মা জানালেন যে , নানাভাইয়ের নাকি লিভার সিরোসিস হয়েছে ।
এটা শুনে সবাই কাদছিলো , আর বেচারা নানাভাই সবাইকে কান্নার কারন জিগ্গেস করতে করতে , সবার এই সম্মেলিতো কান্না দেখে নিজেই কেদে দিয়েছিলেন ।
কয়েকদিন পর আবার নানাভাইকে দেখতে যাই । এরই মধ্যে সবার জানা হয়ে গেছে যে নানাভাই আর বেশিদিন বাচবেন না । তার পাকস্থলিতে ক্যান্সার হয়েছে । সবাই মনমরা থাকে । আমারও তেমন ভাল লাগে না ।

ঐ দিন নানাভাইয়ের রুমের সামনে দিয়ে যাচ্ছি । হটাত্‍নানাভাই ডাক দিলেন। কাছে গেলাম । আম্মা নানাভাইয়ের পাশেই বসে ছিলেন ।

নানাভাই বললেন "কে রে ?"
আমি নানাভাইকে দেখে ভয় পাই এখন । ওনার চোখ মুখ সববসে গেছে । মুখের আর শরিরের সব হার গোনা যায় ।কথাও তেমন স্পস্ট নয় । আমি ভয়ে কথা বললাম না ।

আম্মা বললেন "আব্বা । সানভি আসছে ।"

নানাভাই বললেন "সানভি নি রে ! ও । কেমন আছ নানাভাই?"

আমি বললাম "ভাল আছি ।"

আম্মা আবার বললেন "আব্বা । সানভির তো সামনে SSC পরিক্ষা । দোয়া কইরেন যাতে A+ পায় ।"

নানাভাই বললেন "তে তো A+ পাইবো । কিন্তু আমি তো দেইখা জাইতে পারমু না ।"

কষ্টের একটা শীতল স্রোত বয়ে গেলো শরীর দিয়ে । দৌড়ে বাসা থেকে বের হয়ে গেলাম ।

এর ৮-১০ দিন পর ।

বৃহঃস্পতিবার ছিল । আমার সামনে টেস্ট পরিক্ষা । পড়াশোনা নিয়ে একটু বেশিই সিরিয়াস ।

বিকালে বাসায় এসে দেখি , বাসায় আব্বা আম্মা নেই । ছোট বোন দুইটাকে জিগ্গেস করাতে বলল , তারা নাকি নানাভাইকে দেখতে হসপিটালে গেছে ।বুঝলাম না কেনো নিয়ে গেলো হসপিটাল । নানাভাই তো হসপিটাল পছন্দ করেন না । এই সব কথা চিন্তা করতে করতেই ফোন এল । রিসিভ করলাম ।

আব্বা ফোন করেছেন । বললেন
"তাড়াতাড়ি হসপিটালে আসো । তোমার নানাভাই তোমাকে দেখতে চেয়েছেন ।"

তাড়াতাড়ি আমার ছোট বোন দুটোকে নিয়ে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেলে রওনা দিলাম । এতদিন নানাভাইকে দেখতে যাই নি বলে একটা অপরাধবোধে ভুগছিলাম । পৌছেই সরাসরি নানাভাইয়ের কেবিনে ঢুকলাম । ঢুকে দেখি , আমাদের কুমিল্লার প্রায় সব আত্মীয়রা উপস্থিত । নানাভাই বেডে শুয়ে আছেন ।
বড় খালা তার মাথার কাছে কুরআন তিলাওয়াত করছেন ।

খালা আমাকে দেখে নানাভাইকে বললেন "আব্বা ।সানভি আসছে তো । আপনে না তারে
দেখতে চাইছিলেন ।"

নানাভাই যেনো একটু চোখ মেললেন । আমি তার পাশে গিয়ে বসলাম । নানাভাই পুরো নিস্তেজ অবস্থায় শুয়ে আছেন । হটাত্‍কয়েকজন ডাক্তার আর মামা ঢুকলেন কেবিনে । মামা নানাভাইয়ের বুক পাম্প করতে লাগলেন । আর অন্যান্য ডাক্তাররা তার পালস্ চেক করতে লাগলেন ।

একটু পর মামা চিত্‍কার করে কেদে দিলেন । আর বাদ বাকি ঘড়ের সবাইও কাদতে লাগলেন । আমি স্তব্ধ । চেয়ে আছি নানাভাইয়ের দিকে । যেনো তিনি ঘুমিয়ে আছেন । একটু পরই জেগে উঠে আমাকে বলবেন "নানাভাই তুমি আসছো?" আমি কাদি নাই । বিস্ময়ের ধাক্কায় কাদতে ভুলে গিয়েছিলাম ।

নানাভাইয়ের লাশ  নিয়ে রাতে গ্রামের বাড়িতে যাই। শুক্রবার জুম্মার পর তাকে দাফন করার কথা ঠিক হয় । ঐ দিন আশে পাশের গ্রামের অসংখ্যা মানুষ তার জানাজায় হাজির হয়েছিলো । তিনি মানুষকে নিস্বার্থভাবে ভালবেসেছেন । মানুষও তাকে ভুলে যায়নি ।

বিকালের দিকে নানাভাইকে দাফন করে সবাই চলে যায় ।

আমি চুপচাপ নানাভাইয়ের কবরের পাশে বসে থাকি । মনে পরে যায় কিছু স্মৃতি ।

ছোট থাকতে নানাভাই আমাকে কাধে নিয়ে ঘুড়তেন । অসংখ্যা গাছ লাগাতেন ।আমাকে দিয়েও লাগাতেন । আর বলতেন এই গাছগুলোর প্রত্যেকটা পাতা নাকি আমার মৃত্যুর পর আমার জন্য দোয়া করবে ।

কথনো তিনি আমাকে বকাঝকা করেন নি । যখন নানুবাড়িতে যেতাম অত্যন্ত ধার্মিক মানুষটি আমাকে নিয়ে নামাযের জামাআত এ যেতেন । গিয়ে সবাইকে বলতেন "এই দেখো আমার নাতি ।" পরপোকারি , নিস্বার্থ মানুষটি একজন সত্‍স্কুল শিক্ষক ছিলেন । কখনো অন্যায়ের সামনে মাথা নত করেননি । মানুষের জন্য একদম নিস্বার্থ ভাবে অনেক কাজ করে গেছেন । আমাকে বলতেন ন্যায়ের পথেচলতে । মানুষকে সাহায্য করতে ।
তার আদর্শে মানুষ হওয়ার চেষ্টা করে যাচ্ছি ।

"নানাভাই জানো আমি A+ পেয়েছি । আমার লাগানো কাঠাল গাছ , পেয়ারা গাছে এখন অনেক ফল ধরে । জানো ? এখনো বাড়িতে গেলে মনে হয় এই বুঝি জড়িয়ে ধরে আদর করবে । এখন আর কেউ আমাকে ফজর নামাজ পড়ে এসে আমার হাতে একটা বাতাসা গুজে দেয় না । তোমার মত কেউ এখন আর আদর করে কপালে চুমু খায় না । তোমার লাগানো গাছগুলো এখনঅনেক বড় হয়ে গেছে । সেই গাছ গুলোর প্রত্যেকটা পাতা নিশ্চই তোমার জন্য দুয়া করে তাই না ?

আচ্ছা নানাভাই আমার কি কোন ভুল হয়েছিল ?যদি না হয়ে থাকে , তাহলে কেনো এভাবে কিছু না বলে চলে গেলে ? ?"

নানাভাইয়ের শেষ ইচ্ছা ছিল আমাকে একটু দেখার । হয়তো তার সে ইচ্ছা আমি পূরন করতে পারি নি । এক দুঃসহ অতৃপ্তি রয়ে গেছে বুকের গভীরে । আল্লাহতালার কাছে আজকে আকুল আবেদন । আল্লাহ যেনো এই নিঃস্বার্থ মানুষটাকে জান্নাত বাসী করেন ।

Sunday, December 18, 2011

ঢাকাইয়া কৌতুক!!

চানখাঁরপুলের হোটেলের এক পিচ্চি বেয়ারা ছুটছে অর্ডার নিয়ে, কেউ চাচ্ছে পুরি, ভাজি, কেউ বা এক গ্লাস পানি।
কেউ বলছে- ওই পিচ্চি এক কাপ চা দে, চিনি ভাসায়া, মালাই ডুবাইয়া। পিচ্চি বেচারার দম ফেলার জো নেই।
এর মধ্যে একজন বললো - ওই পিচ্চি, পানি কম দুধ বেশি এক কাপ চা আন।
দ্বিতীয় কাস্টোমার- পিচ্চি, দুধ ছাড়া এক কাপ চা।
পিচ্চি ছুটছে- কোনটা রেখে কোনটা আনবে। সবাই চোখ মুখ লাল করে ধমকায় তাকে।
আরেক কাস্টোমার এসে হাঁক দেয় - ওই পিচ্চি হালায় হোন, এক কাপ চা আন। দুধ, চিনি, লিকার ছাড়া।
পিচ্চি তো অবাক! ছুটতে গিয়ে থমকে দাঁড়ায়। তাহলে সে আনবেটা কি?

চিড়া মুড়ি

ঢাকার এক ভদ্রলোক প্রথম কোলকাতায় গেছেন। নতুন জায়গা জলবায়ু, খাবার দাবারের পরিবর্তন ও উল্টাপাল্টা খাওয়ায় তার লুজ মোশন হয়ে গেলো। ওষুধের দোকানে কেউ ওষুধ দিচ্ছে না প্রেসকিপশন ছাড়া। তার এক সঙ্গী বললো, দোস্ত, এক কাম কর, তুই ভাতটাত আর খাইচ না, চিড়া ভিজায়া, কলা-গুড়-চিনি দিয়া খা। পেটটা ঠাণ্ডা থাবো, ডিসেন্ট্রি বন্ধ অইবো।

বন্ধুর কথামতো ভদ্রলোক হোটেলের কাছাকাছি খোঁজাখুঁজি করে একটা মুদি দোকানে গিয়ে বললো, এই যে ভাই, চিড়া আছে? এক পোয়া চিড়া দেন তো।

দোকানি তার কথা বুঝতে না পেরে বললো, কি বলছেন দাদা?

ভদ্রলোক: চিড়া, চিড়া চাইছি, আছে?

দোকানি একটু অবাক হয়ে: চি-ড়া, চিড়া কি দাদা?

ভদ্রলোক বিরক্ত হয়ে, আরে চিড়া-চিড়া, চিড়া চিনলেন না, আরে ওই যে, ভাত রাইন্দা, চেপ্টা কইরা হুকায়া রাখে যে।

দোকানি একটু ইতস্তত ভঙ্গিতে বললো: ভাত রেঁধে..... চেপ্টা করে.... শুকিয়ে রাখে? এ যে চিড়ে, (চিড়ার বয়াম দেখিয়ে) এই চিড়ে চাচ্ছেন মশাই?

ভদ্রলোক: আরে হ..... এইটাইতো চিড়া।

দোকানি: তা কতটুকু দিবো।

ভদ্রলোক: এক পা দেন।

দোকানি: ও, বুঝেছি, আড়াইশো। আর কি দিবো?

ভদ্রলোক: কেলে আছে, কেলে?

দোকানি: কে-লে! কেলে আবার কি দাদা?

ভদ্রলোক দোকানের ভেতরে ঝুলে থাকা কলার কাঁদির দিকে ইশারা করলেন: ওইযে কেলে।

দোকানি বিস্ময়ের সঙ্গে বললো: ওটা কেলে না মশাই, ওটাকে কলা বলে, কলা।

এবার ঢাকাইয়া ভদ্রলোক বললেন: আরে মশাই, চিড়া যদি চিড়ে অয় তাইলে কলা কেন কেলে অইবো না?

ফকির

ঢাকার বুড়িগঙ্গা নদীর এপারে সোয়ারিঘাট, ওপারে আটি, বছিলা, খোলামোড়ার উদ্দেশে চলাচল করে ছোট ছোট লঞ্চবোট। এক বোটে ভিক্ষুক ছিলো এক লেঙড়া, এক কানা ও এক লুলা। যাহোক কানা ভিক্ষুক ভিক্ষা করতে করতে এক কোনে বসে থাকা লেঙড়া ভিক্ষুকের উপর পা দিয়ে পাড়া দিয়ে দিলো।

লেঙড়া ফকির রেগে গিয়ে বললো: ওই হালা কানারজানা, আমার উপরে পাড়া দিলি কেন? চোখে দেখচনা? এক লাত্থি দিয়া পানিতে হালায়া দিমু। (উল্লেখ্য যে এই ফকিরের একটা পা-ও নেই)।

যা হোক, এই কথা শুনে এগিয়ে এলো লুলা (যার একটা হাতও নেই): দে হালারে পানিতে হালায়াদে - কেস মামলায় কুটি টেকা লাগলে আমি দিমু। হালায় এই কানাডার লেগা ভিক্ষা পাইনা আমরা।

কবিতা

এক হলে বিশাল কবিতা প্রতিযোগিতার অনুষ্ঠান হচ্ছে। সেখানে সারাদেশ থেকে ছোট বড়, নামী দামী কবিরা অংশগ্রহণ করে কবিতা পাঠ করছে। দর্শক শ্রোতা বোদ্ধাদের তালি হইচই।

হঠাৎ দেখা গেলো ঢাকাইয়া এক নব্য কবি মাথায় ইয়া ঝাঁকড়া বাবরি দোলানো বিদ্রোহী কবি নজরুল গোছের চুল ময়লা ইস্ত্রি বিহীন ভাঁজপড়া পাঞ্জাবি, কাঁধে কবি কবি ভাবের ব্যাগ ঝোলানো মঞ্চে উঠে এলো।

দর্শক শ্রোতা সবাই উন্মুখ ভালো কোন কবিতা তার কাছ থেকে শোনার জন্য। কবি তার কবিতা খুঁজে পাচ্ছে না - ঝোলা ব্যাগ হাতাচ্ছে। পকেট হাতিয়ে অবশেষে একটা দলানো মোচড়ানো কাগজ বের করে থেমে থেমে পড়া শুরু করলো: দু'টো ছেঁড়া-ফাড়া পাঞ্জাবি, একটি পুরনো শাড়ি, একটি পায়জামা ও ছোট্ট শিশুর দু'টি শার্ট....

বলেই কবি ইতস্তত ভাবে নেমে যাচ্ছে আর বিচারক মন্ডলীর টেবিল থেকে তখন 'বাহবা বাহবা' বলে টেবিল চাপড়ানোর রব উঠলো। দর্শক শ্রোতা না বুঝেই বাহ বাহ করে তুমুল করতালিতে ফেটে পড়লো। মিডিয়ার লোকজন, টিভি রিপোর্টাররা মাইক নিয়ে তার উপর হুমড়ি খেয়ে পড়লো। ছবির পর ছবি তুলতে লাগলো।

একজন প্রশ্ন করলো, কবি হোসাইন মুহাম্মদ বিষাদ, এই যে পৃথিবী জুড়ে এখন যুদ্ধ সন্ত্রাস হানাহানি, শোষণ, মানুষে মানুষে ভেদাভেদ, সংকট সংশয় এ সময় আপনি এই তৃতীয় বিশ্বের এতো নিগূঢ় সমস্যা টানাপোড়েন কিভাবে কবিতায় তুলে আনলেন?

কবির উত্তর: আরে দূর মিয়ারা, আমিতো ভুলে কবিতা না আইনা হালায় লন্ড্রির স্লিপখানা পকেটে লয়া আয়া পড়ছি। ভাই আমারে মাফ কইরা দেন।

Saturday, December 17, 2011

কাজী নজরুল ইসলাম (মে ২৪, ১৮৯৯ — আগস্ট ২৯, ১৯৭৬) এর সংক্ষিপ্ত জীবনী

 বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ - দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি বলা হয়। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের প্রতি মানুষের অত্যাচার এবং দাসত্বের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তাঁর কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তাঁর প্রবেশ, ধূমকেতুর মতো তাঁর প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে - কাজেই "বিদ্রোহী কবি"।
নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেন। বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে জ্ঞান লাভ করেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। এসময় তিনি কলকাতাতেই থাকতেন। এসময় তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। প্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মত কবিতা; ধূমকেতুর মত সাময়িকী। জেলে বন্দী হলে পর লিখেন রাজবন্দীর জবানবন্দী। এই সব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। ধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত ভারতীয় জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। বাংলা কাব্য তিনি এক নতুন ধারার জন্ম দেন। এটি হল ইসলামী সঙ্গীত তথা গজল। নজরুল প্রায় ৩০০০ গান রচনা এবং সুর করেছেন যেগুলো এখন নজরুল সঙ্গীত বা "নজরুল গীতি" নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়। মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে দীর্ঘদিন তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন।

 জন্ম ও প্রাথমিক জীবন

১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিনউল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয়া পত্নী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ছিলেন স্থানীয় এক মসজিদের ইমাম| তারা ছিলেন তিন ভাই এবং বোন। তার সহোদর তিন ভাই ও দুই বোনের নাম হল: সবার বড় কাজী সাহেবজান, কনিষ্ঠ কাজী আলী হোসেন, বোন উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল "দুখু মিয়া"| তিনি স্থানীয় মক্তবে (মসজিদ পরিচালিত মুসলিমদের ধর্মীয় স্কুল) কুরআন, ইসলাম ধর্ম , দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। ১৯০৮ খ্রিস্টাব্দে যখন তার পিতার মৃত্যু হয়, তখন তার বয়স মাত্র নয় বছর। পারিবারিক অভাব অনটনের কারণে তাঁর শিক্ষা বাধাগ্রস্থ হয় এবং মাত্র দশ বছর বয়সে তাকে নেমে যেতে হয় জীবিকা অর্জ্জনে। এসময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন। একই সাথে হাজী পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াজ্জিন (আযান দাতা) হিসেবে কাজ শুরু করেন। এইসব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সেই ইসলাম ধর্মের মৌলিক আচার অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার সুযোগ পান যা তার পরবর্তী সাহিত্যকর্মকে বিপুলভাবে প্রভাবিত করেছে। তিনিই বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন বলা যায়।
মক্তব, মসজিদ ও মাজারের কাজে নজরুল বেশি দিন ছিলেননা। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো (বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমান নাট্যদল) দলে যোগ দেন। তার চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন এবং আরবি, ফারসি ও উর্দূ ভাষায় তার দখল ছিল। এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয় বজলে করিমের প্রভাবেই নজরুল লেটো দলে যোগ দিয়েছিলেন। এছাড়া ঐ অঞ্চলের জনপ্রিয় লেটো কবি শেখ চকোর (গোদা কবি) এবং কবিয়া বাসুদেবের লেটো ও কবিগানের আসরে নজরুল নিয়মিত অংশ নিতেন। লেটো দলেই সাহিত্য চর্চা শুরু হয়। এই দলের সাথে তিনি বিভিন্ন স্থানে যেতেন, তাদের সাথে অভিনয় শিখতেন এবং তাদের নাটকের জন্য গান ও কবিতা লিখতেন। নিজ কর্ম ববং অভিজ্ঞতার আলোকে তিনি বাংলা এবং সংস্কৃত সাহিত্য অধ্যয়ন শুরু করেন। একইসাথে হিন্দু ধর্মগ্রন্থ অর্থাৎ পুরাণসমূহ অধ্যয়ন করতে থাকেন। সেই অল্প বয়সেই তার নাট্যদলের জন্য বেশকিছু লোকসঙ্গীত রচনা করেন। এর মধ্যে রয়েছে চাষার সঙ, শকুনীবধ, রাজা যুধিষ্ঠিরের সঙ, দাতা কর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিদ্যাভূতুম, রাজপুত্রের গান, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ এবং মেঘনাদ বধ। একদিকে মসজিদ, মাজার ও মক্তব জীবন, অপর দিকে লেটো দলের বিচিত্র অভিজ্ঞতা নজরুলের সাহিত্যিক জীবনের অনেক উপাদান সরবরাহ করেছে।নজরুল কালীদেবিকে নিয়ে প্রচুর শ্যামা সঙ্গিত ও রচনা করেন , নজরুল তার শেষ ভাষনে উল্লেখ্য করেন - “ কেউ বলেন আমার বানী যবন কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনটাই না। আমি শুধু হিন্দু মুসলিম কে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালি কে গলাগলি তে পরিণত করার চেষ্টা করেছি। ”
১৯১০ সালে নজরুল লেটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন। লেটো দলে তার প্রতিভায় সকলেই যে মুগ্ধ হয়েছিল তার প্রমাণ নজরুল লেটো ছেড়ে আসার পর তাকে নিয়ে অন্য শিষ্যদের রচিত গান: "আমরা এই অধীন, হয়েছি ওস্তাদহীন / ভাবি তাই নিশিদিন, বিষাদ মনে / নামেতে নজরুল ইসলাম, কি দিব গুণের প্রমাণ"| এই নতুন ছাত্রজীবনে তার প্রথম স্কুল ছিল রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল| এর পর ভর্তি হন মাথরুন উচ্চ ইংরেজি স্কুলে যা পরবর্তীতে নবীনচন্দ্র ইনস্টিটিউশন নামে পরিচিতি লাভ করে। মাথরুন স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক যিনি সেকালের বিখ্যাত কবি হিসেবেও পরিচিত ছিলেন। তার সান্নিধ্য নজরুলের অনুপ্রেরণার একটি উৎস। কুমুদরঞ্জন স্মৃতিচারণ করতে যেয়ে নজরুল সম্বন্ধে লিখেছেন,
ছোট সুন্দর ছনমনে ছেলেটি, আমি ক্লাশ পরিদর্শন করিতে গেলে সে আগেই প্রণাম করিত। আমি হাসিয়া তাহাকে আদর করিতাম। সে বড় লাজুক ছিল।
যাহোক, আর্থিক সমস্যা তাকে বেশী দিন এখানে পড়াশোনা করতে দেয়নি। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর তাকে আবার কাজে ফিরে যেতে হয়। প্রথমে যোগ দেন বাসুদেবের কবিদলে। এর পর একজন খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা এবং সবশেষে আসানসোলের চা-রুটির দোকানে রুটি বানানোর কাজ নেন। এভাবে বেশ কষ্টের মাঝেই তার বাল্য জীবন অতিবাহিত হতে থাকে। এই দোকানে কাজ করার সময় আসানসোলের দারোগা রফিজউল্লাহ'র' সাথে তার পরিচয় হয়। দোকানে একা একা বসে নজরুল যেসব কবিতা ও ছড়া রচনা করতেন তা দেখে রফিজউল্লাহ তার প্রতিভার পরিচয় পান। তিনিই নজরুলকে ১৯১৪ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। ১৯১৫ খ্রিস্টাব্দে তিনি আবার রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন। ১৯১৭ সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেন। ১৯১৭ খ্রিস্টাব্দের শেষদিকে মাধ্যমিকের প্রিটেস্ট পরীক্ষার না দিয়ে তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। এই স্কুলে অধ্যয়নকালে নজরুল এখানকার চারজন শিক্ষক দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এরা হলেন উচ্চাঙ্গ সঙ্গীতের সতীশচন্দ্র কাঞ্জিলাল, বিপ্লবী চেতনা বিশিষ্ট নিবারণচন্দ্র ঘটক, ফারসি সাহিত্যের হাফিজ নুরুন্নবী এবং সাহিত্য চর্চার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 সৈনিক জীবন


সেনাবাহিনীতে নজরুল
১৯১৭ খ্রিস্টাব্দের শেষদিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নওশেরায় যান। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন। তিনি সেনাবাহিনীতে ছিলেন ১৯১৭ খ্রিস্টাব্দের শেষভাগ থেকে ১৯২০ খ্রিস্টাব্দের মার্চ-এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় আড়াই বছর। এই সময়ের মধ্যে তিনি ৪৯ বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। উক্ত রেজিমেন্টের পাঞ্জাবী মৌলবির কাছে তিনি ফারসি ভাষা শিখেন। এছাড়া সহসৈনিকদের সাথে দেশী-বিদেশী বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীতের চর্চা অব্যাহত রাখেন, আর গদ্য-পদ্যের চর্চাও চলতে থাকে একই সাথে। করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে, বাউণ্ডুলের আত্মকাহিনী (প্রথম গদ্য রচনা), মুক্তি (প্রথম প্রকাশিত কবিতা); গল্প: হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে, কবিতা সমাধি ইত্যাদি। এই করাচি সেনানিবাসে থাকা সত্ত্বেও তিনি কলকাতার বিভিন্ন সাহিত্য পত্রিকার গ্রাহক ছিলেন। এর মধ্যে রয়েছে প্রবাসী, ভারতবর্ষ, ভারতী, মানসী, মর্ম্মবাণী, সবুজপত্র, সওগাত এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা। এই সময় তার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ফারসি কবি হাফিজের কিছু বই ছিল। এ সূত্রে বলা যায় নজরুলের সাহিত্য চর্চার হাতেখড়ি এই করাচি সেনানিবাসেই। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। এ সময় নজরুলের বাহিনীর ইরাক যাবার কথা ছিল। কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাননি। ১৯২০ খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হলে ৪৯ বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেয়া হয়। এর পর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন।





সাংবাদিক জীবন ও বিয়ে
যুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল ৩২ নং কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন। তার সাথে থাকতেন এই সমিতির অন্যতম কর্মকর্তা মুজফ্‌ফর আহমদ। এখান থেকেই তার সাহিত্য-সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয়। প্রথম দিকেই মোসলেম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে উপন্যাস বাঁধন হারা এবং কবিতা বোধন, শাত-ইল-আরব, বাদল প্রাতের শরাব, আগমনী, খেয়া-পারের তরণী, কোরবানি, মোহরর্‌ম, ফাতেহা-ই-দোয়াজ্‌দম্‌। এই লেখাগুলো সাহিত্য ক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হয়। এর প্রেক্ষিতে কবি ও সমালোচক মোহিতলাল মজুমদার মোসলেম ভারত পত্রিকায় তার খেয়া-পারের তরণী এবং বাদল প্রাতের শরাব কবিতা দুটির প্রশংসা করে একটি সমালোচনা প্রবন্ধ লিখেন। এ থেকেই দেশের বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচকদের সাথে নজরুলের ঘনিষ্ঠ পরিচয় শুরু হয়। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে কাজী মোতাহার হোসেন, মোজাম্মেল হক, কাজী আবদুল ওদুদ, মুহম্মদ শহীদুল্লাহ্‌, আফজালুল হক প্রমুখের সাথে পরিচয় হয়। তৎকালীন কলকাতার দুটি জনপ্রিয় সাহিত্যিক আসর গজেনদার আড্ডা এবং ভারতীয় আড্ডায় অংশগ্রহণের সুবাদে পরিচিত হন অতুলপ্রসাদ সেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রেমাঙ্কুর আতর্থী, শিশির ভাদুড়ী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নির্মেলন্দু লাহিড়ী, ধুর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, হেমেন্দ্রকুমার রায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ করমতুল্লা খাঁ প্রমুখের সাথে। ১৯২১ সালের অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনে যেয়ে রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেন। তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। কাজী মোতাহার হোসেনের সাথে নজরুলের বিশেষ বন্ধুত্ব গড়ে উঠে।

তরুণ নজরুল
১৯২০ খ্রিস্টাব্দের জুলাই ১২ তারিখে নবযুগ নামক একটি সান্ধ্য দৈনিক পত্রিকা প্রকাশিত হওয়া শুরু করে। অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক ছিলেন শেরে-বাংলা এ.কে. ফজলুল হক। এই পত্রিকার মাধ্যমেই নজরুল নিয়মিত সাংবাদিকতা শুরু করেন। ঐ বছরই এই পত্রিকায় "মুহাজিরীন হত্যার জন্য দায়ী কে?" শিরোনামে একটি প্রবন্ধ লিখেন যার জন্য পত্রিকার জামানত বাজেয়াপ্ত করা হয় এবং নজরুলের উপর পুলিশের নজরদারী শুরু হয়। যাই হোক সাংবাদিকতার মাধ্যমে তিনি তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা প্রত্যক্ষ করার সুযোগ পান। একইসাথে মুজফ্‌ফর আহমদের সাথে বিভিন্ন রাজনৈতিক সভা-সমিতিতে যোগদানের মাধ্যমে রাজনীতি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিলেন। বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে কবিতা ও সঙ্গীতের চর্চাও চলছিল একাধারে। তখনও তিনি নিজে গান লিখে সুর দিতে শুরু করেননি। তবে ব্রাহ্মসমাজের সঙ্গীতজ্ঞ মোহিনী সেনগুপ্তা তার কয়েকটি কবিতায় সুর দিয়ে স্বরলিপিসহ পত্রিকায় প্রকাশ করছিলেন। এর মধ্যে রয়েছে: হয়তো তোমার পাব দেখা, ওরে এ কোন স্নেহ-সুরধুনী। সওগাত পত্রিকার ১৩২৭ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় তার প্রথম গান প্রকাশিত হয়। গানটি ছিল: "বাজাও প্রভু বাজাও ঘন"। ১৯২১ সালের এপ্রিল-জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর বাড়িতে আসেন। আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে যার সাথে তার প্রথমে পরিণয় ও পরে বিয়ে হয়েছিল। তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভগ্নী নার্গিস আসার খানমের সাথে। বিয়ের আখত সম্পন্ন হবার পরে কাবিনের নজরুলের ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাধে। নজরুল ঘর জামাই থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগেই নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বিরজাসুন্দরী দেবীর বাড়িতে চলে যান। তখন নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমিলা দেবী নজরুলের পরিচর্যা করেন। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 বিদ্রোহী নজরুল

তখন দেশজুড়ে অসহযোগ আন্দোলন বিপুল উদ্দীপনার সৃষ্টি করে। নজরুল কুমিল্লা থেকে কিছুদিনের জন্য দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে থেকে আবার কুমিল্লা ফিরে যান ১৯ জুনে। এখানে যতদিন ছিলেন ততদিনে তিনি পরিণত হন একজন সক্রিয় রাজনৈতিক কর্মীতে। তার মূল কাজ ছিল শোভাযাত্রা ও সভায় যোগ দিয়ে গান গাওয়া। তখনকার সময়ে তার রচিত ও সুরারোপিত গানগুলির মধ্যে রয়েছে "এ কোন পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙ্গিনায়, আজি রক্ত-নিশি ভোরে/ একি এ শুনি ওরে/ মুক্তি-কোলাহল বন্দী-শৃঙ্খলে" প্রভৃতি। এখানে ১৭ দিন থেকে তিনি স্থান পরিবর্তন করেছিলেন। ১৯২১ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আবার কুমিল্লায় ফিরে যান। ২১ নভেম্বর ছিল সমগ্র ভারতব্যাপী হরতাল। এ উপলক্ষে নজরুল আবার পথে নেমে আসেন; অসহযোগ মিছিলের সাথে শহর প্রদক্ষিণ করেন আর গান করেন, "ভিক্ষা দাও! ভিক্ষা দাও! ফিরে চাও ওগো পুরবাসী"। নজরুলের এ সময়কার কবিতা, গান ও প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিদ্রোহী নামক কবিতাটি। বিদ্রোহী কবিতাটি ১৯২২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতিলাভ করে। এই কবিতায় নজরুল নিজেকে বর্ণনা করেন -
আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের,
আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা, চির লাঞ্ছিত বুকে গতি ফের
আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়,
চিত চুম্বন-চোর-কম্পন আমি থর-থর-থর প্রথম প্রকাশ কুমারীর !
আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুখন,
আমি চপল মেয়ের ভালবাসা তার কাকন চুড়ির কন-কন ।
...
আমি বসুধা-বক্ষে আগ্নেয়াদ্রি, বাড়ব বহ্নি, কালানল,
আমি পাতালে মাতাল অগ্নিপাথার কলরোল কলকোলাহল ।
আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ,
আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ।
...
আমি চির বিদ্রোহী বীর -
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির !
১৯২২ খ্রিস্টাব্দের ১২ই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করে। এটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো। ১৯২০-এর দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলন এক সময় ব্যর্থতায় পর্যবসিত হয়। এর পরপর স্বরাজ গঠনে যে সশস্ত্র বিপ্লববাদের আবির্ভাব ঘটে তাতে ধূমকেতু পত্রিকার বিশেষ অবদান ছিল। এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন,
কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু।
আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন।
পত্রিকার প্রথম পাতার শীর্ষে এই বাণী লিখা থাকতো। পত্রিকার ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয়। এই রাজনৈতিক কবিতা প্রকাশিত হওয়ায় ৮ নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়। একই বছরের ২৩ নভেম্বর তার যুগবাণী প্রবন্ধগ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয়। ১৯২৩ খ্রিস্টাব্দের ৭ জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসেবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দী প্রদান করেন। চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে এই জবানবন্দী দিয়েছিলেন। তার এই জবানবন্দী বাংলা সাহিত্যে রাজবন্দীর জবানবন্দী নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে। এই জবানবন্দীতে নজরুল বলেছেন:
আমার উপর অভিযোগ, আমি রাজবিদ্রোহী। তাই আমি আজ রাজকারাগারে বন্দি এবং রাজদ্বারে অভিযুক্ত।... আমি কবি,আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী। সেবাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায়বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয়, সত্যাদ্রোহী নয়। সত্যের প্রকাশ নিরুদ্ধ হবে না। আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নি-মশাল হয়ে অন্যায় অত্যাচার দগ্ধ করবে...।
১৬ জানুয়ারি বিচারের পর নজরুলকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নজরুলকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এখানে যখন বন্দী জীবন কাটাচ্ছিলেন তখন (১৯২৩ খ্রিস্টাব্দের জানুয়ারি ২২) বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন। এতে নজরুল বিশেষ উল্লসিত হন। এই আনন্দে জেলে বসে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন।

 অসুস্থতা


১৯৪০ সালে ৪২ বছর বয়সী নজরুল
নবযুগে সাংবাদিকতার পাশাপাশি নজরুল বেতারে কাজ করছিলেন। এমন সময়ই অর্থাৎ ১৯৪২ খ্রিস্টাব্দে তিনি অসুস্থ হয়ে পড়েস। এতে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। তার অসুস্থতা সম্বন্ধে সুষ্পষ্টরুপে জানা যায় ১৯৪২ খ্রিস্টাব্দের জুলাই মাসে। এরপর তাকে মূলত হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা করানো হয়। কিন্তু এতে তার অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। সেই সময় তাকে ইউরোপে পাঠানো সম্ভব হলে নিউরো সার্জারি করা হত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা সম্ভব হয়ে উঠেনি। ১৯৪২ সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেন। এরপর নজরুল পরিবার ভারতে নিভৃত সময় কাটাতে থাকে। ১৯৫২ সাল পর্যন্ত তারা নিভৃতে ছিলেন। ১৯৫২ খ্রিস্টাব্দে কবি ও কবিপত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেছিল নজরুলের আরোগ্যের জন্য গঠিত একটি সংগঠন যার নাম ছিল নজরুল চিকিৎসা কমিটি। এছাড়া তৎকালীন ভারতের বিখ্যাত রাজনীতিবিদ শ্যামা প্রসাদ মুখার্জি সহযোগিতা করেছিলেন। কবি চার মাস রাঁচিতে ছিলেন।
এরপর ১৯৫৩ খ্রিস্টাব্দের মে মাসে নজরুল ও প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হয়। মে ১০ তারিখে লন্ডনের উদ্দেশ্যে হাওড়া রেলওয়ে স্টেশন ছাড়েন। লন্ডন পৌঁছানোর পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার রোগ নির্ণয়ের চেষ্টা করেন। এদের মধ্যে ছিলেন: রাসেল ব্রেইন, উইলিয়াম সেজিয়েন্ট এবং ম্যাককিস্ক। তারা তিনবার নজরুলের সাথে দেখা করেন। প্রতিটি সেশনের সময় তারা ২৫০ পাউন্ড করে পারিশ্রমিক নিয়েছিলেন। রাসেল ব্রেইনের মতে নজরুলের রোগটি ছিল দুরারোগ্য বলতে গেলে আরোগ্য করা ছিল ছিল অসম্ভব। একটি গ্রুপ নির্ণয় করেছিল যে নজরুল "ইনভল্যুশনাল সাইকোসিস" রোগে ভুগছেন। এছাড়া কলকাতায় বসবাসরত ভারতীয় চিকিৎসকরাও আলাদা একটি গ্রুপ তৈরি করেছিলেন। উভয় গ্রুপই এই ব্যাপারে একমত হয়েছিল যে, রোগের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা ছিল খুবই অপ্রতুল ও অপর্যাপ্ত। লন্ডনে অবস্থিত লন্ডন ক্লিনিকে কবির এয়ার এনসেফালোগ্রাফি নামক এক্স-রে করানো হয়। এতে দেখা যায় তার মস্তিষ্কের ফ্রন্টাল লোব সংকুচিত হয়ে গেছে। ড: ম্যাককিস্কের মত বেশ কয়েকজন চিকিৎসক একটি পদ্ধতি প্রয়োগকে যথোপযুক্ত মনে করেন যার নাম ছিল ম্যাককিস্ক অপারেশন। অবশ্য ড: ব্রেইন এর বিরোধিতা করেছিলেন।
এই সময় নজরুলের মেডিকেল রিপোর্ট ভিয়েনার বিখ্যাত চিকিৎসকদের কাছে পাঠানো হয়। এছাড়া ইউরোপের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও পাঠানে হয়েছিল। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন অধ্যাপক রোঁয়েন্টগেন ম্যাককিস্ক অপারেশনের বিরোধিতা করেন। ভিয়েনার চিকিৎসকরাও এই অপারেশনের ব্যাপারে আপত্তি জানান। তারা সবাই এক্ষেত্রে অন্য আরেকটি পরীক্ষার কথা বলেন যাতে মস্তিষ্কের রক্তবাহগুলির মধ্যে এক্স-রেতে দৃশ্যমান রং ভরে রক্তবাহগুলির ছবি তোলা হয় (সেরিব্রাল অ্যানজিওগ্রাফি)। কবির শুভাকাঙ্খীদের সিদ্ধান্ত মোতাবেক তাকে ভিয়েনার চিকিৎসক ডঃ হ্যান্স হফের অধীনে ভর্তি করানো হয়। এই চিকিৎসক নোবেল বিজয়ী চিকিৎসক জুলিয়াস ওয়েগনার-জাউরেগের অন্যতম ছাত্র। ১৯৫৩ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর কবিকে পরীক্ষা করানো হয়। এর ফলাফল থেকে ড. হফ বলেন যে, কবি নিশ্চিতভাবে পিক্‌স ডিজিজ নামক একটি নিউরন ঘটিত সমস্যায় ভুগছেন। এই রোগে আক্রান্তদের মস্তিষের ফ্রন্টাল ও পার্শ্বীয় লোব সংকুচিত হয়ে যায়। তিনি আরও বলেন বর্তমান অবস্থা থেকে কবিকে আরোগ্য করে তোলা অসম্ভব। ১৯৫৩ খ্রিস্টাব্দের ২৭ ডিসেম্বর তারিখে কলকাতার দৈনিক যুগান্তর পত্রিকা ভিয়েনায় নজরুল নামে একটি প্রবন্ধ ছাপায় যার লেখক ছিলেন ডঃ অশোক বাগচি। তিনি উচ্চ শিক্ষার জন্য ভিয়েনায় অবস্থান করছিলেন এবং নজরুলের চিকিৎসা সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেছিলেন। যাহোক, ব্রিটিশ চিকিৎসকরা নজরুলের চিকিৎসার জন্য বড় অংকের ফি চেয়েছিল যেখানে ইউরোপের অন্য অংশের কোন চিকিৎসকই ফি নেননি। অচিরেই নজরুল ইউরোপ থেকে দেশে ফিরে আসেন। এর পরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায় ভিয়েনা যান এবং ড. হ্যান্স হফের কাছে বিস্তারিত শোনেন। নজরুলের সাথে যারা ইউরোপ গিয়েছিলেন তারা সবাই ১৯৫৩ সালের ১৪ ডিসেম্বর রোম থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন।

 বাংলাদেশে আগমন ও প্রয়াণ


ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে অন্তিম শয়নে কবি নজরুল ইসলাম
১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের বিজয় লাভের মাধ্যমে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭২ খ্রিস্টাব্দের ২৪ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে। বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ ১৯৭৪ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়। ১৯৭৬ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের সবচেয়ে সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে।
এরপর যথেষ্ট চিকিৎসা সত্ত্বেও নজরুলের স্বাস্থ্যের বিশেষ কোন উন্নতি হয়নি। ১৯৭৪ খ্রিস্টাব্দে কবির সবচেয়ে ছোট ছেলে এবং বিখ্যাত গিটার বাদক কাজী অনিরুদ্ধ মৃত্যুবরণ করে। ১৯৭৬ সালে নজরুলের স্বাস্থ্যেরও অবনতি হতে শুরু করে। জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন। কবি তার একটি কবিতায় বলেছিলেন:
পূজিছে গ্রন্থ ভন্ডের দল মূর্খরা সব শোন/ মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন

তিনি কালীদেবিকে নিয়ে অনেক শ্যামা সঙ্গিত রচনা করেন , ইসলামী গজলও রচনা করেন । নজরুল তার শেষ ভাষনে উল্লেখ্য করেছেন - কেউ বোলে আমা এই কবিতায় তার অন্তিম ইচ্ছা প্রকাশ পেয়েছে। তার এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেয়া হয় এবং সে অনুযায়ী তাঁর সমাধি রচিত হয়। তার জানাজার নামাযে ১০ হাজারের মত মানুষ অংশ নেয়। জানাজা নামায আদায়ের পর রাষ্ট্রপতি সায়েম, মেজর জেনারেল জিয়াউর রহমান, রিয়াল এডমিরাল এম এইচ খান, এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদ, মেজর জেনারেল দস্তগীর জাতীয় পতাকা মন্ডিত নজরুলের মরদেহ সোহরাওয়ার্দী ময়দান থেকে বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে নিয়ে যান।  বাংলাদেশে তাঁর মৃত্যু উপলক্ষ্যে দুই দিনের রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয়। আর ভারতের আইনসভায় কবির সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সাহিত্যকর্ম

 কবিতাঃ

১৯২১ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পথে নজরুল দুটি বৈপ্লবিক সাহিত্যকর্মের জন্ম দেন। এই দুটি হচ্ছে বিদ্রোহী কবিতা ও ভাঙ্গার গান সঙ্গীত। এগুলো বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। বিদ্রোহী কবিতার জন্য নজরুল সবচেয়ে বেশী জনপ্রিয়তা অর্জন করেন। একই সময় রচিত আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে কামাল পাশা। এতে ভারতীয় মুসলিমদের খিলাফত আন্দোলনের অসারতা সম্বন্ধে নজরুলে দৃষ্টিভঙ্গি এবং সমকালীন আন্তর্জাতিক ইতিহাস-চেতনার পরিচয় পাওয়া যায়। ১৯২২ সালে তার বিখ্যাত কবিতা-সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থ বাংলা কবিতায় একটি নতুনত্ব সৃষ্টিতে সমর্থ হয়, এর মাধ্যমেই বাংলা কাব্যের জগতে পালাবদল ঘটে। প্রকাশের সঙ্গে সঙ্গে এর প্রথম সংস্করণ শেষ হয়ে গিয়েছিল। পরপর এর কয়েকটি নতুন সংস্করণ প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের সবচেয়ে সাড়া জাগানো কবিতাগুলোর মধ্যে রয়েছে: "প্রলয়োল্লাস, আগমনী, খেয়াপারের তরণী, শাত-ইল্‌-আরব, বিদ্রোহী, কামাল পাশা" ইত্যাদি। এগুলো বাংলা কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছিল।

 সঙ্গীতঃ

গদ্য রচনা, গল্প ও উপন্যাস

নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল। এখানে বসেই বেশ কয়েকটি গল্প লিখেছেন। এর মধ্যে রয়েছে: "হেনা, ব্যাথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে"। ১৯২২ সালে নজরুলের একটি গল্প সংকলন প্রকাশিত হয় যার নাম ব্যথার দান। এছাড়া একই বছর প্রবন্ধ-সংকলন যুগবাণী প্রকাশিত হয়।

রাজনৈতিক ও রাষ্ট্রীয় দর্শন

সৈনিক জীবন ত্যাগ করে নজরুল বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে মুজফ্‌ফর আহমদের সাথে বাস করছিলেন। মুজফ্‌ফর আহমদ ছিলেন এদেশে সমাজতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠার অগ্রদূত। এখান থেকেই তাই নজরুলের রাজনৈতিক চেতনার বিকাশ শুরু হয়। মুজফ্‌ফর আহমদের সাথে তিনি বিভিন্ন রাজনৈতিক সভা-সমিতি ও বক্তৃতায় অংশ নিতেন। এ সময় থেকেই সমাজতান্ত্রিক আদর্শের সাথে পরিচিত হন। ১৯১৭ সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব তাকে নানাভাবে প্রভাবিত করে। তার লাঙ্গল ও গণবাণী পত্রিকায় তিনি প্রকাশ করেন সাম্যবাদীসর্বহারা কবিতাগুচ্ছ। এরই সাথে প্রকাশ করেছিলেন কমিউনিস্ট ইন্টারন্যাশনাল-এর অনুবাদ জাগ অনশন বন্দী ওঠ রে যত। তার পত্রিকায় প্রকাশিত হয় রেড ফ্ল্যাগ-এর অবলম্বনে রচিত রক্তপতাকার গান
তখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন এবং মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলীর নেতৃত্বে খিলাফত আন্দোলন। অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ উপায়ে ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতারণ। আর খিলাফত আন্দোলনের উদ্দেশ্য ছিল তুরস্কে মধ্যযুগীয় সামন্ত শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা, কারণ এই সমন্বিত সুলতানী শাসন ব্যবস্থার প্রধান তথা তুরস্কের সুলতানকে প্রায় সকল মুসলমানরা মুসলিম বিশ্বের খলীফা জ্ঞান করতো। নজরুল এই দুটি আন্দোলনের আদর্শে বিশ্বাসী ছিলেন না। তিনি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা তথা স্বরাজ অর্জনে বিশ্বাস করতেন যা মহাত্মা গান্ধীর দর্শনের বিপরীত ছিল। আবার মোস্তফা কামাল পাশার নেতৃত্বে তুরস্কের সালতানাত উচ্ছেদের মাধ্যমে নতুন তুরস্ক গড়ে তোলার আন্দোলনের প্রতি নজরুলের সমর্থন ছিল। তারপরও তিনি অসহযোগ ও খিলাফত আন্দোলন যোগ দিয়েছিলেন। এর কারণ, এই সংগ্রাম দুটি ভারতীয় হিন্দু মুসলমানদের সম্মিলিত সম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছিল।
তবে সব দিক বিচারে নজরুল তার রাষ্ট্রীয় ধ্যান ধারণায় সবচেয়ে বেশী প্রভাবিত হয়েছিলেন কামাল পাশার দ্বারা। কারণ কামাল পাশা তুরস্কে সামন্ততান্ত্রিক খিলাফত তথা সালতানাত উচ্ছেদ করে দেশটিকে একটি আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তুরস্কবাসীদের জীবন থেকে মৌলবাদ ও পর্দাপ্রথা দূর করতে পেরেছিলেন বলেই নজরুল তার প্রতি সবচেয়ে আকৃষ্ট হয়েছিলেন বলে অনেক বিশেষজ্ঞ(অধ্যাপক রফিকুল ইসলাম)মত প্রকাশ করেছেন।নজরুল ভেবেছিলেন তুরস্কের মুসলমানরা তাদের দেশে যা করতে পেরেছে ভারতীয় উপমহাদেশে কেন তা সম্ভব হবেনা? গোড়ামী, রক্ষণশীলতা, ধর্মান্ধতা, কুসংস্কারের বিরুদ্ধে নজরুলের অবস্থান ছিল কঠোর। আর তার এই অবস্থানের পিছনে সবচেয়ে বড় প্রভাব ছিল কামাল পাশার। সে হিসেবে তার জীবনের নায়ক ছিলেন কামাল পাশা। নজরুলও তার বিদ্রোহী জীবনে অনুরুপ ভূমিকা পালনের প্রচেষ্টা চালিয়েছিলেন। উল্লেখ্য ১৯২১ সনের সেপ্টেম্বর মাসে মুজফ্‌ফর আহমদ ও নজরুল তালতলা লেনের যে বাসায় ছিলেন সে বাড়িতেই ভারতের প্রথম সমাজতান্ত্রিক দল গঠিত হয়েছিল। ১৯১৭ সনের রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমেও নজরুল প্রভাবিত হয়েছিলেন। কিন্তু তিনি নিজে কখনই এই দলের সদস্য হননি, যদিও কমরেড মুজফ্‌ফর তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আজীবন।
১৯২০ এর দশকের জাতীয় পরিষদের নির্বাচনে তিনি অংশ গ্রহণের চেষ্টা করেন। প্রথমে কংগ্রেসে সমর্থন লাভের জন্য তিনি কলকাতা যান। কিন্তু কংগ্রেসের কাছ থেকে তেমন সাড়া না পেয়ে তিনি একাই নির্বাচন করার সিদ্ধান্ত নেন।নির্বাচনে তিনি তেমন সাফল্য পাননি। এরপর সাহিত্যের মাধ্যমে তার রাজনৈতিক চিন্তার বহিপ্রকাশ অব্যাহত থাকলেও রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ কমে যায়।

 সমালোচনা

  • মলয় রায়চৌধুরী রচিত উনিশতম অশ্বারোহীঃ নজরুল সম্পর্কে একটো পোস্টমডার্ন প্রতর্ক'। মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা, ঢাকা ( ২০০০ )।

সম্মান

কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। তাঁর রচিত "চল চল চল, ঊর্ধগগনে বাজে মাদল" বাংলাদেশের রণসংগীত হিসাবে গৃহীত। নজরুরের জন্ম ও মৃত্যু বার্ষিকী প্রতি বছর বিশেষভাবে উদযাপিত হয়। নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালে (বাংলাদেশের ময়মনসিংহ জেলায়) ২০০৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামক সরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে কবির জন্মস্থান চুরুলিয়ায় নজরুল অ্যাকাডেমি ও বাংলাদেশের রাজধানী ঢাকায় কবির স্মৃতিতে নজরুল একাডেমী, বুলবুল ললিতকলা একাডেমী ও শিশু সংগঠন বাংলাদেশ নজরুল সেনা স্থাপিত হয়। এছাড়া সরকারীভাবে স্থাপিত হয়েছে গবেষণা প্রতিষ্ঠান নজরুল ইন্সটিটিউট কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ও মূল শহরের সংযোগকারী প্রধান রাস্তাটি কবির নামে উৎসর্গ করে কাজী নজরুল ইসলাম সরণি করা হয়। এছাড়াও কলকাতা মেট্রোর গড়িয়া বাজার স্টেশনটিকে কবির সম্মানে কবি নজরুল নামে উৎসর্গ করা হয়েছে। ঢাকা শহরের একটি প্রধান সড়কের নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম এভিনিউ।

উইকিপিডিয়া থেকে নেয়া


দুজন দুজনার


কাপ্তাই লেক দেখবো বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম। পথে একটি বড় বাসকে সাইড দিতে গিয়ে আমাদের ছোট বাহনটি উলটে যায়। অতর্কিতে টাল সামলাতে না পেরে পথপাশে কোথাও পড়ে যাই। তারপর আর খেয়াল নেই। যখন চোখ মেলি, দেখি একটি মুখ আমার মুখের উপর ঝুঁকে আমাকে ডাকছে। চোখ বন্ধ করে ফেলি। আবার তাকাই। দেখি স্বপ্ন নয় বাস্তব! ছেলেটি প্রাণপণে আমাকে ঝাঁকাচ্ছে।
-এই যে, এই যে তাকান। তাকিয়ে দেখুন আপনার কিছুই হয়নি। আপনি ভাল আছেন।
আমি চোখ মেলে এক ঝটকায় উঠে পড়তে চাইলাম। কিন্তু সে চেষ্টা ব্যর্থ। একটু শক্তি সঞ্চয় করে উঠে বসলাম। অপ্রস্তুত আমি। যার কোলে মাথা রেখে এতক্ষণ ছিলাম তাকে ধন্যবাদ জানালাম। সে বললো,
- এমন কিছু করিনি। আপনি একা। সঙ্গে কাউকে দেখছি না। পথপাশে পড়ে আছেন। তাই এটা আমার দায়িত্ব আপনাকে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন কয়া। ভাগ্য ভাল আপনার তেমন কিছু হয়নি। প্রচন্ড শকে আপনি জ্ঞান হারিয়েছিলেন। আমি তবে যাই এখন? আপনার নামটা জানতে পারি কি?
- আমার নাম আন্না।
- আন্না? আর কিছু না? অদ্ভুত বটে!
-কেন আগে শোনেন নি?
- নাহ! বিশ্বাস হচ্ছে না।
- এই তো আমি আন্না। টলস্টয়ের লেখা আনা কারেনিনার নাম শোনেননি?
-ও আচ্ছা! তবে ঠিক আছে।
- আপনার নামটি তো জানা হলো না।
- আমার নাম ক্রিস। কৃষ্ণা কানাইয়া।
-দুষ্টুমী করছেন?
-না । তবে একটা নাম আছে খাতায়। খুব জমকালো। তাই এই নামেই সবাই ডাকে।
- কি নাম সেটা? অদৈত মল্ল বর্মন নয়তো?
- হেসে বললো, না, মোহাম্মদ জাকারিয়া খান।
সেদিল আর কাপ্তাই যাওয়া হলো না। একটি অটোরিক্সায় উঠে বাসায় ফিরে এলাম। এরমধ্যে বেশ কিছুকাল কেটে গেল। আমি ঢাকায় গ্রামীন ফোনে কাজ করি। হঠাত একদিন দেখি সেই চেনা মুখ। একটি দেরি হলেও সে চিনলো। মৃদু হেসে বললাম, কি করতে পারি? তার সমস্যার কথা শুনে তাকে অন্য একজনের কাছে নিয়ে গেলাম। কাজ শেষে সে ধন্যবাদ দিয়ে চলে গেল। আমার যেন কেমন সব ওলোট পালোট হয়ে গেল। বুকের ভেতর ঝড় উঠলো। কেবলই তার কথা মনে পড়ছে।
বাসায় এলাম। নানা কাজে মন দিলাম। তবুও রেহাই নেই। কি যে করি, কোথায় যাই, কাকে বলি, কোথায় তার দেখা পাই! দিন দিন যেন অসুস্থ হয়ে পড়ছি। কিছুই ভাল লাগেনা।
হঠাত একদিন ও আবার অফিসে এসে হাজির । আনন্দে আমার ‘বক্ষ মাঝে চিত্ত আত্মহারা, নাচে রক্তধারা।‘ বললাম,
-আবার কি সমস্যা।
বললো,
-এবার সমস্যা গুরুতর। ফোন নাম্বার মনে থাকছে না। তাই ভাবলাম কোথাও রেখে আসি। তার মানে এই ধরুন আপনার কাছে রেখে যাই। ভুলে গেলে আবার এসে নিয়ে যাব।
বুঝলাম দুষ্টুমী করছে। বললাম,
-আমি যদি ভুলে যাই। তখন কি হবে?
-লিখে রাখেন তবেই আমার উপকার হবে।
আমি সানন্দে ফোন নাম্বার লিখে নিলাম। সে চলে গেল। একটু পরেই ক্রিসকে ফোন করে জানতে চাইলাম,
-আপনার নাম্বার ঠিক আছে তো? তাই পরখ করে দেখছি। বিরিক্ত বোধ করেন নি তো?
- করেছি বটে তবে বেশী নয়। মাঝে মাঝে এরকম বিরক্ত করলে খুশী হব।
এরকম ছোটখাট কথোপকথন হতে থাকে প্রায়ই।
আমার কি হয়েছে? তাকে দেখার জন্য আমার আঁখি দুটি ব্যাকুল হয়ে ফেরে। ফোনে বললাম, অমুকদিন, সেইসময়, বাণিজ্য মেলার গেইটে থাকবেন। গিয়ে দেখি ঠিক অপেক্ষা করছে। ইচ্ছে করে জড়িয়ে ধরি পরম সুখে! কিন্তু তা তো হবার নয়।
-চলুন ভেতরে।
ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম। খাবার খেলাম, গেইটের কাছে ফেরতও এলাম। সে বললো,
-বাজার সে গুজারা, লেকিন কুছ খারিদা নেহি।
চমকে উঠে বললাম,
-ওরে বাপরে আপনি তো দেখি মির্জা গালিব! অনেক গুণ আপনার!
হেসে বললো,
-আরো গুণ আছে!
প্রায়ই আমাদের অভিসার চলতে থাকে বিভিন্ন মার্কেটে, মেলায়, বোট্যানিকাল গার্ডেনে। আমরা যেন একজন আরেকজনের আত্মায় মিশে গেছি। কিন্তু একবারও বলা হলনা, ‘ভালবাসি।’ এখন আমরা হাত ধরে হাঁটি।
ক্রিস আমাকে একদিন বললো,
- কাল ভ্যালেন্টাইন্স ডে, মনে আছে তো?
- বললাম, নাহ্‌ ! মনে নেই তো।
- মনে করিয়ে দিলাম। দেখ না চারিদিকে কেমন সাজ সাজ রব। যেন মহা মানবের মহা মিলনের মহেন্দ্রক্ষণ জাগ্রত দ্বারে। রঙ বেরং এর জুটিরা সব প্রজাপতির মতো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। সর্বত্র, বিশেষ করে এই রমনার উদ্যানে। আমরা আলোর পাখি। এই রমনার উদ্যানে, এই ইডেন গার্ডেনে বেড়াতে এসেছি গন্দম বৃক্ষের ফল টেস্ট করতে। আগামীকাল থেকে আমরা মানুষ হয়ে যাব। কাল তোমার জন্য লাল গোলাপ নিয়ে আসব।
আমি বললাম,
- বাগানের গোলাপ, নাকি কাগজের?
- কাগজের। দিনের পর দিন কাগজ কেটে নিজের হাতে মনের মাধুরী মিশিয়ে পাপড়ি রেণু তৈরি করে, এক সাথে গেঁথে ফুল বানাবো। তারপর গোলাপের সুবাস মাখিয়ে তোমার জন্য নয়ে আসব। সে ফুলের পাপড়ি তাজা থাকবে শুকাবে না। ঝরে যাবে না। সুগন্ধ আমার কথা বলবে তোমার কানে কানে। সেটাই তো ভাল।
- না ভাল নয়। আমি চাই তাজা গোলাপ। ভারি ভেলভেটের মত কালচে লাল পাপড়ি, সকালে ফুলদানির চারিপাশে পড়ে থাকবে। তার থেকে বড় বড় পাপড়ি তুলে আমার কৃষ্ণা কানাইয়ের নামটি যত্ন করে লিখে রেখে দেবা আমার মনের মন্দিরে, সঞ্চয়িতার পাতার ভেতরে আর ডিকশনারিতে।
- ডিকশনারিতে? কেন?
-সেখানে আমি যখন তখন তোমার নামের অর্থ খুঁজি, বানান দেখি!
-অবাক কান্ড! আচ্ছা দেখা যাবে কাল ভালবাসা দিবসে!
পরের দিন রমনা গার্ডেনে নির্দিষ্ট সময়ে আন্না আর ক্রিস হাজির। লাল গোলাপের বিরাট তোড়া দেখে আন্না বিস্ময়ে বলে উঠলো, এটাতো হাজার গোলাপের তোড়া! ভাবতে পারছি না কিছুই!
ক্রিস বললো,
-আজ পৃথিবীতে যত ফুল ফুটেছে সব তোমার জন্য, সব তোমাকে দিলাম আন্না, বলে নতজানু হয়ে ওকে অভিবাদন জানাবার সময় আন্না তাকে জড়িয়ে ধরে তুলে নিল। অনামিকায় ক্রিসকে দেবার জন্য একটি গোলাপের পাপড়ি যুক্ত সোনার আংটি এনেছিল। সেটি আর দেবার সুযোগ পেলনা। ততক্ষণে আন্না ক্রিসের আলিঙ্গন পাশে আবদ্ধ। আন্নার দুবাহু বেষ্টন করে রেখেছে ক্রিসকে স্বর্ণলতার মত। দুজনেই উচ্চারন করলো
happy valentine's day!
ক্রিস বললো,
you are my love. I love you my love. Happy Love day Anna, I love you, I love you today and forever.
আন্না যে কোন স্বপ্নের দেশের হারিয়ে গেছে তা সে জানে না। কেবল এক বিচিত্র অনুভূতি, আবেগে সে বারবার শিহরিত হচ্ছিল। এ এক অনির্বচনীয় আনন্দ। দুজনার ভালবাসার স্রোত এই ভ্যালেন্টাই
ন্স দিবসে এক হয়ে মিশে গেল। তাদের অন্তরঙ্গ আশ্লেষে গভীর প্রেম একজনের অন্তর থেকে অন্যজনের অন্তরাত্মায় সঞ্চারিত হল। নিবিড় বাহু বন্ধনে আন্নার ব্যাকুল কন্ঠ কি যেন বলতে চাইলো । ক্রিস বললো,
Please hold your tounge and let me love.


লিখেছেনঃ   ফিরোজা হারুন

গোপনাঞ্চল বিশেষজ্ঞ স্যানিটারি মিস্ত্রি


আমার পেশাগত ভাবে গোপনাঞ্চলই কাজের স্থান। ট্যাপ মেরামত, সিংক বদলানো, কোথাও কিছু লিক করলে বন্ধ করা। আজকাল অনেকেই পত্রিকায় বিজ্ঞাপন দেয়। আমিও সিদ্ধান্ত নিলাম কি হবে মন খারাপ করে? লড়াই করতে হবে বেঁচে থাকার, অর্থ উপার্জন করার।
বিজ্ঞাপন দিলাম, যার দরকার, স্যানিটারি সার্ভিস দিব। এবং আমার টেলিফোন।
সব কিছুই নির্ভুল। কিন্তু ওরা, পত্রিকা কর্মীরা সব ওলোট পালোট করে ফেলেছে। আমার প্রস্তাব ছাপিয়েছে পাশের বিজ্ঞাপনের নীচে। আর ওখানে কোন এক নোংরা লোক যা প্রস্তাব করেছে! থু ফু, স্মরণ করতেই লজ্জা হয়। লিখছে, যে কোন বয়সের নারীদের অন্তরঙ্গ সেবায় নিয়োজিত। এবং আমার টেলফোন নম্বর।
কিন্তু আমি তো কিছুই জানি না এসবের। ঘরে বসে আছি, নৈশ ভোজ সারছি। ফোন কল আসা শুরু হল। নারী কন্ঠ জিজ্ঞাসা করছে,
- আপনি কখন আসতে পারবেন আপনার সার্ভিস বিষয়ে?
আমি বলি,
- এমনকি এক্ষুণি আসতে পারি। তবে আপনি এই রাতে চাচ্ছেন কেন? আগামী কাল আমার আছে সর্বমোট সাতটি কল। তারপর আপনার ওখানে যেতে পারি।
এবার মহিলা বলছেন,
- আপনি কি বলতে পারেন সাতটি কলের পর কিসের জন্য আমার দরকার হবে আপনাকে?
আমি বলি,
- ও ভা বে , ব ল বে ন না। আপনি আমাকে এখনো চেনেন না...এমনও হয় দিনে ১৬ জন খরিদ্দার কে সার্ভ করে থাকি। আগামীকাল প্রতিবেশিনী অনুরোধ করেছে তাকে সার্ভিস দিতে। ওর স্বামী ভদ্রলোক অসুস্থ। তবে প্রমিস করেছে অর্ধ লিটারের।
মহিলা বলছেন,
-জানেন, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আমার এখানে আসতে চাচ্ছেন শুধুমাত্র সাত সাতটা কলের পরেই নয় তার উপর মাতাল হয়ে?
আমি বললাম,
-আমাদের পেশায় এটা ছাড়া চলে না। কাজ করতে হয় প্রধানত স্যাঁতস্যাঁতে জায়গায়, যা শারিরীক ভাবে খুব কঠিন হয়ে পড়ে। এমনও হয় ঘাম বেরিয়ে আসে flange পাইপে ফিট করতে।
মহিলা বলছেন,
-আপনি অশ্লীল ভাষা ছাড়া কথা বলতে পারেন না?
আমি বলি,
-আর কিভাবে বলবো? Flange আফ্রিকাতেও flange. পাইপের কথা না হয় বাদই দিলাম।
এসময়ে মহিলা ফোন রেখে দিলেন। আশ্চর্য্য! ভাবছি, কি অদ্ভুত এ মহিলা। জীবনে কখনো পাইপ হাতে ধরে দেখেন নি নাকি?
আবার টেলিফোন বেজে উঠলো, একজন মহিলা জিজ্ঞেস করছেন,
-আপনার শ্রম কিভাবে পরিশোধ করা হয়?
বোকার মতো প্রশ্ন তাই আমিও বোকার মতো উত্তর দিই।
-নগদ টাকা অথবা বিনিময়। বস্তুর বদলে বস্তু, শ্রমের বদলে শ্রম। সেবার বদলে সেবা।
মহিলা বলছেন,
- আপনি বলছেন কি, এসবের পরও আপনি ইন কাইন্ড নিয়ে থাকেন ?
আমি বলি,
- কেন নেব না? যদিও একটা শ্রম অন্য শ্রমের সমতুল্য নয়। এক জিনিস ধরুন কানেকশান দেয়া, অন্য জিনিস প্যাড (ওয়াশার) বদলানো। তৃতীয়ত ট্যাংক পরিষ্কার করা। তাছাড়া এমনও হয় যে পরিশ্রমের কাজ, তার উপর দুর্গম স্থানে।
মহিলা বলছেন,
-কি রকম এমন দুর্গম স্থানে?
-কে জানে না কোন স্থানে? আমি বলি, যখন ধরুন নিষ্কাশন নালী ঠিক হাঁটুর উপর অবস্থিত। অথবা এমনও হয়, কোন এক বৃদ্ধার সাথে অর্ধ দিবস কেটে গেল। তার সিঙ্কে মরিচা ধরেছে। নীচ থেকে দেখতে গেলে বাবা গো !!
ওখানে একশ বছর কেউ চোখ তুলে তাকায় নি। সব জায়গায় moss জন্মে গেছে। বাধ্য হতে হয় স্টপার লাগাতে।
মহিলা বলছেন,
-আপনি তাহলে বৃদ্ধাদের কাছেও যান?
আমি বলি,
- ওদের থেকেই তো বেশী কল আসে।
এসময়ে এই মহিলাও ফোন রেখে দিলেন। ভাবছি এ কিরকম পাগলাগারদ মার্কা দিন আজ!
আবার টেলিফোন বেজে উঠলো। এবারেও নারী কন্ঠ। জিজ্ঞেস করছেন,
-আপনি কোথায় আপনার পেশা অর্জন করেছেন?
আমি বলি,
-কোথায় আবার? কারাগানদায়। আপনি খামোখা সময় নষ্ট করবেন না। আপনি আমাকে বরং বলুন, ঠিক কোন স্থানে আপনার ফাটল ধরেছে? আমি যাতে বুঝতে পারি ঠিক কোন ইন্সট্রুমেন্ট সঙ্গে নিতে হবে।
মহিলা বলছেন,
-আপনার কি একটি ইন্সট্রুমেন্ট নয়? নাকি?
আমি বলি,
-আমি কি আপনার কাছে ছেলেমানুষ যে একটি ইন্সট্রুমেন্ট নিয়ে বেড়াবো? আমার প্রতিটি সার্ভিসের জন্য নির্দিষ্ট ইন্সট্রুমেন্ট। বিভিন্ন ক্যালিবারের বলতে পারেন।
মহিলা বলছেন,
-কি দারুণ সার্ভিস। !!! আর আপনার কাছে কি সব ক্যালিবারই আছে?
আমি বলি,
- আমার যদি নাও থাকে পেত্রোভিচকে নিয়ে আসব। পেত্রোভিচ এমনিতেও পেনশানে আছেন। কিছুই করার নেই।
এসময় এই মহিলাও ফোন রেখে দিলেন।
আমি কিছুই বুঝতে পারছি না, আজ কি ঘটছে!
হঠাত ঐ পত্রিকাটি চোখে পড়লো।
মাগো !!! কি যে ভাবলেন মহিলা, আমরা যখন ইন্সট্রুমেন্ট নিয়ে কথা বলছিলাম।
আমি বুঝলাম পেশা বদলানো দরকার। কারণ স্যানিটারি সার্ভিসে কল আসে অনেক অনেক কম।


 মূলঃ ইভগেনী পেত্রোসীয়ান
অনুবাদঃ সাইদুজ্জামান




স্মৃতি

থমথমে রাত, আমার পাশে বসল অতিথি-
বললে, আমি অতীত ক্ষুধা-তোমার অতীত স্মৃতি!
-যে দিনগুলো সাঙ্গ হল ঝড়বাদলের জলে,
শুষে গেল মেরুর হিমে, মরুর অনলে,
ছায়ার মতো মিশেছিলাম আমি তাদের সনে;
তারা কোথায়?-বন্দি স্মৃতিই কাঁদছে তোমার মনে!
কাঁদছে তোমার মনের খাকে, চাপা ছাইয়ের তলে,
কাঁদছে তোমার স্যাঁত্সেঁতে শ্বাস-ভিজা চোখের জলে,
কাঁদছে তোমার মূক মমতার রিক্ত পাথার ব্যেপে,
তোমার বুকের খাড়ার কোপে, খুনের বিষে ক্ষেপে!
আজকে রাতে কোন্ সে সুদূর ডাক দিয়েছে তারে,-
থাকবে না সে ত্রিশূলমূলে, শিবের দেউলদ্বারে!
মুক্তি আমি দিলেম তারে-উল্লাসেতে দুলে
স্মৃতি আমার পালিয়ে গেল বুকের কপাট খুলে
নবালোকে-নবীন উষার নহবতের মাঝে।
ঘুমিয়েছিলাম, দোরে আমার কার করাঘাত বাজে!
-আবার আমায় ডাকলে কেন স্বপনঘোরের থেকে!
অই লোকালোক-শৈলচূড়ায় চরণখানা রেখে
রয়েছিলাম মেঘের রাঙা মুখের পানে চেয়ে,
কোথার থেকে এলে তুমি হিম সরণি বেয়ে!
ঝিম্‌ঝিমে চোখ, জটা তোমার ভাসছে হাওয়ার ঝড়ে,
শ্মশানশিঙা বাজল তোমার প্রেতের গলার স্বরে!
আমার চোখের তারার সনে তোমার আঁখির তারা
মিলে গেল, তোমার মাঝে আবার হলেম হারা!
-হারিয়ে গেলাম ত্রিশূলমূলে, শিবের দেউলদ্বারে;
কাঁদছে স্মৃতি-কে দেবে গো-মুক্তি দেবে তারে!


লিখেছেনঃ জীবনানন্দ দাস

উপনিবেশোত্তর আফ্রিকান সাহিত্য


একটি দেশে উপনিবেশ গড়বার পর আধিপত্যবাদী শক্তি যা যা করে আফ্রিকার ক্ষেত্রেও সেটার কিছুমাত্র কম হয়নি। আধিপত্যবাদী শক্তি অধীন-দেশের সবচেয়ে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ সত্তা, সংস্কৃতির একেবারে গোড়ায় আঘাত হানে। শুধু সেটাই নয়, পুরো দেশের রাজনীতিক-অর্থনৈতিক-সামাজিক কাঠামো আগ্রাসী শক্তির কাঠামো কর্তৃক প্রতিস্থাপিত হয়, শিক্ষাব্যবস্থা হয়ে পড়ে স্থানীয় সমাজবিচ্ছিন্ন। ইতিহাস আমাদের এই শিক্ষা দেয়। ইতিহাস আমাদের এও জানান দেয় যে, কর্তৃত্বের পরাজয় একদিন ঘটে, কিন্তু ধর্ষণের পর যদি ধর্ষিতা গর্ভবতী হয়ে পড়ে তখন ধর্ষণের কষ্ট ছাপিয়ে যেমন আরো তীব্র হয় ধর্ষণের ফল টানার লাঞ্ছনা, তেমনই আধিপত্যবাদ নিজের পরাজয়ের আগে অধীন দেশের গর্ভে দিয়ে যায় পররমুখাপেক্ষী-অর্থনৈতিক কাঠামো, নিজের পছন্দ মতো তাঁবেদার স্থানীয় শাসক, সমাজ বাস্তবতা বর্জিত শিক্ষাব্যবস্থা এবং শ্রেণীবৈষম্যের বীজ। কালে কালে সেই পাপের ফল টানতে হয় ধর্ষিতা ভূখণ্ডকে। আফ্রিকার ক্ষেত্রে এসব জানবার জন্য ইতিহাস জানার প্রয়োজন সীমিত, তাদের সাহিত্য বরং আমাদের সাহায্য করবে ইতিহাস আসলে কেমন হয় সেটা জানতে।
আফ্রিকান সাহিত্যিকদের সৃষ্টিকর্মের দার্শনিক-সমাজতাত্ত্বিক আলোচনা ব্যাপক ভাবে করেছেন রডনি, ক্যাবরাল এবং গুগি। তাঁরা খুব চমতকার ভাবে রাজনীতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে এগুলো আফ্রিকার সাহিত্যিকদের চেতনাকে জারিত করেছে। আর এভাবে তাঁরা আফ্রিকার সাহিত্য সৃষ্টি-পরিচিতির পেছনকার মানসগঠন এবং চিন্তাচেতনার ধারা সম্পর্কে আলোকপাত করেছেন। পাশাপাশি ঔপন্যাসিকদের সমাজগঠন চিত্রণে আফ্রিকার সামাজিক সম্পর্ক, রাজনীতিক বিন্যাস এবং অর্থনৈতিক বিষয়াশয় সদস্যরূপে এসেছে কিনা সে-সম্পর্কে সিদ্ধান্তে আসার ক্ষেত্রেও পাঠকদের এ-কাজগুলো সহযোগিতা করবে। আফ্রিকার সাহিত্যের সংজ্ঞা নির্ধারনী বিতর্কেও এ-সমালোচনাগুলো কাজে আসবে। কেননা যে, এগুলো আফ্রিকার সাহিত্যের প্রাক-উপনিবেশ, উপনিবেশ এবং উত্তর-উপনিবেশ ধাপগুলোর ঐতিহাসিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছে, যাতে করে আফ্রিকার সাহিত্যের বিশ্লেষণের কাজটি সহজ হয়।
রডনি, ক্যাবরাল এবং গুগি দাবি করেন যে, আফ্রিকার সাহিত্যের একটি ঐতিহাসিক ধারা আছে। উদাহরণ দিয়েছেন এইভাবে নয়াউপনিবেশবাদ এখনো আফ্রিকাতে আছে এইজন্য যে, ঔপনিবেশিককালে প্রতিষ্ঠিত অর্থনৈতিক, রাজনীতিক এবং সামাজিক ধারাগুলো স্বাধীনতা পরবর্তী সময়েও বর্তমান। নয়া উপনিবেশবাদের বোঝাপড়া এবং একে চ্যালেঞ্জ করবার জন্য ঔপনিবেশিক যুগের প্রতিষ্ঠিত অর্থনৈতিক, রাজনীতিক এবং সামাজিক পরস্পর বিরোধিতাগুলোর বিশ্লেষণ জরুরি। কেননা ওই বৈপরিত্যসমূহ আজও আফ্রিকার সমাজের নির্মম বাস্তবতা। রডনির মতে উপনিবেশবাদই আন্তর্জাতিক পুঁজিবাদী ব্যবস্থার কাছে আফ্রিকার অর্থনীতিকে নির্ভরশীল করে নয়াউপনিবেশবাদের শিকড় তৈরি করে দিয়ে গেছে। উতপাদন এবং বণ্টনের পুঁজিবাদী সম্পর্ক, যেমন, ইণ্টারন্যাশনাল ট্রেড কমোডিটি এক্সচেঞ্জ সিস্টেমস এণ্ড ভ্যালুজ, এ-পরমূখিতার সৃষ্টি করেছে। রডনি বলছেন, উপনিবেশবাদ কোনোরকম ক্ষতিপূরণ ছাড়াই আফ্রিকার উন্নয়নকে করেছে স্থুল, খণ্ডিত এবং পশ্চাতমুখী।
আফ্রিকান সাহিত্যে এইসব শোষণের এবং পুঁজিবাদি অর্থনীতির প্রবেশের নান্দনিক উপস্থাপন আছে, এভাবে না বলে বলা ভালো সাহিত্যের ওইসব নান্দনিক চিত্রণ থেকেই এসব আলোচনা হয়েছে, সম্ভব হয়েছে। রডনি কিছু উদাহরণ দিয়েছেন। যেমন, মেয়মবিতে আছে, আমার জমি কফিতে ভরপুর অথচ বাবা আমার গরিব চাষি ছিলেন চিরকাল...। দেম্বসএ আছে- অনেক ধনের মাঝে লোক বাঁচে দীনহীন হালে। সর্বত্র কফি আর কফি, গাছে গাছে বিপুল সম্ভারে। ওরা দাম দিয়ে ওইসব চুরি করেছিলো, ঘামের দাম দিয়েছে অথর্ব পয়সা দিয়ে। (পেপেটেলা:১৯৮৬:১৮/১৫৬)
ফার্দিনান্দ ওয়োনোর দ্য ওল্ড ম্যান এণ্ড দ্য মেডেল এর মূলচরিত্র মেকা এবং অন্যান্য চাষিরা, যারা নারকেল ফলিয়েছে ফ্রান্সে রপ্তানি করবার জন্য। চিনুয়া আসিবির থিংস ফল্ অ্যাপার্টএ বাণিজ্যকেন্দ্র স্থাপন এবং মিষ্টিআলু বিক্রয় পুঁজিবাদী অর্থনীতির প্রবেশ নির্দেশ করে। একইভাবে মঙ্গো বেটির মিশন টু কালা, দ্য পুওর ক্রাইস্ট অব বোমবা এণ্ড কিং ল্যাজারাস-এ রপ্তানী উদ্দেশ্যে নারকেল উতপাদন আন্তর্জাতিক পুঁজিবাদী অর্থনীতির প্রবেশ নির্দেশ করে, আফ্রিকার জন্য যা অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিলো। উপনিবেশ যুগের মেরুকরণ আফ্রিকার উতপাদন ব্যবস্থাকে পুঁজিবাদের মুখাপেক্ষী করে নিঃস্ব করে দিয়েছে। স্থানীয় কলকারখানার উন্নতি হয়েছে যতসামান্য (যা আজো বর্তমান)। আই উইল ম্যারি হোয়েন আই ওয়াণ্ট -এ গিকামবা বলছেন: ‘সবকিছু মেনে নেবো গিথোনির ছেলে/ শ্রমঘাম বেচে তাও/ গাঁয়ের কিছুটা যদি উন্নতি হয়/ আহারে! দেখো তো গাঁয়ের একি হাল।
রডনি উল্লেখ করেন, রাস্তাগুলো তৈরি করা হয়েছিলো ওদের ব্যবসার সুবিধার্থে আর যুক্তি দেখানÑআফ্রিকার স্বার্থে যদিবা কিছু গিয়ে থাকে সেটা নেহাতই অনিচ্ছাকৃত, দুর্ঘটনাবশত। উদাহরণস্বরূপ মঙ্গো বেটির রিমেম্বার রুবেন-এ ভাষ্যকার বলছেন, রাস্তাগুলো কোনোভাবেই আমাদের ইচ্ছাতে তৈরি হয়নি, ওগুলো আমাদের দুনিয়া থেকে ঢের বেশি দূরে। ফার্দিনান্দ ওয়োনোর দ্য ওল্ড ম্যান এণ্ড দ্য মেডেল-এ ইচ্ছার বিরুদ্ধে জোর খাটিয়ে কালোশ্রমে রাস্তা নির্মাণ আফ্রিকাতে ইওরোপের শোষণেরই চিত্রণ। রডনি আরো উল্লেখ করেন যে, উপনিবেশ যুগে দখলদাররা নিজেদের মর্যাদা অক্ষুন্ন রাখবার জন্য যেসব সামাজিক সেবা দিয়েছে সেগুলো তাদের শোষণ এবং আধিপত্যের ধরণের বহিঃপ্রকাশ। মেয়মবি -তে ভাষ্যকার বলছেন,সারাদিন কুড়ালে কাঠ কেটে তুমি পাচ্ছো বিশ পয়সা... আর তোমার মালিক কতো পাচ্ছে জানো? এককাঁড়ি টাকা। এই টাকা আয়ের জন্য তোমার মালিক কী করেছে? কিছুই না, একদম কিচ্ছু না... তো সে কিভাবে দিনে হাজার হাজার আয় করবে আর তোমাকে দেবে মাত্র বিশ পয়সা? কী অধিকার তার আছে? এটাই ঔপনিবেশিক শোষণ।(পেপেটেলা: ১৯৮৩: ১৯)
রডনি দাবি করছেন এভাবেই আফ্রিকার উন্নয়নের পথ বন্ধ হয়ে গেছে।
রডনি লক্ষ্য করেছেন যে, আফ্রিকার এই ইওরোপ মুখাপেক্ষিতাই সৃষ্টি করেছে নয়াঔপনিবেশিক শ্রেণীবৈষম্য আর সেই আফ্রিকান শ্রেণী যারা ঔপনিবেশিক অর্থনৈতিক কাঠামোকে তাদের স্বার্থে ব্যবহার করছে। মিশন টু কালা তে ঔপনিবেশিক প্রভুরা ভিমিলাই এর প্রধানকে নির্বাচিত করে এবং সে জণগনের জীবনের দামে যাপন করতো এক অভিজাত জীবন।ঔপনিবেশিক প্রভুরা (যারা তাকে নির্বাচিত করেছিলো) ওর মুখে মাখন তুলে দিয়েছিলো। এর বিনিময়ে সে রোবটের মতো তাদের নির্দেশ পালন করতো আর জানতো যে, তারা ওকে জঞ্জালে ফেলে দেবে না। যখন জোর করে খাটিয়ে কাজ করানো হচ্ছিলো তখন সবাই ওকে ভয় করে চলতো, কেননা ও ছিলো দলচ্যুত আর শত্রুপক্ষের গোয়েন্দা। ও নিজের স্বার্থের প্রয়োজনে আমাদের প্রথাগত চেইন অব কমাণ্ড মেনে চলতো, আর ওর প্রয়োজন না হলে নির্দ্বিধায় ওসব ভঙ্গ করতো ।(বেটি: ১৯৬৪: ১৮)
কালা- কেন্দ্রিয় চরিত্র সমাজকে ধ্বংস করার জন্য ঔপনিবেশিক প্রভুদের হয়ে কাজ করতো। অভাবী ঋণগ্রস্তদের কাছ থেকে টাকা আর গবাদি নিয়ে ধনী বনে যান মেদজা-র বাবা। মেদজা-র মতে ইনিই হচ্ছেন আফ্রিকার বুদ্ধিজীবির জগতে পশ্চিমা ভণ্ডামি এবং ব্যবসায়িক বাস্তুববাদের স্বার্থক প্রতিস্থাপকের পরাকাষ্ঠা। এই পেটি-বুর্জোয়া আর শিক্ষিত কালো শ্রেণীই নয়াউপনিবেশবাদের ভিত্তি স্থাপন করেছে।
উপনিবেশযুগের শিক্ষাপদ্ধতি কিভাবে আফ্রিকানদেরকে উপনিবেশ ব্যবস্থার তাঁবেদার বানিয়েছে রডনি সে সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, নয়া উপনিবেশবাদের সূচনা যে শ্রেণীবৈষম্য দিয়ে সেটার শুরু হয়েছে শিক্ষার সংগে বস্তুগত প্রাপ্তির সম্পর্কের মধ্য দিয়ে। রডনি বিশেষভাবে বলতে চান যে, একটি সমাজের বাসিন্দাদের জীবন এবং সে সমাজের অবকাঠামো রক্ষার জন্য শিক্ষা অতিঅবশ্য জরুরি। উপনিবেশপূর্ব যুগের আফ্রিকার শিক্ষাপদ্ধতির সবচেয়ে উল্লেখযোগ্য দিক এই যে, শিক্ষার সংগে আফ্রিকার জনগণের সম্পর্ক, যেটা উপনিবেশ যুগে হয়েছে ঠিক তার উল্টো। উপনিবেশ যুগের শিক্ষাপদ্ধতির একটাই উদ্দেশ্য পুরো মহাদেশের উপর আধিপত্য কায়েমের ক্ষেত্রে আফ্রিকানদেরকে সংশ্লিষ্ট করার জন্য এদেরকে উপযুক্ত করে গড়ে তোলা। ঔপনিবেশিক শিক্ষার শিক্ষা হচ্ছে তাঁবেদার হবার শিক্ষা, শোষণের শিক্ষা, মানসিক সংশয়-সংকটের সৃষ্টি আর অনুন্নয়ন।
মিশন টু কালা তে, মেদজা-র ঔপনিবেশিক শিক্ষা তাকে রাজনীতিক এবং অর্থনৈতিকভাবে বিশেষ সুবিধাপ্রাপ্ত সরকারি চাকুরের জীবন এনে দেয়, ফলে ঐ দেশের জনগণের সম্পূর্ণ স্বার্থবিরোধী কাজ করতেও এতটুকু কষ্ট হয় না। ঔপনিবেশিক শিক্ষা এইভাবে অভিজাত কালোশ্রেণী তৈরি করেছে যেন স্বাধীনতা পরবর্তী সময়েও তার রাজনীতিক এবং অর্থনৈতিক স্বার্থ পুরোপুরি অক্ষুন্ন থাকে।
রডনি আরো লক্ষ্য করেছেন যে, ঔপনিবেশিক শক্তি একটা বিরোধী অভিজাত শ্রেণী তৈরি করেছে যা স্বাধীনতা পরবর্তী সময়ে ওখানে সামরিক একনায়কতন্ত্রের শাসন কায়েম করেছে। আসিবির অ্যানথিলস অব সাভানাহ- র সামরিক একনায়ক স্যাম এক্ষেত্রে খুব ভালো উদাহরণ।
রডনি আরো প্রত্যক্ষ করেছেন, শিক্ষিত আফ্রিকানরা উপমহাদেশে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে গেছে। শিক্ষার প্রতিটি স্তরে তারা আরও বেশি করে জর্জরিত হয়েছে এবং সাদা পুঁজিবাদের প্রতি অনুরক্ত হয়েছে, মোটা অংকের মজুরি পেয়ে ভিনদেশী জীবনযাপন পদ্ধতিতে আসক্ত হয়ে পড়েছে। পরবর্তীতে যা তাদের মানসকিতাকেই পাল্টে ফেলেছে।
ঔপনিবেশিক শিক্ষা আফ্রিকানদের চিন্তা-চেতনার জগতকে কলুষিত করার চাইতেও বেশি যে-ক্ষতি করেছে সেটা হলো অস্বাভাবিক জটিলতা-আক্রান্ত করে তাদেরকে অ-আফ্রিকান করে ফেলেছে এবং নিজস্ব পারিপার্শ্বিকতা থেকে আরো আরো বিচ্ছিন্ন করেছে। নিজের সমাজজীবন এবং উন্নয়নের পথে যে-দিক নির্দেশনার প্রয়োজন, আফ্রিকান বুদ্ধিজীবিদের সে শক্তি পুরোপুরি কেড়ে নিয়েছে ঔপনিবেশিক শিক্ষা। উদাহরণ স্বরূপ দাম্বুজো ম্যারেশেরার হাউজ অব হাঙ্গার-র কথক সাংস্কৃতিকভাবে বিচ্ছিন্ন কেননা সে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত। মিশন টু কালা-মেদজা-র রোল মডেল আমেরিকা। নিজের সমাজোপযোগি কোনো সিদ্ধান্ত সে নিতে পারে না, এমনকি আফ্রিকার সমাজসংশ্লিষ্ট কোনো নতুন দৃষ্টিভঙ্গিও তার নেই। 'তো আমার ধারনা আরো বেশি বোধগম্য করার উদ্দেশ্যে উদাহরণ দিয়ে ওদের সামনে তুলে ধরবো বলে সিদ্ধান্ত নিলাম। আশ্চর্য যে, আমি ওইসব সাধারণ মানুষকে নিউইয়র্ক সম্পর্কে বলতে লাগলাম... নিউইয়র্ক সম্পর্কে বলাটা একটা ছেলেমানুষি ছাড়া আর কিছুই না, কেননা যে ওটা সম্পর্কে আমার যতটা জ্ঞান তা ওই সিনেমা দেখেই।'(বেটি: ১৯৬৪: ৬৫)
ঔপনিবেশিক শিক্ষা মেদজাকে যা যা শিখিয়েছে সবই আফ্রিকার সমাজ বহির্ভূত। চার্লস মঙ্গোশির ওয়েটিং ফর দ্য রেইন-লুসিফারও ঔপনিবেশিক শিক্ষার ফলে নিজের সমাজ থেকে বিচ্ছিন্নতা অনুভব করে। পি’বিটেক একটা চিত্রকল্প এঁকেছেন যেখানে ঔপনিবেশিক শিক্ষা আফ্রিকান অভিজাতদের খোজা করে দিয়েছে: ‘আমার স্বামীর ঘর অন্ধকার বইয়ের জঙ্গল.../ তাদের পুরুষত্ব শ্রেণীকক্ষেই নিঃশেষিত, বড় বড় বই ওদের অণ্ডকোষ পিষে ফেলেছে।’(পি’বিটেক: ১৯৮৫: ১১৭)
গুগি লক্ষ্য করেছেন ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা এবং আফ্রিকার বাস্তবতার মধ্যে সমন্বয়হীনতার কারণেই জনগণ বাস্তবতা থেকে অনেক দূরে সরে গেছে। আর সে কারণেই নিগ্রো কবিরা সবসময়েই বিচ্ছিন্নতাবিরোধী থেকেছেন আফ্রিকার পরিচয়, আফ্রিকান মূল্যবোধ এবং আফ্রিকার শেকড় সংশ্লিষ্ট থেকে। পাগলের মতো খুঁজেছেন তাঁদের হারানো পরিচয়, হারানো আফ্রিকান ঐতিহ্য। লিয়ন দুমাস লেখেন, ‘(শাদারা) আমার জায়গাটুকু চুরি করেছিলো। চিকায়া উতামসি বর্ণনা করেছেন (শাদারা কালোদেরকে ফেলে গেছে) অন্ধকার কোনো এক কোণে... চলে গেছে সেই দেবী একদা যে নেচেছিলো গেয়েছিলো বনে... মহান পশ্চিম টাকা দিয়ে বেঁধেছে আমায়... আমার যেসব ছিলো হারিয়েছে সব চিরতরে।
ধর্মের ব্যবহার উপনিবেশবাদের ধর্ম। আফ্রিকাতে হয়েছে খ্রিস্টধর্মের ব্যবহার । রডনি খ্রিস্টানধর্ম, ঔপনিবেশিক শিক্ষাপদ্ধতি এবং প্রশাসনিক পদ্ধতির আন্তঃসম্পর্ক নিয়েও বিশ্লেষণ করেছেন। হোমকামিং এ গুগি বলছেন, গ্রহণযোগ্যতা অর্জন এবং চিরস্থায়ী করবার জন্য ঔপনিবেশিকরা খ্রিস্টধর্মের সেবা দিয়েছে আর শিক্ষাকে করেছে খ্রিস্টধর্ম ভিত্তিক... মন এবং আত্মা দুটোকেই গ্রাস করার জন্য... (১৯৮২)। আসিবির থিংস ফল অ্যাপার্ট-এ নতুন ধর্মান্তরিত খ্রিস্টানরা তাদের চিরাচরিত জীবনযাপন পদ্ধতি পাল্টে ঔপনিবেশিকতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলো। ওয়োনোর দ্য ওল্ডম্যান এণ্ড দ্য মেডেল - মেকা তার সমস্ত সম্পত্তি পাদরিকে দান করেঃ ‘আর এখন সে থাকে খ্রিস্টান গোরস্তানের পাদদেশে অবস্থিত একটা হতদরিদ্র গ্রাম্যকুটিরে যার নামও দেয়া হয়েছে মিশনারিরই নামে’।(ওয়োনো: ১৯৬৭: ৯)
হাউজবয়- ঔপনিবেশিক গির্জাপ্রধান ফাদার গিলবার্ট এর পক্ষে গিয়ে নিজের জন্মদাতাকেই অস্বীকার করে টুণ্ডি। বেটির পুওর ক্রাইস্ট অব বোমবা এণ্ড কিং ল্যাজারাসএ ফাদার ড্রুমণ্ট এবং ফাদার লি গুয়েন খ্রিস্টধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে স্থানীয় জনগণের ওপর পুরো কর্তৃত্ব নিয়ে নেয়, আর এভাবে শোষকদের নিরাপত্তা নিশ্চিত করে। আই উইল ম্যারি হোয়েন আই ওয়াণ্ট -এ গিকামবা বলেন, ‘স্রষ্টা আর ধর্ম এক জিনিস নয়।/ ১৮৯৫এ ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যখন এখানে আসে/ সব গির্জার সব পাদরির/ বাম হাতে ছিলো বাইবেল/ আর ডান হাতে রাইফেল/ সাদারা চেয়েছে/ মাতাল করতে ধর্ম দিয়ে/ আর তেনারা এইসময়ে/ নকশা এবং দখল করছে আমার জমি/ কারখানা আর ব্যবসা ফাঁদছে আমার ঘামে।’ (গুগি: ১৯৮২: ৫৬-৭)
আধিপত্যবাদ যে-সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে সে বিষয়ে আলোচনা করেছেন ক্যাবরাল। তাঁর মতে আদর্শ এবং মতবাদের পর্যায়ে অর্থনৈতিক এবং রাজনীতিক কার্যাবলীর চূড়ান্ত ফলাফলই হচ্ছে সংস্কৃতি। একটা সমাজের উতপাদনীশক্তির পর্যায় এবং এই-উতপাদনের ওপর আধিপত্য বিস্তারই ধর্মই হচ্ছে সংস্কৃতির ভিত্তি।ফলে সমাজে বিদ্যমান সম্পর্কগুলোর একদিকে মানুষ (ব্যষ্টিক এবং সামষ্টিক) ও প্রকৃতির সম্পর্ক, অন্যদিকে ব্যক্তিগত দলগত এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে সম্পর্ক, গতিশীল প্রকাশ এবং বিভিন্ন রাজনীতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সজাগ সচেতনতার ফলই সংস্কৃতি (ক্যাবরাল: ১৯৮০: ১৪১)।
সংস্কৃতি কেবল তখনই গতিশীল হবে যখন সামাজিক উন্নয়নের প্রক্রিয়াটি নিরবচ্ছিন্ন থাকবে এবং ভিনদেশী আধিপত্যের বিরুদ্ধে একটা শক্ত স্থায়ী দেয়াল দাঁড় করানো যাবে।
ঔপনিবেশিক শক্তি আঘাত করেছে স্বদেশি সংস্কৃতির একেবারে মূলে। এবং আফ্রিকার সাংস্কৃতিক উন্নয়ন ও এর বহিঃপ্রকাশের পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ওয়োনোর হাউজবয়-টুণ্ডি (যে ফাদারের পক্ষে কথা বলতে গিয়ে নিজের জন্মদাতাকে অস্বীকার করেছিলো) প্রশ্ন করছে, ‘আমাদের (কালোদের) কে ফরাসি ডাকলেই কী!’ এপ্রশ্ন সে করে যখন সে বুঝতে পারে তার এই ফরাসি পরিচিতি তাকে প্রকারান্তরে ঔপনিবেশিক সংস্কৃতি ও শোষকের পরিচয়ে পরিচিত করায়।
উপনিবেশবাদ যেমন করে শোষিতের ইতিহাসকে উপেক্ষা করার মাধ্যমে তাদের সংস্কৃতির পথকে রুদ্ধ করে দেয় তেমনই স্বাধীনতাযুদ্ধও শোষকের সংস্কৃতিকে অস্বীকার করার মাধ্যমে আসলে শোষকের ক্ষমতার বিরুদ্ধে এক মহাহুঙ্কার ক্যাবরাল। অতএব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ধাপ হচ্ছে সাম্রাজ্যবাদী সংস্কৃতি পরিহার করে নিজের সংস্কৃতি অন্বেষণ। আফ্রিকার সংস্কৃতির বিদেশি রূপান্তরে প্রধান ভূমিকা পালন করেছে পুঁজিবাদি অর্থনীতির প্রবেশ, বুর্জোয়া ধর্ম এবং ইওরোপিয়ান শিক্ষাপদ্ধতি। আর এ-বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে তালা এবং এসাজাম উপন্যাস দুটিতে। ঔপনিবেশিক শক্তি কর্তৃক স্বদেশি সংস্কৃতির বিপর্যয়ের চিত্র অংকিত হয়েছে ওয়োনোর হাউজবয় এবং দ্য ওল্ড ম্যান এণ্ড দ্য মেডেল -এ। আর এর বিপরীতে উপনিবেশবাদ দিয়েছে স্কুল, দোকানপাট, রাস্তা, হাসপাতাল যাতে করে আফ্রিকার সংস্কৃতির স্থান দখল করতে পারে ঔপনিবেশিক সংস্কৃতি। ক্যাবরাল বলছেন,‘নিজেদের সংস্কৃতির দীর্ঘ নিরাপত্তার স্বার্থেই ঔপনিবেশিক শক্তি শোষিতের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে। ক্যাবরাল দেখিয়েছেন যে, এ-সংস্কৃতি স্বপ্ন দেখিয়েছে যে পেটি বুর্জোয়া শ্রেণীকে তারা এ-সমাজেরই বাসিন্দা। আফ্রিকার নতুন শাসক গোষ্ঠী অনুন্নত, অর্থনৈতিক ক্ষমতা নুন্যতম। এরা নিজেদেরকে ঔপনিবেশিক শক্তির সংগে একীভূত করে সাংস্কৃতিকভাবে মহত্তম ভাবতে শুরু করে। তাদের এই কৃত্রিম সংস্কৃতি রাজনীতিক এবং অর্থনৈতিকভাবে পুরোপুরি বুর্জোয়া সংস্কৃতির উপর নির্ভরশীল। যালা এবং লাস্ট এম্পায়ারএ উসমান সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের ব্যাপক সমালোচনা করেছেন। উসমান তাঁর যালা (খোজা/পুরুষত্বহীন) তে এল হাজি কাদের বে-র পুরুষত্বহীনতার মধ্য দিয়ে আফ্রিকার নতুন মধ্যবিত্ত শাসকদের উদ্ভাবনীশক্তির অপর্যাপ্ততা এবং অর্থনৈতিক পঙ্গুত্বকেই ইঙ্গিত করেছেন। হাজি চেম্বার অব কমার্সকে বলছে: আমরা ব্যবসায়ী? ফু! শিশুর পায়ে বাপের জুতার মতো... ঝুড়ির মধ্যে কাঁকড়াবিছার মতো। আমরা কি আগের শাসকদের জায়গা দখল করতে চাই? ... কী পরিবর্তনটা হয়েছে শুনি, সাধারণ বা বিশেষ কিছু? ঔপনিবেশিক শক্তির বীজ আমাদের মধ্যে আজও আছে... আমরা কী! এজেণ্ট! পেটি ব্যবসায়ী! নির্বোধের মতো আমরা আমাদেরকে ভাবছি ব্যবসায়ী! মূলধন ছাড়া ব্যবসায়ী।(উসমান: ১৯৭৬: ৯১-২)
পূর্ববর্তী প্রজন্ম যে-বিদেশি আধিপত্যবাদী সংস্কৃতি থেকে মুক্তির উদ্দেশে লড়েছিলো নতুন প্রজন্ম সে-সংস্কৃতিকেই আঁকড়ে ধরেছে। ছেঁড়া হোক আর আধুনিক হোক ইওরোপের বসন-বাসন ব্যবহারকেই আফ্রিকানরা ইওরোপিয়ানদের সমতুল্য হবার মাধ্যম হিসেবে নিয়েছে, নিজেদের প্রাপ্তি মনে করেছে অধ্যাপক ওয়েস্টারম্যান (আফ্রিকান টুডে: ৩৩১)। আর এগুলোর চমতকার চিত্রণ উসমান এর দ্য লাস্ট এম্পায়ার (ইওরোপ আমেরিকার কাপড়ের প্রতি ম্যামলেট সুকুবের তীব্র টান), কিংবা ওয়োনোর দ্য ওল্ড ম্যান এণ্ড দ্য মেডেল (ইওরোপিয়ান জুতা জ্যাকেটের প্রতি মেকার আগ্রহ)। ডেভিল অন দ্য ক্রস -এ গুগি ব্যঙ্গ করেছেন যা বিদেশি তা-ই শ্রেষ্ঠ, দেশি মাত্রই অপকৃষ্ট, এই হচ্ছে নতুন মধ্যবিত্তশ্রেণীর মানসিকতা (আমাদের দেশেও সচরাচর আমরা কেনাকাটার সময় জিনিসটা বাইরের বললে নিশ্চিন্ত এবং প্রীত হই)। মধ্যবিত্ত শাসক শ্রেণীর আরো যে-বিষয়টা গুগি চিত্রিত করেছেন সেটা হচ্ছে এ-শ্রেণী নিজস্ব বিপ্লবী সংস্কৃতিটাকে আর লালন করতে নারাজ, কেননা যে ওরা নিজেরাই এখন শোষকের স্থান দখল করেছে এবং এই অবস্থানের পরিবর্তন ওরা চায় না। এই শিল্পিত চিত্রণের সংগে মিল পাওয়া যায় ক্যাবরালর বিশ্লেষণের সংস্কৃতির এই শ্রেণীচরিত্র বুঝিয়ে দিচ্ছে যে জাতীয় মুক্তিযুদ্ধের মূল্যায়ন দুই শ্রেণীর কাছে সম্পূর্ণ বিপরীত, একের কাছে অত্যাবশ্যকীয়, অন্যের কাছে অপ্রয়োজনীয়। জাতীয় উন্নয়নের শক্তির স্বাধীনতার ধ্বংসাত্মক জবরদখল করে আধিপত্যবাদ, আর জাতীয় স্বাধীনতা সে-উন্নয়নের শক্তিকে বিদেশি সকল অপশক্তি থেকে মুক্তি দেয়। কিন্তু আফ্রিকান সাহিত্যের গোঁড়ার দিকে আইনগত স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তির বিষয় দুটোর মৌলিক পার্থক্য নিরুপণে আফ্রিকান সাহিত্যিকগণ সফল হননি। যেমন, আধিপত্যবাদবিরোধী সাহিত্য আসিবির থিংস ফল অ্যাপার্টএ আফ্রিকার মূল সমস্যা শ্রেণী সংঘাত চিহ্নিত না হয়ে হয়েছে বর্ণবৈষম্য। স্বাধীনতা যুদ্ধ আসলে তখনই ফলপ্রসূ যখন আফ্রিকান লেখকরা লিখতে শুরু করেন পেটালস অব ব্লাড (গুগি)র মতো লেখা যেখানে আফ্রিকার মূল সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে শ্রেণীসংঘাত। ক্যাবরাল মনে করেন জাতীয় সংস্কৃতির ধারক কৃষকরাও সংস্কৃতির প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। উন্নততর সংস্কুতির সংস্পর্শে এই কৃষকরাই ‘পেটি বুর্জোয়া ধ্যান ধারণা ঝেড়ে ফেলে জাতীয় মুক্তি আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন (আমরা রুশ বিপ্লবের কথা এক্ষেত্রে স্মরণ করতে পারি)। এবং বুর্জোয়া শ্রেণীর বিনাশ তখন অনিবার্য, তারা নিজেদের তখন কৃষকশ্রেণীর কাতারে ভাবতে বাধ্য হবে।
এক ইতিহাস গড়েছে আমাদের জাতীয় সশস্ত্র মুক্তি আন্দোলন, আমাদের সংস্কৃতি আর আমাদের আফ্রিকান পরিচয়ের চূড়ান্ত প্রকাশ ক্যাবরাল। ক্যাবরাল আরো বলছেন ‘আমাদের সংস্কৃতি আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলনের সংস্কৃতি। গুগির মাতিগারিতে কেন্দ্রিয় চরিত্র নয়াঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যুদ্ধের একজন গেরিলাযোদ্ধা।
গুগির মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে যেসব আফ্রকান লেখক বেরিয়ে এসেছেন তাঁরা তিনটি ধাপ প্রত্যক্ষ করেছেন। ১. উপনিবেশবিরোধীযুদ্ধ ২. স্বাধীনতা ৩. নয়া উপনিবেশবাদ।
পঞ্চাশের দশকে আফ্রিকার অধিকাংশ দেশই স্বাধীনতা লাভ করে, সাম্রাজ্যবাদবিরোধী যুদ্ধের জয় হয়। এ-দশকের সাহিত্যিকদের মধ্যে তাই প্রতিশ্র“তি এবং প্রত্যয়ের ছাপ দেখা যায়। জাতিগত মহত্বের দোহাই দিয়ে আধিপত্যবাদী শক্তি নিজের শাসন-শোষণের বৈধতা প্রমাণে সচেষ্ট ছিলো। নতুন আফ্রিকার লেখকগণ নান্দনিক সাহিত্য সৃষ্টি করে দেখিয়ে দিলেন আফ্রিকার ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা সাম্রাজ্যবাদী শক্তি অপেক্ষা উন্নততর না হোক অন্তত সমান মানের। লেখকগণ প্রত্যক্ষ করলেন যে, উপনিবেশ যুগের আরোপিত বি-নিগ্রোকরণ এবং শিকড়হীনতার জটিলতা থেকে সমাজ ধীরে ধীরে মুক্ত হচ্ছে। এসময়ের প্রতিনিধিত্বকারী শিল্পসৃষ্টির নমূনা উমোফিয়া (উপনিবেশপূর্ব কালের স্বাধীন এবং প্রগতিশীল সমাজ) ভিত্তিক সাহিত্যকর্ম আসিবির থিংস ফল অ্যাপার্ট। আফ্রিকার শতচ্ছিন্ন ইতিহাস পুনর্গঠনের কাজ করলেও আসিবি একে আদর্শায়িত করেননি। তিনি দেখিয়েছেন উপনিবেশপূর্ব যুগেও আফ্রিকার নিজস্ব স্ববিরোধিতা এবং আত্মিক সংকট ছিলো। আসিবির শৈলী তাঁর সমসাময়িক নিগ্রো লেখক (সেংহর, লেই প্রমুখ)গণের সম্পূর্ণ বিপরীত, যাঁদের শিল্পীত কাজ আফ্রিকাকে আদর্শায়িত করেছে। এ-লেখকদের আদর্শগত সংশ্লিষ্টতা আফ্রিকান জাতীয়তাবাদেরই বহিঃপ্রকাশ। সাম্রাজ্যবাদ এবং তদ্পরবর্তী সামাজিক অবস্থার বিশ্লেষণের ক্ষেত্রে এঁদের ভুল এইযে, শ্রেণীসংঘাত নয় বরং জাতিগত বিভেদের দৃষ্টিভঙ্গি থেকে এঁরা আলোচনা করেছেন।
উপনিবেশোত্তর আফ্রিকান সাহিত্যের আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নিজেদের বিপ্লবাত্মক উদ্দেশ্য সামনে রেখে ইংরেজি ভাষা (লেখ্যরূপ)র খোলনলচে পাল্টে ফেলা। আসিবির থিংস ফল অ্যাপার্ট এবং দ্য অ্যারো অব গড আইবো/ইবো (দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ান ভাষা) ধাঁচে লেখা। আরো লক্ষণীয় বিষয় হচ্ছে আফ্রিকায় উপন্যাস লেখা হয়েছে একটি শ্রেণীর জন্ম হয়েছে বলে আসিবি, লেই, গুগি এঁরা প্রত্যেকেই নব্য আফ্রিকান শিক্ষিত অভিজাতশ্রেণীর। এঁদের লেখার টার্গেট শ্রেণী ছিলো একই আর্থ-সামাজিক মর্যাদা সম্পন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক পাঠক-শ্রোতা।
সত্তরের দশকে আফ্রিকা জুড়ে একনায়কতন্ত্রের আবির্ভাব উপনিবেশ যুগের রাজনীতিক অর্থনৈতিক এবং সামাজিক রীতির পুনরাগমণ ঘটায়। তাছাড়া স্বাধীনতা-পরবর্তী সময়ে উদ্ভূত নতুন শ্রেণী এবং শ্রেণীর স্ববিরোধিতা ইত্যাদি বিষয় উপনিবেশোত্তর যুগ সম্পর্কে আশাবাদী-সাহিত্যস্রষ্টাদেরকেও হতাশা আক্রান্ত করে। এসময়ের প্রতিনিধিত্বকারী সাহিত্যকর্ম আসিবির আ ম্যান অব দ্য পিপল এবং আরমা দ্য বিউটিফুল ওয়ানস আর নট ইয়েট বর্ন সমাজের বিদ্যমান স্ববিরোধিতাগুলো পুরোপুরি ধরতে পারেনি। ভুলবশতঃ নেতাদের নৈতিক দিকনির্দেশনা প্রদানের অক্ষমতাকে তাঁরা আফ্রিকার মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। লেখকগণ সমাজ এবং নেতৃত্বকে নৈতিক পুনর্জাগরণের মাধ্যমে রূপান্তরের কাজ দায়িত্বজ্ঞান করেন। এসময়ের লেখায় তাই উদার মানবতাবাদী আদর্শের ছাপ দেখা যায়। লেখকগণ নিজেদের লেখার দুঃখ এবং আবেগি শক্তি দ্বারা শোষিতের পক্ষে সমাজের অর্থনৈতিক এবং রাজনীতিক পুনর্বিন্যাসের জন্য শোষকগণের দৃষ্টি আকর্ষণে সচেষ্ট হয়েছেন। উপন্যাসের এই রীতি দ্বারা লেখকরা জনগণের আবেগকে চাবুকাঘাত করেছেন যাতে করে বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে জনগণের সোচ্চার অবস্থান হয়- এরকমও বলেছেন অনেক সমালোচক। তবে এসময়েই (সত্তরের দশকে) লেখকগণের উপলব্ধি হয় যে সমাজের স্ববিরোধিতগুলোর শিকড় বর্ণবাদে নয় বরং শ্রেণীসংঘাতে। উল্লেখ করবার মতো কাজ গুগির ডেভিল অন দ্য ক্রস, পেপেটেলার মেয়মবি, সালে সেলাসির ফায়ারব্র্যাণ্ডস। এসব উপন্যাসে সমস্যা চিহ্নিত হয়েছে শ্রেণীসংঘাতের দৃষ্টিকোণ থেকে এবং শোষিতের অর্থাত কৃষক-শ্রমিকের অবস্থান থেকে। লেখকরা জনগণকেই বিপ্লবের ঝাণ্ডা বহনের দায়িত্ব দিয়েছেন। শিক্ষিত অভিজাতশ্রেণীর প্রতি লেখকদের ঘেন্না পরিস্ফুটিত যারা সংগ্রামের সূচনা করতে জানে না, তাঁদের অকুণ্ঠ বিশ্বাস প্রান্তিক কৃষক-শ্রমিকদের ওপর। লেখকরা জনগণকে বিপ্লবী সংগ্রামে উদ্বুদ্ধকরণ নিজেদের দায়িত্ব মনে করেছেন । একটি আগ্রাসী সমাজের সবচেয়ে শোষিত অংশ নারী। দেখা যায় গুগির আ গ্রেইন অব হুয়িট এর মুম্বি, ডেভিল অন দ্য ক্রস এর ওয়ারিংগা, ওয়োনোহাউজবয় এর সোফি এবং উসমান এর যালার আজা আওয়া আসতু এরা সবাই শোষিত নারী। সমাজতান্ত্রিক আদর্শ যদিও এসব লেখার ভিত্তি, তবু শিল্পীত গীতিকবিতা এবং অন্যান্য কথক ভঙ্গিমা নতুন শ্রোতা, কৃষকের উদ্দেশ্যে। এবং শেষোক্ত (কথক ভংগিমা) ধারাটিই বিতর্কের সৃষ্টি করেছে আসলে আফ্রিকান সাহিত্যের মূলধারা কোনটি। ভাষা নিয়েও বিতর্ক আছে। গুগি মনে করেন বিদেশি ভাষায় সাহিত্য রচনা নয়া উপনিবেশবাদের তল্পিবাহক, আর ইংরেজিতে রচিত সকল আফ্রিকান সাহিত্যই প্রকৃতঅর্থে ইওরো-আফ্রিকান, কোনোভাবেই আফ্রিকান নয়। আধিপত্যবাদবিরোধী গুগি তাঁর উপন্যাস ডেভিল অন দ্য ক্রস লিখেছেন গিকুয়্যুতে। এপ্রসংগে তিনি বলছেন, গিকুয়্যুতে লিখলেও অন্যান্য ভাষা থেকে আমি দূরে সরে যাচ্ছি না, কেননা সবসময়েই অনুবাদের সুযোগ থেকেই যাচ্ছে।
এই জায়গাতে এসে আফ্রিকান সাহিত্য নিয়ে ইংরেজিতে কাজ করা বতসোয়ানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মি. ওমোরেগি আপত্তি করছেন গুগি ভুলে যাচ্ছেন যে অনুবাদে সবসময়েই কিছু না কিছু পরিবর্তন, সংযোজন, বর্জন হয় (বলি, সেইজন্য কি মাতৃভাষা বাদ দিয়া অন্যভাষায় সাহিত্য বানাইতে হবে?)। আর তাছাড়া গিকুয়্যুতে লিখলে লেখকের উদ্দিষ্ট স্বদেশি এবং বিদেশি দুইধরনের স্রোতা পেতে সমস্যা হবে। সেক্ষেত্রে নিরপেক্ষ ভাষা হচ্ছে ইংরেজি। ওদিকে গুগি বলছেন, জনগণের বাঁচার লড়াইয়ে অংশগ্রহণ ভিন্ন আশির দশকের লেখকদের অন্যপথ নাই। এ-অবস্থায় তাকে জনগণের মুখের ভাষার মুখোমুখি হতে হবে যাদের জন্য তার কলম উতসর্গীকৃত। তাকে জনগণের বুলি আর যুদ্ধের ভাষা প্রয়োজনে পুনরাবিস্কার করতে হবে... তাকে হতে হবে জনগণের সংগীতেরই অংশ।
[উপাদানঋণ : আরমা, আসিবি, উতামসি, উসমান, ওয়োনো, ওয়েস্টারম্যান, ওমোরেগি, ক্যাবরাল, গুগি, দুমাস, পেপেটেলা, পি‘বিটেক, মঙ্গো বেটি, মঙ্গোশি, ম্যারেশেরা, রডনি, সালে সেলাসি প্রমুখ।]


লিখেছেনঃ  অবনি অনার্য

 
Design by Amader Design